সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনির বুধহাটায় ৮দলীয় বাবলা স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন

আশাশুনি উপজেলার বুধহাটায় ৮দলীয় বাবলা স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার বিকাল ৩টায় বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। ফ্রেন্ডস স্পোটিং ক্লাবের সভাপতি সাদ্দাম হোসেনের সভাপতিত্বে খেলার উদ্বোধন করেন আশাশুনি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবিএম মোস্তাকিমের পক্ষে কুল্যা ইউপি’র প্যানেল চেয়ারম্যান আলমগীর হোসেন আঙ্গুর।

খেলায় পাইথালী মিলন মহল যুব সংঘ ও বুধহাটা যুব কিশোর সংসদ প্রতিদ্ব›িদ্বতা করে। নির্ধারিত সময়ে উভয় দল এক এক গোলে ড্র করলে খেলা টাইব্রেকারে গড়ায়। ট্রাইব্রেকারে বুধহাটা যুব কিশোর সংসদ জয়লাভ করে।

অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সিয়াবুল ইসলাম সিহাব, আশাশুনি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস কে হাসান, ইউপি সদস্য আলতাফ হোসেন সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

খেলাটি পরিচালনা করেন আবু অহিদ বাবলু, ধারাভাষ্যে ছিলেন আশরাফ হোসেন ও আবু মুছা।

একই রকম সংবাদ সমূহ

আশাশুনির বাঁকড়ায় আওয়ামী লীগ কর্মী আজিজুল গ্রেপ্তার

সাতক্ষীরার আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মো.বিস্তারিত পড়ুন

সারাদেশে নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে আশাশুনী জাসাসের প্রতিবাদ মিছিল

নিজস্ব প্রতিনিধি: সারাদেশে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদেবিস্তারিত পড়ুন

আশাশুনিতে কপোতাক্ষ নদের বেড়িবাঁধে ভাঙন, চলছে স্বেচ্ছাশ্রমে কাজ

আব্দুর রহমান,সাতক্ষীরা: সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের শ্রীপুর-কুড়িকাহুনিয়া এলাকায় কপোতাক্ষ নদের বেড়িবাঁধেবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় সেই মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুনের ঘটনায় আটক ১
  • আশাশুনির বাঁকড়ায় গোপনে ‘পাগলের’ ৪ বিঘা জমি বিক্রির পাঁয়তারা
  • আশাশুনি কুল্যা ইউনিয়ন জাসাসের ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন
  • আশাশুনির ফটিকখালীতে জমি দখলের পাঁয়তারার অভিযোগে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধন
  • আশাশুনি জলবায়ু পরিবর্তনের দুর্যোগ ঝুকি হ্রাস বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা
  • সাতক্ষীরায় তাপপ্রবাহকালীন স্বাস্থ্যঝুঁকি ও আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া
  • খুলনা বিভাগে টেকসই কর্মসংস্থান নিশ্চিতকরণে আশাশুনিতে সমবায় সভা
  • আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঝুঁপড়ি ঘর নির্মাণ করে জমি দখলের অভিযোগ
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজের ২দিন পর ব্যবসায়ীর কাদামাখা ম*রদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • সাতক্ষীরার আশাশুনিতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার