মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিদ্যালয়ের এম.সি সভাপতি বিশিষ্ট হোমিও চিকিৎসক আলহাজ্ব ডাক্তার আব্দুল জব্বার। প্রতিযোগিতার শুরুতে স্বাগত বক্তব্য দেন প্রধান শিক্ষক কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল হাসান কামরুল। এসময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এম.সি সদস্য শিক্ষানুরাগী বাবু গণপতি বিশ্বাস। সুন্দর, মনোরম ও আনন্দঘন পরিবেশে বিপুল সংখ্যক শিক্ষার্থীর অংশগ্রহণে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায়বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে বার্ষিক প্রীতিভোজ

সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে গৌরব ও ঐতিহ্যের ১৯৬৯ থেকে ২০২৩ সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে বার্ষিক প্রীতিভোজ ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০২ ফেব্রæয়ারি) নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও রোটারী ক্লাব অব জাহাঙ্গীরনগর ঢাকা ডিস্ট্রিক ৩২৮১ এর এ্যাসিস্টেন গর্ভণর রোটারী ক্লাব অব জাহাঙ্গীরনগর ঢাকা’র আইপিপি রোটারীয়ান নাজনীন আরা নাজুর সভাপত্বিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও কেক কেটে সুবর্ণ জয়ন্তী উদযাপন করেন সাতক্ষীরা সদর-২বিস্তারিত পড়ুন

কলারোয়ায় সোনাবাড়িয়া ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে স্বপ্নের ঘর উপহার

কলারোয়ায় সোনাবাড়িয়া ইউপি’র ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে সেমিপাকা ঘর উপহার দেয়া হয়েছে। আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার’ এই শ্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারী) সকালে পৃথকভাবে সোনাবাড়িয়া ইউনিয়নের রামকৃষ্ণপুর ও উত্তর ভাদিয়ালী গ্রামের আশ্রায়ণ প্রকল্পের ২১ ভূমিহীন পরিবারের মাঝে ওই ঘর উপহার দেয়া হয়। উপকারভোগী ২১ পরিবারের মধ্যে রামকৃষ্ণপুর-১০ ও উত্তর ভাদিয়ালী গ্রামে ১১ গৃহহীন পরিবার। সরকারি বরাদ্দকৃত আশ্রয়ণ-২, প্রকল্পের সেমিপাকা ঘর হস্তান্তরে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহীবিস্তারিত পড়ুন

নড়াইলে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল দলিল ও নকল সরঞ্জাম জব্দ

নড়াইলের কালিয়া উপজেলার মির্জাপুর গ্রামের কাশেম সরদার (৩৯) এর বাড়িতে অভিযান চালিয়ে ঢাকা অফিসের ১৯৭৪ ও ১৯৭৫ সালের বালাম বইসহ বিপুল পরিমাণে জাল দলিল ও নকল সরঞ্জাম জব্দ করেছে উপজেলা প্রাশাসন। মঙ্গলবার (৩১ জানুয়ারি) বিকেল থেকে রাত পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় অভিযুক্ত কাশেম সরদার পরিবারের সবাইকে নিয়ে পালিয়ে যায়। কালিয়া উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন জাহান বিষয়টি নিশ্চিত করেছেন। কাশেম সরদার ওই গ্রামের কাউসারবিস্তারিত পড়ুন

কেশবপুরে নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ও নবলোকের সহযোগিতায় নিরাপদ খাদ্য দিবস-২০২৩ উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা এবং রচনা ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে উপজেলা পরিষদ সভাকক্ষে “নিরাপদ খাদ্য সমৃদ্ধ জাতি, স্মার্ট বাংলাদেশ গড়ার চাবিকাঠি” প্রতিপাদ্য বিষয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুজ্জামান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ঋতুরাজ সরকার, নবলোক পরিষদের কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ুনবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার পুলিশ সুপারের সাথে সাংবাদিক এ্যাসোসিয়েশনের শুভেচ্ছা বিনিময়

