রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জিয়াউর রহমানের ৮৮ তম জন্ম বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা জেলা বিএনপির দোয়া মাহাফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৮৮ তম জন্ম বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা জেলা বিএনপির আয়োজনে দোয়া মাহাফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১৯ জানুয়ারী বৃহস্পতিবার বিকাল ৩ টায় শহরের ইটাগাছা মোড় এলাকায় জেলা বিএনপির আহবায়ক এডভোকেট সৈয়দ ইফতেখার আলীর সভাপতিত্বে দোয়া মাহফিল ও আলোচনা সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম, যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব, সদর উপজেলা বিএনপির আহবায়ক এডভোকেট নুরুল ইসলাম, সদস্য সচিব নুরে আলম ছিদ্দিকী,পৌর বিএনপির সদস্য সচিব ও পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, জেলা যুবদলের সভাপতি আবু জাহিদ ডাবলু, সাধারণ সম্পাদক এইচ আর মুকুল, মহিলা দলের সাধারণ সম্পাদক খুরশিদ জাহান শীলা, সাংগঠনিক সম্পাদক সালেকা হক কেয়া, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক।

অনুষ্ঠান পরিচালনা করেন পৌর বিএনপির আহবায়ক শের আলী। পরে একই স্থানে জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান ভূট্টোর সভাপতিত্বে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক প্রভাষক আনারুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের নেতা নিজামুদ্দিন, জাকির হোসেন, এসমাইলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

অপর দিকে সন্ধ্যায় ইটাগাছা এলাকায় জেলা কৃষকদলের উদ্যোগে জিয়াউর রহমান ৮৮ তম জন্ম বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে জেলা কৃষক দলের সভাপতি সালাউদ্দিন লিটনের সভাপতিত্বে বক্তব্য রাখেন মো. রবিউল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

দোয়া অনুষ্ঠানে জেলা বিএনপির নেতৃবৃন্দ বলেন জিয়াউর রহমানের নেতৃত্বে এদেশে গনতন্ত্র প্রতিষ্ঠা করা হয়। বর্তমান সরকার দেশকে কারাগারে পরিনত করেছে। তারা আমাদের জেলে ভোরে রাখুক। তবুও গনতন্ত্র ফিরিয়ে দিক। তারা আরো বলেন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় আবাসন সেবায় নতুন সংযোজন: “হোটেল রয়েল প্যালেস” এর শুভ উদ্বোধন

সাতক্ষীরায় অতিথেয়তা ও উন্নত আবাসন সেবার এক নতুন সংযোজন হিসেবে জাঁকজমকপূর্ণ উদ্বোধনবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার রাজার বাগানে মিনি নক আউট ফুটবল টুর্নামেন্ট

“মাদককে না বলুন সামাজিক উন্নয়নে পথ চলুন” রাজার বাগান তরুণ সংঘ কর্তৃকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় মৌচাক সাহিত্য পরিষদের বিগঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক

সাতক্ষীরায় মৌচাক সাহিত্য পরিষদের বিগঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

  • বেতনার তীরে ০৭০৯-এর বৃক্ষরোপণ, নদী ও পরিবেশ রক্ষার অঙ্গীকার
  • সাতক্ষীরা জেলার দায়িত্ব পাওয়ায় আইনমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • সাতক্ষীরা জেলা জাসাসের সাংগঠনিক সভা অনুষ্ঠিত
  • দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা
  • সাতক্ষীরার দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে জেলা সাংবাদিক ফোরামের শোক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি. এম. নুর ইসলামের মৃত্যুতে সাংবাদিক কল্যাণ পরিষদের শোক
  • সাতক্ষীরা সরকারি কলেজে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা জেলা বিএনপি’র প্রস্তুতি সভা
  • সাতক্ষীরা ডিবি গার্লস হাইস্কুলে পবিত্র ঈদ-ই মিলাদুম্নবী (সা.) উদযাপন