Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
আশাশুনিতে ভাটা মালিককে পঞ্চাশ হাজার টাকা জরিমানা

আশাশুনির বুধহাটায় অবৈধ ভাবে মাটি কাটার অপরাধে ভাটা মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল তিন টায় বুধহাটা ইউনিয়নের নওয়াপাড়া এমআরএস ব্রিক্স-এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। নওয়াপাড়া গ্রামের এমআরএস ভাটা মালিক বেতনা নদী থেকে মাটি কেটে ট্রলিতে ভরে ধুলিহর এলাকায় মালিকের নিজস্ব অপর ভাটায় নিয়ে যাচ্ছিল। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ইয়ানুর রহমানের নির্দেশে সহকারী কমিশনার (ভু‚মি) দিপা রানী সরকার মোবাইল কোর্ট পরিচালনা করে বালু মহল ও মাটিবিস্তারিত পড়ুন
মণিরামপুরে ভ্যানচালক তরুণের ঝুলন্ত লাশ উদ্ধার

যশোরের মণিরামপুরে তোহিদুল ইসলাম (২২) নামের এক তরুণের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি-২০২৩) ভোরে তার ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। তৌহিদুল ইসলাম উপজেলার কাশিপুর গ্রামের আবুল সানার ছেলে। তিনি পেশায় ভ্যানচালক ছিলেন। তবে কী কারণে ‘আত্মহত্যা’ করেছেন, তা জানা যায়নি। এ ঘটনায় তৌহিদুলের বোন মরিয়াম বেগম বাদী হয়ে মণিরামপুর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন। মরিয়াম বেগম বলেন- তৌহিদুল ইসলাম ছোট বয়সে একবার গাছবিস্তারিত পড়ুন
জিয়াউর রহমানের ৮৮ তম জন্ম বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা জেলা বিএনপির দোয়া মাহাফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৮৮ তম জন্ম বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা জেলা বিএনপির আয়োজনে দোয়া মাহাফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ জানুয়ারী বৃহস্পতিবার বিকাল ৩ টায় শহরের ইটাগাছা মোড় এলাকায় জেলা বিএনপির আহবায়ক এডভোকেট সৈয়দ ইফতেখার আলীর সভাপতিত্বে দোয়া মাহফিল ও আলোচনা সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম, যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব, সদর উপজেলা বিএনপির আহবায়ক এডভোকেটবিস্তারিত পড়ুন
মেট্রোরেলের সময় বৃদ্ধি ইজতেমার জন্য

মেট্রোরেলের যাতায়াত সময় বৃদ্ধি পেয়েছে ইজতেমার দ্বিতীয় পর্বে মুসল্লিদের জন্য। আগামী ২০ জানুয়ারি থেকে ২২ জানুয়ারি পর্যন্ত সকাল ৮টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এ রেল চলাচল করবে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের কোম্পানি সচিব (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ আবদুর রউফ সইকৃত অফিস আদেশে জানানো হয়েছে এ তথ্য। প্রজ্ঞাপনে বলা হয়, ইজতেমার দ্বিতীয় পর্বের শেষ দিন আখেরি মোনাজাত উপলক্ষে যাত্রী সাধারণের চলাচলের সুবিধায় সকাল ৮টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশনবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা সদর উপজেলা জমিয়াতুল মোদার্রেছীন এর সাধারণ সভা

সাতক্ষীরা সদর উপজেলা জমিয়াতুল মোদার্রেছীন এর সাধারণ সভা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বেলা ১১টায় সাতক্ষীরা আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার অধ্যক্ষ’র অফিস রুমে সদর উপজেলা জমিয়াতুল মোদার্রেছীন এর আয়োজনে সংগঠনের সদর উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ মাওলানা রুহুল আমিন’র সভাপতিত্বে সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহিদুর রহমান, জেলা জমিয়াতুল মোদার্রেছীন’র সেক্রেটারী অধ্যক্ষবিস্তারিত পড়ুন
নড়াইলে দুই শিশু সন্তানকে নিয়ে মায়ের বিষপানে আত্মহত্যার চেষ্টা

নড়াইলে দুই শিশু সন্তানকে নিয়ে মায়ের বিষপানে আত্মহত্যার চেষ্টা। পাষন্ড স্বামীর নির্যাতন ও ভরণপোষণ না পাওয়ায় নড়াইলে দুই শিশু সন্তানকে নিয়ে বিষপানে আত্মহত্যার চেষ্টা চালান এক মা! আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন পর্যন্ত মা ও এক সন্তানের জ্ঞান ফেরেনি। বুধবার (১৮ জানুয়ারি) দুপুরে নড়াইল পৌর এলাকার ভওয়াখালীতে ঘটনাটি ঘটেছে। ওই গৃহবধূ সন্তানদের জুসের সঙ্গে বিষপান করিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন বলে জানিয়েছেন প্রতিবেশীরা। প্রতিবেশিরা আরও জানান,বিস্তারিত পড়ুন
বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে জয়ী হবে : মির্জা ফখরুল

দ্রুত দেশে গণতন্ত্র পুনরুদ্ধার করা হবে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধারের এই সংগ্রামে শিগগিরই জয়ী হবে। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকাল ১১টায় শেরেবাংলা নগরস্থ জিয়ার মাজারে পুষ্পার্ঘ অর্পণ শেষে এমন মন্তব্য করেন তিনি। এসময় তিনি আরও বলেন, আবারও অন্ধকারে নিমজ্জিত সমগ্র জাতি। আওয়ামী লীগের একদলীয় শাসন প্রতিষ্ঠার যে চক্রান্ত করছে তার বিরুদ্ধে মানুষ জেগে উঠেছে। জিয়াউর রহমান দেশেরবিস্তারিত পড়ুন
প্রথমবার দেশে ‘মৃত’ মানুষের শরীর থেকে নেয়া কিডনির সফল প্রতিস্থাপন

বাংলাদেশ প্রথমবারের মতো ব্রেন ডেথ রোগীর শরীর থেকে নেয়া দু’টি কিডনি দু’জনের শরীরে সফলভাবে প্রতিস্থাপনের সক্ষমতা অর্জন করলো। এতে নেতৃত্ব দিয়েছেন বিএসএমএমইউ এর রেনাল ট্রান্সপ্লান্ট সার্জন অধ্যাপক হাবিবুর রহমান দুলাল। ২০ বছর বয়সী ব্রেন ডেথ নারী সারার শরীর থেকে নেয়া দু’টি কিডনি দুই নারী কিডনি রোগীর শরীরে প্রতিস্থাপন করা হযেছে বুধবার রাতে। একটি কিডনি প্রতিস্থাপন সার্জারি বিএসএমএমইউতে হয়েছে, আরেকটি প্রতিস্থাপন করেছে ন্যাশনাল কিডনি ফাউন্ডেশন। বর্তমানে দু’জন রোগীই ভালো আছেন। অধ্যাপক হাবিবুরবিস্তারিত পড়ুন
ড্যাবের কর্মসূচি জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে

বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে কর্মসূচি গ্রহণ করেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। কর্মসূচিগুলোতে যথাসময়ে উপস্থিত থাকার জন্য ড্যাবের সর্বস্তরের নেতাকর্মীদের অনুরোধ করেছেন সংগঠনটির সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ ও মহাসচিব ডা. মো. আব্দুস সালাম। কর্মসূচির মধ্যে রয়েছে- আজ বুধবার রাত ৯টায় নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে শীতবস্ত্র বিতরণ। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। এরপর বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন
মেজর জেনারেল নাজমুল হাসান বিজিবির নতুন মহাপরিচালক

মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেলেন। গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে জারি করা হয়েছে প্রজ্ঞাপন। প্রেষণে তাকে এ পদে নিয়োগ দিয়ে তার চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে ন্যস্ত করা হয়েছে। এর আগে মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এদিকে, প্রজ্ঞাপনে বিজিবির মহাপরিচালকের দায়িত্ব চালিয়ে আসা মেজরবিস্তারিত পড়ুন