সাতক্ষীরার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান এর সাথে সৌজন্য সাক্ষাত ও ফুলের শুভেচ্ছা বিনিময় করেছে সাতক্ষীরা সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশনের নব-গঠিত কমিটির নেতৃবৃন্দ। বৃহস্পতিবার বেলা ১২ টায় পুলিশ সুপারের কার্যালয়ে সৌজন্য সাক্ষাত ও ফুলের শুভেচ্ছা বিনিময় করেন নব-গঠিত কমিটির নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশনের নব-গঠিত কমিটির সভাপতি- আব্দুল্লাহ আল-মামুন, সাধারণ সম্পাদক মো. রাহাত রাজা, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শহিদুজ্জামান শিমুল, সাংগঠনিক সম্পাদক গাজী ফরহাদ, নির্বাহী সদস্য- মীর মোস্তাফা আলী, মাহফিজুলবিস্তারিত পড়ুন

বেসরকারি ব্যবস্থাপনায়ও খরচ বাড়ল হজের

সরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ ঘোষণার পর বেসরকারি ব্যবস্থাপনায় ঘোষণা করা হয়েছে হজের খরচ। চলতি মৌসুমে বেসরকারি ব্যবস্থাপনায় হজের খরচ ৬ লাখ ৭২ হাজার ৬১৮ টাকা। গতবারের চেয়ে খরচ ১ লাখ ৪৯ হাজার ৮৭৪ টাকা বেড়েছে, গতবার যা ছিল ৫ লাখ ২২ হাজার ৭৪৪ টাকা। বৃহস্পতিবার (২ফ্রেব্রুয়ারী) রাজধানীর নয়া পল্টনের একটি হোটেলে বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ ঘোষণা করেন হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম। হাব সভাপতি বলেন,বিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রী দেশের প্রথম পাতালরেলের নির্মাণকাজের উদ্বোধন করলেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারায়ণগঞ্জের রূপগঞ্জে দেশের প্রথম পাতালরেলের নির্মাণকাজের উদ্বোধন করলেন। বৃহস্পতিবার বেলা ১১টায় রূপগঞ্জের জনতা উচ্চবিদ্যালয় সংলগ্ন রাজউকের কমার্সিয়াল প্লট মাঠে এই পাতালরেলের নির্মাণকাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন তিনি। উদ্বোধন অনুষ্ঠান শেষে জনসভা অনুষ্ঠিত হবে একই স্থানে। এতে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রকল্প তথ্যানুযায়ী, ৫২ হাজার ৫৬১ কোটি ৪৩ লাখ টাকা ব্যয়ে এই পাতালরেল তৈরি হতে যাচ্ছে। রূপগঞ্জের পীতলগঞ্জ থেকে শুরু হয়ে জোয়ারসাহারার নতুনবাজারে পাতালরেল যুক্ত হবে কমলাপুর-বিমানবন্দর মেট্রোরেলের রুটেরবিস্তারিত পড়ুন

আজ থেকে শুরু হচ্ছে বইমেলা

অমর একুশে বইমেলা শুরু হচ্ছে আজ থেকে। বিকেল ৩টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলা একাডেমি প্রাঙ্গণে এ বইমেলা উদ্বোধন করবেন। এবারের মেলার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘পড় বই, গড় দেশ : বঙ্গবন্ধুর বাংলাদেশ’। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির সভাপতি লেখক সেলিনা হোসেন এবং স্বাগত বক্তব্য দেবেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মোহাম্মদ নুরুল হুদা। এসময় প্রধানমন্ত্রী বাংলা একাডেমি প্রকাশিত সাতটি বইয়ের মোড়ক উন্মোচন ছাড়াও ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২২’ তুলে দেবেন বিজয়ীদের হাতে।বিস্তারিত পড়ুন

তাপমাত্রা কমতে পারে ১ থেকে ৩ ডিগ্রি

সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস। বুধবার (১ ফেব্রুয়ারি) আবহাওয়া অফিস এমন পূর্বাভাস দিয়েছে। আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানিয়েছেন, নিম্নচাপটি দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি পশ্চিম-দক্ষিণপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শেষরাতবিস্তারিত পড়ুন