Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
বড় পর্দায় কাজ করছেন নবাগত মডেল ও অভিনেত্রী অপ্সরা

নবাগত মডেল ও অভিনেত্রী জান্নাতুল অনন্য অপ্সরা। ক্যারিয়ারের স্বল্পতম যাত্রায় নিজেকে অনন্য স্থানেই নিয়েছে। ঠিক যেন নাম গুনে কাজ। অসংখ্য নাটকে কাজ করছেন তিনি। সেই সাথে বিভিন্ন খ্যাতনামা প্রতিষ্ঠানের পন্যে মডেল হিসেবেও কাজ করছেন। সম্প্রতি মুক্তিযুদ্ধের নাটকের জন্য পেয়েছেন বাবিসাস এ্যাওয়ার্ডও। তবে এবার এই অভিনেত্রী ছোট পর্দার গন্ডি পেরিয়ে নাম লিখিয়েছেন বড় পর্দায়। শুভদিনে এই অভিনেত্রী সিনেমাতে নাম লিখিয়েছেন। সেদিনি ‘ব্যাচেলর ইন ট্রিপ’ নামের ঘোষণা দেন নাসিম সাহনিক। এই সিনেমাটিতে অপ্সরাকেবিস্তারিত পড়ুন
রাজশাহীতে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন অনুষ্ঠিত

আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা ‘ইক্বরা’র উদ্যোগে ও মিনহাজুল কুরআন সিদ্দীকিয়া আশরাফিয়া হাফেজিয়া মাদরাসার ও এতিমখানা, রাজশাহীর আয়োজনে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাজশাহী মহানগরীর হেলেনাবাদ কলোনী মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ও আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন বাস্তবায়ন কমিটির সভাপতি ড. মুহা. বারকুল্লাহ বিন দুরুলবিস্তারিত পড়ুন
আগুন এয়ার ইন্ডিয়ার বিমানে, জরুরি অবতরণ

আচমকা আগুনের ঘটনা ঘটেছে এয়ার ইন্ডিয়ার একটি বিমানে। শুক্রবার আবু ধাবি থেকে কালিকট গামী বিমানটিতে আগুন ধরে যায়। তবে আগুনের সুনির্দিষ্ট কোনো কারণ জানা যায়ানি। বিমানের বাকি অংশে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় দ্রুত বিমানটি জরুরি অবতরণ করে। তবে বিমানে অবস্থান করা সকল যাত্রী সুস্থ রয়েছেন বলে জানা গিয়েছে। বিমানটিতে মোট ১৮৪ জন যাত্রী ছিল। অবতরণের পরেই সকল যাত্রীকে নিরাপদে বের করে আনা হয়। এই ঘটনায় প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, বিমানের একটিবিস্তারিত পড়ুন
নিম্নচাপ লঘুচাপে পরিণত হয়েছে

আবহাওয়া অধিদপ্তরের এক পূর্বাভাসে বলা হয়েছে, নিম্নচাপটি শ্রীলঙ্কা এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত দক্ষিণপশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে প্রথমে সুস্পষ্ট লঘুচাপ এবং পরবর্তীতে লঘুচাপে পরিণত হয়ে গুরুত্বহীন হয়ে পড়েছে। শুক্রবার (৩ফ্রেব্রুয়ারী) সকালে এ পূর্বাভাস দেওয়া হয়েছে। এতে আরও বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরপশ্চিমাংশ পর্যন্ত বিস্তৃত রয়েছে। আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতেবিস্তারিত পড়ুন
কলারোয়ার কাউরিয়ায় ৯ম তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত

কলারোয়ায় কাউরিয়া জামে মসজিদ ও হাফিজিয়া মাদ্রাসা কমিটির আয়োজনে ৯ম তাফসীরুল কুরআন মাহফিল-২৩’ অনুষ্ঠিত হয়েছে। কেরালকাতা ইউপি’র কাউরিয়া পূর্ব পাড়ায় বৃহস্পতিবার বাদ মাগরিব থেকে শুরু হওয়া তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠানটি মধ্য রাতে শেষ হয়। অনুষ্ঠিত মাহফিলে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জজ কোর্টের এপিপি এ্যাডঃ আশরাফুল আলম বাবু। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় মুফাসসির পরিষদের কেন্দ্রীয় মহাসচিব বিশিষ্ট ইসলামী চিন্তাবীদ হযরত মাওলানা শাইখ জামাল উদ্দীন ঢাকা। বিশোষ বক্তা ছিলেন বিশিষ্ট ইসলামীবিস্তারিত পড়ুন
রাজশাহী জেলা শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক এনামুল হকের মৃত্যুতে রাসিক মেয়রের শোক

