বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা সীমান্তে অপরাধ দমনে বিজিবি ও বিএসএফ এর পতাকা বৈঠক

নীলডুমুর ব্যাটালিয়ন ১৭ বিজিবির উদ্যোগে সাতক্ষীরা সীমান্তে বিজিবি ও বিএসএফ এর পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল টার সময় ১৯ জানুয়ারি দেবহাটার রুপসী ম্যানগ্রোভ পর্যাটন কেন্দ্র।

জানা যায়, সীমান্তে চোরাচালান ও অপরাধ কমাতে সাতক্ষীরার ব্যাটালিয়ান কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক করেছে বডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

নীলডুমুর ব্যাটালিয়ন ১৭ বিজিবির ব্যাটালিয়নের অধিনায়কের কার্যালয় সূত্রে জানা গেছে, সীমান্তে চোরাচালান ও অপরাধ কমাতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বৈঠকের আয়োজন করে বিজিবি। বৈঠকে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর ব্যাটালিয়ন কমান্ডাররা স্ব স্ব বাহিনীর পক্ষে নেত্বত্ব দেন।

ঘণ্টাব্যাপী বৈঠকে সীমান্তে নজরদারি বাড়ানো, সীমান্তে হত্যা বন্ধ, বিএসএফ/ভারতীয় নাগরিক কর্তৃক বাংলাদেশি নাগরিককে আহত না করা, দুই দেশের সীমান্তবর্তী চোরাচালান প্রতিরাধ, নারী ও শিশু পাচার, অনুপ্রবেশ রোধ, মাদকসহ চোরাচালান বন্ধ করা এবং আন্তঃসীমান্ত অপরাধ কমাতে আলোচনা হয়েছে।

এছাড়া উভয় বাহিনীর মধ্যে বিদ্যমান শান্তি-শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে সীমান্ত এলাকায় সৃষ্ট যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা একে অপরের সার্বিক সহযাগিতা ও যোগাযোগের মাধ্যমে দ্রুত সমাধান করে বিজিবি-বিএসএফের মধ্যে বন্ধুত্বপূর্ণ সুসম্পর্ক আরও সুদৃঢ় করার ব্যাপারে উভয়পক্ষ সম্মত হয়েছেন বলে নীলডুমুর ব্যাটালিয়ন ১৭ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ কামরুল আহসান জানান।

ভারতের অভ্যন্তরে অনুষ্ঠিত পতাকা বৈঠকে বিজিবির ১০ সদস্যর প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ১৭ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ কামরুল আহসান এবং ভারতীয় ৮ সদস্যর প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ৮৫ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শ্রী অনুরাগ মানী

উপস্থিত ছিলেন ১৭ বিজিবির ভারপ্রাপ্ত এ‍্যাডজুটেন্ট ক্যাপ্টেন শাহ রেজা আল-ফামি। ভারপ্রাপ্ত কোয়াটার মাস্টার সহকারি পরিচালক শাহ খালেদ ইমাম সহ ২ জন কোম্পানি কমান্ডার ও অন্যান্য পদবীর ৫ জন উপস্থিত ছিলেন। ভারতের পক্ষে ৮ সদস্য বিশিষ্ট বিএসএফ দলের নেতৃত্ব দেন ৮৫ ব্যাটালিয়ন বিএসএফ এর কমান্ড্যান্ট অফিসার শ্রী অনুরাগ মানী। বিএসএফ এর পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন ডেপুটি কমান্ড‍্যান্ট মুকেশ কুমার, ৩ জন কোম্পানি কমান্ডার সহ অন্যান্য পদবীর ৩ জন উপস্থিত ছিলেন।

পতাকা বৈঠক ও পর্যবেক্ষণ সভা ফলপ্রসু হয়েছে বলে জানান নীলডুমুর ১৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ কামরুল আহসান।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার ইটগাছা প্রাইমারী স্কুলে বৃত্তিপ্রাপ্ত ও শাপলা কাব অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা সদর উপজেলার ইটগাছাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি

সারাদেশে তীব্র গ্যাস সংকট, ভয়াবহ লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ভূতুড়ে বিল আদায়, আইন-শৃঙ্খলাবিস্তারিত পড়ুন

ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে আয়োজিত বিএনপির আলোচনা সভায় দলটির জেলা যুগ্মবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • নারীর রাজনৈতিক ক্ষমতায়ন: সমতার গণতন্ত্র গড়তে নেতৃত্বে সমঅংশগ্রহণের বিকল্প নেই
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদদের প্রতি বিআরটিএ সাতক্ষীরার শ্রদ্ধা নিবেদন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • সাতক্ষীরায় হাসপাতালে আগুন, ধোঁয়া ও হুড়োহুড়িতে আহত অর্ধশতাধিক
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কিডনী রোগে আক্রান্ত সাংবাদিক আরিফুল ইসলাম আশা অসুস্থ্য, সকলের দোয়া কামনা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ
  • কৃষি উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ খাদ্য নিশ্চিতে সাতক্ষীরায় পার্টনার কংগ্রেস
  • ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের দাবিতে সাতক্ষীরায় স্মারকলিপি
  • জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সাতক্ষীরায় রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ কর্মসূচি
  • জমি দখলের অপচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন