মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা ৩০ আনসার ব্যাটালিয়নের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন

সাতক্ষীরাতে উৎসব মুখর পরিবেশে ৩০ আনসার ব্যাটালিয়নের ৩৪-তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন করা হয়েছে। ১৯ ই জানুয়ারি বৃহস্পতিবার ৩০ আনসার ব্যাটালিয়নের সদর দপ্তর পুরাতন জমিদার বাড়ী এ প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন করা হয়।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-পরিচালক ও ৩০ আনসার ব্যাটালিয়নের অধিনায়ক এনামুল খাঁন’ র সভাপতিত্বে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-মহাপরিচালক ও খুলনা বিভাগের রেঞ্জ কমান্ডার শাহ্ আহম্মেদ ফজলে রাব্বী এর পক্ষে প্রধান অতিথি হিসাবে পায়রা উড়িয়ে ও কেক কেটে অনুষ্ঠানের শুভ উদ্ভোধন ঘোষনা করেন ১৪ আনসার ব্যাটালিয়নের পরিচালক তরফদার মোঃ আলমগীর হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম (মঈন), সাতক্ষীরা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সজীব খান, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সেলিমুজ্জামান, জেলা কমান্ড্যান্ট খুলনা। মোরশেদা খানম, জেলা কমান্ড্যান্ট সাতক্ষীরা। চন্দন দেবনাথ, অধিনায়ক ৩ আনসার ব্যাটালিয়ন। সঞ্জয় কুমার, জেলা কমান্ড্যান্ট যশোর। এসময় আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আনসার ভিডিপি সাবেক অফিসার এ টি এম আনিসুর রহমান। সাবেক জেলা এডজুট‍্যান্ট বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান ও সাতক্ষীরা জেলা আনসার ভিডিপির সাবেক এডজুট‍্যান্ট আব্দুস সামাদসহ জেলার বিভিন্ন স্তরের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।

উক্ত প্রতিষ্ঠাবার্ষিকীতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল এ.কে.এম.নাজমুল হাসান ৩০ আনসার ব্যাটালিয়নের সার্বিক মঙ্গল কামনা করে, আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বার্তা প্ররেণ করেন।

এর আগে দিনের শুরুতে ফজরের নামাজের পরে ব্যাটালিয়ন মসজিদে দেশ,জাতি,আনসার বাহিনী ও ৩০ আনসার ব্যাটালিয়নের সার্বিক সাফল্য ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। এরপর আনুষ্ঠানিক ভাবে অধিনায়ক জাতীয় পতাকা উত্তোলন করেন, পরে অধিনায়ক ও প্রধান অতিথি সকল সদস্যদের উপস্থিতে বিশেষ দরবার নেন। দরবার শেষে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয় এবং সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।

একই রকম সংবাদ সমূহ

জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুরের ঘটনায় সাতক্ষীরা জাতীয় পার্টির উদ্বেগ

রাজধানীর উত্তরায় জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা ওবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী একযোগে তথ্য সংগ্রহবিস্তারিত পড়ুন

পূজাকে ঘিরে সাতক্ষীরায় পুলিশের বিশেষ চেকপোস্ট, ১১ দিনে আটক ১৪৮ যানবাহন

সাতক্ষীরা প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী স্কুলশিক্ষিকা নিহত
  • সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
  • সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩
  • জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত : অধ্যাপক ইদ্রিস আলী সভাপতি, দিদারুল আলম হেলাল সম্পাদক
  • মৌচাক সাহিত্য পরিষদের আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে সাতক্ষীরায় বিশেষ অনুষ্ঠান
  • সাতক্ষীরায় ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া
  • সাতক্ষীরায় ‘অধিকার’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার প্রশিক্ষণ
  • বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের পিতৃভিটায় সুরের আবাহন: উথলীতে শ্রদ্ধা ও আনন্দে মহালয়া উদযাপিত
  • সাতক্ষীরার তালায় জব ফেয়ার মেলা, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী
  • সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