জাতীয় শ্রমিক লীগ, রাজশাহী জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মোঃ এনামুল হক এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জননেতা এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। বৃহস্পতিবার এক শোক বিবৃতিতে এই শোক প্রকাশ করেন রাসিক মেয়র মহোদয়। শোক বিবৃতিতে রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন মহোদয় মরহুম এনামুল হকের রুহের মাগফিরাত কামনা করেন ও তাঁর শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। মরহুমের জানাযা নামাজ বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন
আশাশুনির মহেশ্বরকাটিতে স্বাস্থ্য বিভাগের অভিযান

আশাশুনি উপজেলার মহেশ্বরকাটি মৎস্য সেটে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিতে অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার সেটের কয়েকটি দোকানে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানেটারী ইন্সপেক্টর জি এম গোলাম মোস্তফার নেতৃত্বে সহকারী স্বাস্থ্য পরিদর্শক মোক্তারুজ্জামান স্বপনের সহযোগিতায় মৎস্য সেটের ভাই ভাই ঘোষ ডেয়ারী (প্রোঃ সন্দীপ কুমার ঘোষ), মিজান হোটেল (প্রোঃ লুৎফর রহমান), মায়ের দোয়া সুরুচি রেস্তরা (প্রোঃ সেলিম মোল্যা) এ গমন করে অভিযান পরিচালনা করা হয়। এসময়বিস্তারিত পড়ুন
আশাশুনির গদাইপুর আঃ লতিফ কলেজে নবীনবরণ অনুষ্ঠিত

আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের গদাইপুর মৌলভী আব্দুল লতিফ কলেজে একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহানারা বেগমের সভাপতিত্বে ও প্রভাষক বিপ্র মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রভাষক সুপদ সানা, প্রভাষক আছাদুজ্জামান, প্রভাষক আঃ ছালাম, প্রভাষক জাহিদুর রহমান, প্রভাষক তুষার কান্তি বৈদ্য, প্রভাষক দিঈশ মন্ডল, প্রভাষক সুকুমার সরকার, প্রভাষক ইতরানী সানা, প্রভাষক রবীন্দ্র নাথ বাইন প্রমুখ উপস্থিত ছিলেন ওবিস্তারিত পড়ুন
আশাশুনির বড়দলে হতদরিদ্র মহিলাদের মাঝে অর্থ বিতরণ

আশাশুনি উপজেলার বড়দলে হত দরিদ্র মহিলাদের মাঝে আর্থিক সহায়তার টাকা বিতরণ করা হয়েছে। বুধবার সকালে বড়দল ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ টাকা বিতরণ করা হয়। এফসিডিও ফান্ড ও পিকেএসএফ অর্থায়নে এনজিও উন্নয়ন প্রচেষ্টা পিপিইপিপি প্রকল্পের আওতায় হতদরিদ্র মহিলাদের করোনাকালীন ঝুঁকি প্রণোদনা হিসাবে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে সহায়তার টাকা বিতরণ করে। এলাকার ৫০০ হতদরিদ্র পরিবারকে ৬০০০ টাকা করে ৩০ লক্ষ টাকা প্রদান করা হয়। এছাড়া একই প্রকল্পের আওতায় ২৫টি পরিবারকে ঘর সংস্কার বাবদবিস্তারিত পড়ুন
কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিদ্যালয়ের এম.সি সভাপতি বিশিষ্ট হোমিও চিকিৎসক আলহাজ্ব ডাক্তার আব্দুল জব্বার। প্রতিযোগিতার শুরুতে স্বাগত বক্তব্য দেন প্রধান শিক্ষক কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল হাসান কামরুল। এসময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এম.সি সদস্য শিক্ষানুরাগী বাবু গণপতি বিশ্বাস। সুন্দর, মনোরম ও আনন্দঘন পরিবেশে বিপুল সংখ্যক শিক্ষার্থীর অংশগ্রহণে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায়বিস্তারিত পড়ুন

