বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজশাহীতে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন অনুষ্ঠিত

আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা ‘ইক্বরা’র উদ্যোগে ও মিনহাজুল কুরআন সিদ্দীকিয়া আশরাফিয়া হাফেজিয়া মাদরাসার ও এতিমখানা, রাজশাহীর আয়োজনে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার রাজশাহী মহানগরীর হেলেনাবাদ কলোনী মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ও আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন বাস্তবায়ন কমিটির সভাপতি ড. মুহা. বারকুল্লাহ বিন দুরুল হুদা। অনুষ্ঠানের আহ্বায়ক হিসেবে উপস্থিত ছিলেন কুরআন সিদ্দীকিয়া আশরাফিয়া হাফেজিয়া মাদরাসার মুহতামিম ও সম্পাদক হাফেজ ক্বারী মাওলানা মোঃ গোলাম সারওয়ার।

বৃহস্পতিবার বিকাল তিনটা থেকে রাত ১১টা পর্যন্ত চলা আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনের তিলাওয়াত করেন ‘ইক্বরা’র সভাপতি ও বাংলাদেশের শাইখুল কুররা শাইখ আহমাদ বিন ইউসুফ আল আযহারী, ইরানের শাইখ আহমাদ আবুল ক্বাসেমী, পাকিস্তানের ক্বারী আনোয়ারুল হাসান শাহ বুখারী, ফিলিপাইনের ক্বারী নো‘মান পিমবায়াবায়া সহ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের ক্বারীবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

অবশেষে প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষকের নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে প্রাথমিকভাবে নির্বাচিত ১৪ হাজার ৩৮৪ জনবিস্তারিত পড়ুন

দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল

রাজধানীর ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের ঝুলন্ত লাশবিস্তারিত পড়ুন

বসিয়েছিলেন ২০টি সিসিটিভি ক্যামেরা, ঘুমাতেন কবুতরের ঘরে, তবু শেষরক্ষা হয়নি

গ্রেপ্তার এড়াতে পুলিশের ওপর নজরদারি করার জন্য গ্রামের প্রধান সড়ক থেকে নিজবিস্তারিত পড়ুন

  • শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুমোদন
  • আমার দুধের সন্তানকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না: অপ্রতিমের মা
  • সরকার পাঁচ বছর থাকবে, এটা মেনে রাজনীতি করা উচিত: তথ্য উপদেষ্টা
  • অতিরিক্ত ভাড়া নিলে রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী
  • কিলোমিটারপ্রতি যত বাড়লো বাসভাড়া
  • রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের
  • একযোগে পুলিশের ৩১ কর্মকর্তার বদলি ও পদায়ন
  • বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষায় বিশেষ জোর দিতে হবে: রাষ্ট্রপতি
  • প্রভিডেন্ট ফান্ড নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর
  • কর্মস্থলে অনুপস্থিত, ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে