Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
আশাশুনির বুধহাটায় ৮দলীয় বাবলা স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন

আশাশুনি উপজেলার বুধহাটায় ৮দলীয় বাবলা স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকাল ৩টায় বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। ফ্রেন্ডস স্পোটিং ক্লাবের সভাপতি সাদ্দাম হোসেনের সভাপতিত্বে খেলার উদ্বোধন করেন আশাশুনি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবিএম মোস্তাকিমের পক্ষে কুল্যা ইউপি’র প্যানেল চেয়ারম্যান আলমগীর হোসেন আঙ্গুর। খেলায় পাইথালী মিলন মহল যুব সংঘ ও বুধহাটা যুব কিশোর সংসদ প্রতিদ্ব›িদ্বতা করে। নির্ধারিত সময়ে উভয় দল এক এক গোলে ড্রবিস্তারিত পড়ুন
কুল্যার ঠাকুরাবাদে ঘেরে বিষ দিয়ে মাছ নিধন

আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের সীমান্তবর্তী ঠাকুরাবাদ বিলে মৎস্য ঘেরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। শাহপুর দঃ পাড়া গ্রামের শাহজাহান গাজীর ছেলে আজমারুল ইসলাম ঠাকুরাবাদ বিলে ৬ বিঘা জমি দীর্ঘকাল মৎস্য ঘেরে মাছ চাষ করে আসছেন। ঘেরে চিংড়ী, রুই মাছ ও খোরখুল্ল মাছ ছাড়া ছিল। গতকাল দিবাগত রাতে কে বা কারা ঘেরে বিষ প্রয়োগ করলে মাছ ছটফট করে মরতে শুরু করে। ঘের মালিক জানান, বিষক্রিয়ায় তার ঘেরে প্রায় লক্ষাধিক টাকারবিস্তারিত পড়ুন
মহান জাতীয় সংসদে এমপিদের পেনশন চালুর দাবী জানালেন বীর মুক্তিযোদ্ধা এমপি রবি

মহান জাতীয় সংসদে সাবেক এমপিদের পেনশন চালুর দাবী জানালেন সাতক্ষীরা সদর-২আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) মহান জাতীয় সংসদে সাবেক সংসদ সদস্যদের পেনশন ব্যবস্থা চালুর দাবী জানালে সাবেক সংসদদের (এমপি) জন্য পেনশন সুবিধা চালুর কোনও পরিকল্পনা সরকারের নেই বলে জানান সংসদ বিষয়ক কাজে মন্ত্রিপরিষদ বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্ন-উত্তর পর্বেবিস্তারিত পড়ুন
কলারোয়ায় সম্মিলিত ব্লাড ব্যাংকের উদ্যোগে ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

কলারোয়ায় ব্রজবাকসা সম্মিলিত ব্লাড বাংকের আয়োজনে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার(২০ জানুয়ারী) সকাল ১০ টায় ব্রজবাকসায় ব্লাড বাংকের অস্থায়ী কার্যালয়ে ১৫০ শত ছিন্নমূল পরিবারের মাঝে ওই শীতবস্ত্র( কম্বল) বিতরণ করা হয়। অরাজনৈতিক স্বেচ্ছাসেবী ও জনকল্যাণমূলক সংগঠন ব্রজবাকসা সম্মিলিত ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা ইতালী প্রবাসী রায়হান আল বাসারের অর্থায়নে কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ফারহান আল ফারুক। সাধারণ সম্পাদক মাহামুদ হাসানের পরিচালনায় বিতরণকালে উপস্থিত ছিলেন মাওলানা ইমামুলবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় পর্দা উঠলো ১০দলীয় পুলিশ সুপার কাপ ক্রিকেট টুর্নামেন্টের

সাতক্ষীরা পুলিশ লাইন্স মাঠে বর্ণিল আয়োজনে পর্দা উঠলো ১০ দলীয় পুলিশ সুপার কাপ ক্রিকেট টুর্নামেন্টের। চাকরির একঘেয়েমি দূর করতে খেলাধূলার মাধ্যমে সুস্থ বিনোদন আর সতেজীকরণের লক্ষ্যে পুলিশ লাইন্স মাঠে বসেছে সুপার কাপ ক্রিকেট টুর্নামেন্টের জাঁকজমকপূর্ণ এ আসর। উৎসবমূখর পরিবেশে নান্দনিক আয়োজনে সুস্থ ও মানসিক বিকাশে শুরু হয় দশ দলীয় পুলিশ সুপার কাপ ক্রিকেট টুর্নামেন্ট। বৃহস্পতিবার বেলা ১১টায় পুলিশ লাইন্স মাঠে এ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন সাতক্ষীরার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান। উদ্বোধনীবিস্তারিত পড়ুন
দেশের প্রথম ফুল এইচডি চ্যানেল এসএটিভি’র,বর্ণাঢ্য আয়োজনে সাতক্ষীরায় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দেশের প্রথম ফুল এইচডি চ্যানেল এসএটিভি’র,বর্ণাঢ্য আয়োজনে সাতক্ষীরায় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাফল্যের এক দশক পেরিয়ে, একাদশ বর্ষে পদার্পণ করলো, দেশের প্রথম ফুল হাই ডেফিনেশন স্যাটেলাইট চ্যানেল এসএ টিভি। সাথে আছি সবসময়-এমন শ্লোগানকে ধারণ করে, ২০১৩ সালের ১৯ জানুয়ারি দেশের সম্প্রচার মাধ্যমে তৃতীয় প্রজন্মের প্রথম হাইডেফিনেশন চ্যানেল হিসেবে যাত্রা শুরু করে এসএ টিভি। প্রতিষ্ঠার পর থেকেই বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ সম্প্রচারের মাধ্যমে দর্শকদের মন জয় করে নেয় এসএ টিভি। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায়বিস্তারিত পড়ুন
কলারোয়ায় কোভিড-১৯ ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সচেতনতামূলক প্রচারপত্র বিতরণ

সম্প্রতি নতুন ধরনের কোভিড-১৯(বিএফ. ৭) ভাইরাসের সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধি ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহবানে কলারোয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রচার- প্রচারনা চালানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের প্রেরিত প্রচার পত্রানুযায়ী উপজেলা নির্বাহী অফিসার জানান, পৃথিবীর বিভিন্ন দেশে কোভিড-১৯(বিএফ. ৭) শনাক্ত হয়েছে এবং আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। তিনি এই ভাইরাসের সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতন হওয়ার সাথে সাথে সকলকে নিন্মলিখিত স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানান। প্রথমতঃবিস্তারিত পড়ুন
যশোরে তিনদিন ব্যাপী “ফুল উৎসব” অনুষ্ঠিত

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ফুলের রাজধানী খ্যাত যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালীতে এই প্রথম বারের মতো ফুল উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে গদখালীতে তিন দিন ব্যাপী ফুল উৎসব উদ্বোধন করেন যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খাঁন। ফুলের রাজ্যকে আরো গতিশীল ও বর্তমান ফুল সেক্টরকে উন্নয়নে তরান্বিত করতে এবং ফুল চাষিদেরকে উৎসাহ যোগাতে উপজেলা প্রশাসনের উদ্যোগে গদখালীর ফুলের রাজ্যে ব্যতিক্রম ধর্মী এই অনুষ্ঠানের বিশেষ ভাবে আয়োজন করেন। ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুলবিস্তারিত পড়ুন
আশাশুনির আনুলিয়ায় এমপি’র পক্ষে ফুটবল বিতরণ

আশাশুনি উপজেলার আনুলিয়ায় যুবকদেরকে খেলাধূলায় সম্পৃক্ত করার লক্ষ্যে ফুটবল বিতরণ করা হয়েছে। গতকাল এমপি রুহুল হকের পক্ষে ফুটবল বিতরণ করা হয়। “মাদক কে না বলি, খেলা কে হা বলি” শ্লোগানকে সামনে রেখে এলাকার যুব সমাজকে বেশী বেশী ক্রীড়ামুখি করতে সাবেক স্বাস্থ্য মন্ত্রী প্রফেসর ডাঃ আ ফ ম রুহুল হক এমপি’র পক্ষে বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করছেন জেলা তাঁতীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বিকাশ চন্দ্র সরকার। এরই অংশ হিসাবে যুবকদের মাঝে গতকাল ফুটবলবিস্তারিত পড়ুন
আশাশুনি ছাত্রলীগের ৩ ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা

বাংলাদেশ ছাত্রলীগ আশাশুনি উপজেলার ৩ ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ বিলুপ্তি ঘোষণা করা হয়। উপজেলা ছাত্রলীগ সভাপতি রাসেল হোসেন ও সাধারণ সম্পাদক মিঠুন ইসলাম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানাগেছে, কমিটির মেয়াদ উত্তীর্ণ, সাংগঠনিক কার্যক্রম না থাকা এবং কমিটির সদস্যের মৃত্যুবরণ, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়াসহ বিভিন্ন কারণে ৩টি ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বিলুপ্ত ঘোষিত ইউনিয়ন ৩টি হলো, বড়দল ইউনিয়ন ছাত্রলীগ,বিস্তারিত পড়ুন

