বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঢাকায় সন্তানদের দেখতে আসা নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় গ্রেফতার আসামি

স্বামীর সঙ্গে বিচ্ছেদের চার মাস পর সন্তানদের দেখতে যশোর থেকে এক নারী ঢাকায় এসে ‘সংঘবদ্ধ ধর্ষণের’ শিকার হয়েছেন। এ ঘটনার রহস্য উদঘাটন ও আসামি গ্রেফতার করেছে পুলিশ। তবে, কতজনকে গ্রেফতার করা হয়েছে পুলিশ তা জানায়নি।

বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এইচ এম আজিমুল হক।

তিনি বলেন, গত ২৫ জানুয়ারি রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় সন্তানদের দেখতে এসে না পেয়ে খুঁজতে বের হয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন বলে অভিযোগ করেন ভুক্তভোগী এক নারী। এ ঘটনায় মামলার পর অভিযান চালিয়ে রহস্য উদঘাটন ও আসামি গ্রেফতার করা হয়েছে।

আজ রবিবার তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

এর আগে ঘটনার বর্ণনা দিয়ে মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) শেখ মো. কামরুজ্জামান বলেন, গত ২৫ জানুয়ারি রাতে সন্তানদের দেখতে ওই নারী একাই যশোর থেকে বসিলায় আসেন।

কিন্তু সন্তানরা যে বাসায় থাকতেন সে বাসায় গিয়ে জানতে পারেন তারা কেউ নেই। এরপর আশপাশে দুইজনকে জিজ্ঞাসা করে কোনো সঠিক ঠিকানা না পেয়ে যশোর যেতে গাবতলী যাওয়ার জন্য একটি রিকশা ভাড়া করেন। কিন্তু রিকশাওয়ালা তাকে গাবতলী না নিয়ে ওই এলাকায় ঘোরাঘুরি করে কালক্ষেপণ করে।
এরপর হঠাৎ দুইজন তার রিকশায় উঠে জিম্মি করে ফেলে।

পরে রিকশাওয়ালাসহ তিনজন তাকে ভয় দেখিয়ে বসিলার একটি নির্মাণাধীন বাসার শ্রমিকদের অস্থায়ী টিন শেড ঘরে নিয়ে যায়। সেখানে রিকশাওয়ালাসহ তাকে ধর্ষণ করে কয়েকজন।

একই রকম সংবাদ সমূহ

১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে, আশাবাদী প্রতিমন্ত্রী অমিত

বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে এবং আগামীবিস্তারিত পড়ুন

জ্বালানি সংকট রপ্তানি অর্ডার হাতছাড়ার ঝুঁকি বাড়াচ্ছে

পর্যাপ্ত গ্যাসের অভাবে সিংহভাগ পোশাক কারখানা সক্ষমতার অর্ধেকেরও কম উৎপাদনে বাধ্য হচ্ছে,বিস্তারিত পড়ুন

জ্বালানি সংকট কাটাতে ৫ কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে- প্রধানমন্ত্রী

দেশে চলমান জ্বালানি সংকট থেকে উত্তরণে সরকার ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে।বিস্তারিত পড়ুন

  • নতুন বেতন কাঠামোয় পুরোনোদের বেতন কত বাড়বে
  • এনটিআরসিএর মাধ্যমেই হবে শিক্ষক নিয়োগের সুপারিশ, বদলাচ্ছে পরীক্ষা পদ্ধতি
  • দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার অতন্দ্রপ্রহরী বিএনপি: তারেক রহমান
  • জাতীয় বেতনস্কেল অনুমোদন : কোন গ্রেডের বেতন কত বাড়ছে
  • এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলে অন্তর্ভুক্ত করে প্রজ্ঞাপন দাবি
  • সরকারি চাকরিজীবীদের পেনশন বাড়বে ৫৫ থেকে ১০০% পর্যন্ত
  • বেসরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি নিয়েও মন্ত্রিপরিষদে আলোচনা
  • লংমার্চ ও সমাবেশ, পুলিশের সহযোগিতা চায় চট্টগ্রাম জামায়াত
  • রোজার পরেই এসএসসি পরীক্ষা, আপাতত পেছানোর পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
  • আমাদের জন্য ঘোর অন্ধকার অপেক্ষা করছে: বিএনপির এমপি সেলিম
  • ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, শনাক্তে রেকর্ড
  • পে-স্কেল অনুমোদন: কোন গ্রেডে কত বেতন বাড়ছে, তালিকা প্রকাশ