মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে বার্ষিক প্রীতিভোজ

সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে গৌরব ও ঐতিহ্যের ১৯৬৯ থেকে ২০২৩ সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে বার্ষিক প্রীতিভোজ ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০২ ফেব্রæয়ারি) নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও রোটারী ক্লাব অব জাহাঙ্গীরনগর ঢাকা ডিস্ট্রিক ৩২৮১ এর এ্যাসিস্টেন গর্ভণর রোটারী ক্লাব অব জাহাঙ্গীরনগর ঢাকা’র আইপিপি রোটারীয়ান নাজনীন আরা নাজুর সভাপত্বিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও কেক কেটে সুবর্ণ জয়ন্তী উদযাপন করেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আমানুল্লাহ-আল হাদী, বীর মুক্তিযোদ্ধা মীর মাহমুদ হাসান লাকি, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহিদুর রহমান, সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল মালেক গাজী, রোটারী ক্লাব অব সাতক্ষীরার এ্যাসিস্টেন গর্ভণর এনছান বাহার বুলবুল, যুবনেতা মীর মহিতুল আলম, সাতক্ষীরা সদর থানার তদন্ত কর্মকর্তা মিজানুর রহমান, পৌরসভার মহিলা কাউন্সিলর অনিমা রানী মন্ডল, বিদ্যালয়ের বিদ্যোৎসাহী সদস্য মোহাম্মদ মনজুরুল হক প্রমুখ।

অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য মো.ওবায়দুল্লাহ, সিদ্দীকুর রহমান, মো. আতিয়ার রহমান, আব্দুল আলিম বাবু, লিপিকা রানী মিস্ত্রী, সহকারী শিক্ষক মো. তৈবুর রহমান, এ এইচ এম শামীম পারভেজ, নাজমুল লায়লা বিথী প্রমুখ।

সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে সকাল থেকে সংগীত, নৃত্য, কবিতাসহ বিভিন্ন আয়োজনে উৎসব মূখর পরিবেশে বিদ্যালয় প্রাঙ্গণ মুখরিত ছিল।

এসময় বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতিদের সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়, প্রতিষ্ঠাতা সভাপতি মীর এশরাক আল ইসু মিয়া, আব্দুল গফুর, মো. রুহুল আমিন, মো. আব্দুল মোতালেব। প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আলহাজ্ব মিসেস নুরজাহান বেগম, প্রাক্তন প্রধান শিক্ষক মো. আব্দুল হামিদ, প্রাক্তন শিক্ষক মো. মনজুরুল হক, প্রাক্তন শিক্ষক মো. হাবিবার রহমান, মো. রফিকুল ইসলাম, মো. আবুল কাশেম, ফজিলাতুন্নেছা, আম্বিয়া খাতুন, সুদর্শন ব্যানার্জি, রাফিয়া বেগম, মোমেনা বেগম, মাসুদা খাতুন, লুৎফেয়ারা বেগম। প্রথম ব্যাচের ছাত্রী সুলতানা আক্তারী, রুকসানা পারভীন, নৈশ প্রহরী মো. রুহুল আমিনকে সম্মানন ক্রেস্ট ও উপহার প্রদান করা হয়।

এর আগে বিদ্যালয় প্রাঙ্গণে মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠান ও প্রীতিভোজের আয়োজন করা হয়। ইমন হোসেন সজলের ব্যবস্থাপনায় বিদ্যালয়ের শিক্ষার্থী ও সজলের শিল্পীরা মনোঙ্গ সংগীত পরিবেশন করে। এসময় বিদ্যালয়ের শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্য, সাবেক শিক্ষার্থী ও বর্তমান শিক্ষার্থী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল মালেক গাজী।

একই রকম সংবাদ সমূহ

প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের সদস্য হলেন রাসেল

বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের (বিপিএইচসিডিএ) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্যবিস্তারিত পড়ুন

যুব অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরায় র‍্যালি- সভা

“প্রতিবাদ, প্রত্যয়, বিনির্মাণ ” প্রতিপাদ্যে বাংলাদেশ যুব অধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকীবিস্তারিত পড়ুন

১৫ বছরেও সন্ধান মেলেনি গুম হওয়া সাতক্ষীরার আবু সেলিমের

২০১১ সালের ২৯ মে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে গুম হওয়া সাতক্ষীরাবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা
  • আইনমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সমাবেশ
  • সাতক্ষীরা মহিলা অধিদপ্তরের আয়োজনে আন্তঃ ধর্মীয় সম্প্রীতি সমাবেশ
  • সাতক্ষীরায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণের লক্ষ্যে যুব নেতৃত্বাধীন অ্যাডভোকেসি সভা
  • সাতক্ষীরায় শূন্য বিচারক নিয়োগের দাবিতে মানববন্ধন
  • সাতক্ষীরায় আবাসন সেবায় নতুন সংযোজন: “হোটেল রয়েল প্যালেস” এর শুভ উদ্বোধন
  • সাতক্ষীরার রাজার বাগানে মিনি নক আউট ফুটবল টুর্নামেন্ট
  • সাতক্ষীরায় মৌচাক সাহিত্য পরিষদের বিগঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক
  • বেতনার তীরে ০৭০৯-এর বৃক্ষরোপণ, নদী ও পরিবেশ রক্ষার অঙ্গীকার
  • সাতক্ষীরা জেলার দায়িত্ব পাওয়ায় আইনমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • সাতক্ষীরা জেলা জাসাসের সাংগঠনিক সভা অনুষ্ঠিত