Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
কলারোয়ায় সিংগা হাইস্কুলে এসএসসি’তে ১৭ পরীক্ষার্থী জিপিএ-৫ উত্তীর্ণ।। পাশের হার ৯৯ ভাগ

কলারোয়ায় বিএসএইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি’তে ১৭ পরীক্ষার্থী জিপিএ-৫ লাভ সহ শতকরা ৯৮.৮৯ ভাগ পরীক্ষার্থী বিভিন্ন গ্রেডে উত্তীর্ণ হয়েছে। স্কুল সূত্রে জানা যায়, এসএসসি পরীক্ষায়-২২’র যশোর বোর্ড হতে সিংগা হাইস্কুল থেকে ৯২ জন ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশ গ্রহন করার অনুমতি লাভ করে। এর মধ্যে ৮৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করে বিভিন্ন গ্রেডে উত্তীর্ণ হলেও ৩ জন পরীক্ষার্থী শারীরিক কারনে পরীক্ষায় উপস্থিত না থাকায় শতকরা পাশের হার ৯৮.৮৯ ভাগ। প্রকাশিত ফলাফলে স্কুলবিস্তারিত পড়ুন
কলারোয়ায় বাস-ট্রাকের উচ্চমাত্রার হর্ন বিচ্ছিন্ন করলো ভ্রাম্যমান আদালত।। মামলা, জরিমানা

কলারোয়ায় পরিবেশ ও সড়ক পরিবহন অধিদপ্তরের অভিযানে ১২টি মামলাসহ প্রায় ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। অভিযানটি পরিচালনা করা হয় যশোর-সাতক্ষীরা মহাসড়কের কলারোয়া ফায়ার সার্ভিস স্টেশন সংলগ্ন এলাকায়। জানা গেছে, সোমবার(২৮ নভেম্বর) বিকাল ৪ টার দিকে অভিযানকালে পরিবেশ দূষণ ও শব্দ দুষণকারী বাস-ট্রাক থেকে হর্ণ বিচ্ছিন্নের পর ১২টি মামলা দায়ের ও বিভিন্ন অপরাধে পরিবেশ আইনে কয়েকজনকে ৯ হাজার ৭ শত টাকার জরিমানা আদায় করা হয়। অভিযান পরিচালনার নেতৃত্বে ছিলেন উপজেলাবিস্তারিত পড়ুন
কলারোয়ার সিংগা হাইস্কুলের শিক্ষক স্বপনের মাতা বিথিকার ইহলোক ত্যাগ

কলারোয়ায় বিএসএইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক স্বপন সরকারের মাতা বিথিকা সরকার (৬৮) ইহলোক ত্যাগ করেছেন। পারিবারিকভাবে জানা যায়, উপজেলার হেলাতলা গ্রামের স্বর্গীয় মেঘনাদ সরকারে স্ত্রী ও শিক্ষক স্বপন সরকারের মাতা বিথিকা সরকার দীর্ঘদিন যাবৎ কোমরে প্রচন্ড ব্যাথা যন্ত্রনায় ভুগছিলেন। সোমবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে নিজ বাড়িতে শয্যাশায়ী হয়ে অসহনীয় ব্যাথা যন্ত্রনায় সাথে লড়াই করতে করতে তাঁর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইহলোক ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে,বিস্তারিত পড়ুন
কলারোয়ায় আইন শৃংখলা বিষয়ক সহ ৩ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

কলারোয়ায় আইন শৃংখলা বিষযক সহ ৩টি কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে পর্যায়ক্রমে সভা ৩টি অনুষ্ঠিত হয়। সভায় আইন শৃংখলা, উপজেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ এবং মাসিক চোরাচালান নিরোধ বিষয়ক কমিটির অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুলী বিশ্বাস। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। অন্যান্যদের মধ্যে সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন থানারবিস্তারিত পড়ুন
মণিরামপুরের এক স্কুলে কেউ পাশ করেনি

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে ২ হাজার ৫৪৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে এবার একটি শিক্ষাপ্রতিষ্ঠানে পাশের হার শূন্য। বোর্ডের এই শিক্ষাপ্রতিষ্ঠানটি হলো যশোরের মণিরামপুর উপজেলার গলদাহ খড়িঞ্চা বালিকা বিদ্যালয়। বিষয়টি নিশ্চিত করে যশোর শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র বলেন- এই শিক্ষাপ্রতিষ্ঠান থেকেই একজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিলো। কিন্তু সেই একজনই অনুত্তীর্ণ হয়েছে। ফলে শূন্য পাসের তালিকায় এই প্রতিষ্ঠানের নাম উঠেছে।
কলারোয়ায় সাংবাদিক পুত্র সোহেলের পঞ্চম মৃত্যুবার্ষিকী ২৯ নভেম্বর

কলারোয়ায় সাংবাদিক পুত্র সোহেল রানার পঞ্চম মৃত্যুবার্ষিকী ২৯ নভেম্বর, মঙ্গলবার। সোহেল রানা উপজেলার চেড়াঘাট নিবাসী এবং কলারোয়া প্রেসক্লাবের কোষাধ্যক্ষ, ডেইলি নিউ এইজ, দৈনিক যশোর’র কলারোয়া প্রতিনিধি এমএ সাজেদের একমাত্র পুত্র। ২০১৭ সালের ২৯ নভেম্বর সন্ধ্যায় ঢাকা হার্ট ফাউন্ডেশনে চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করেন সোহেল রানা (২২)। সাংবাদিক এমএ সাজেদ তাঁর সন্তানের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সকলের দোয়া কামনা করেছেন। তিনি জানান, আগামী শুক্রবার চেড়াঘাট গ্রামের জামে মসজিদে জুম্মা নামাজ শেষে প্রয়াত সোহেলবিস্তারিত পড়ুন
কলারোয়া উপজেলা স্কাউটস’র কার্যনির্বাহী পরিষদের সভায় ইউএনও রুলী বিশ্বাস

কলারোয়া উপজেলা স্কাউটস’র কার্যনির্বাহী পরিষদের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার(২৭ নভেম্বর) বিকালে উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্কাউটস’র সভাপতি ইউএনও রুলী বিশ্বাস। উপজেলা স্কাউটস’র সাধারন সম্পাদক প্রধান শিক্ষক রুহুল আমিনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন পৌর মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এইচ,এম,রুকনুজ্জামান, স্কাউটস কর্মকর্তা প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, এ্যাডঃ শেখ কামাল রেজা, প্রধান শিক্ষক নুরুল ইসলাম, প্রধান শিক্ষক ওয়ায়েস আলী সিদ্দিকবিস্তারিত পড়ুন
কালিগঞ্জে বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

সাতক্ষীরা কালিগঞ্জের বীর মুক্তিযোদ্ধা জোবেদ আলী গাজী আর নাই। তিনি গত বুধবার (২৩ নভেম্বর) বিকাল ৫টার সময় বাড়ি হতে সাইকেল যোগে কুশুলিয়া হাটে যাওয়ার পথে হৃদ যন্ত্রে ক্রিয়া বন্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।( ইন্নালিল্লাহি——- রাজিউন।) ওই সময় স্থানীয়রা উদ্ধার করে তার বাড়িতে নিয়ে আসেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল (৭৬) বছর। মৃত্যুর পরে তিনি স্ত্রী, পুত্র, কন্যা সহ বহু গুন গ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বাদ জোহর কুশুলিয়া গ্রামের বাড়িতেবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি নব- নির্বাচিত কর্মকর্তাদের অভিষেক অনুষ্ঠানের পর বৃহস্পতিবার(২৪ নভেম্বর) সকাল ১১ টায় সাতক্ষীরা নবারুন বালিকা বিদ্যালয়ের অফিস কক্ষে কার্যকারী পরিষদের প্রথম সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নির্বাচিত সভাপতি প্রধান শিক্ষক আমানুল্যাহ আমান। সমিতির কোষাধ্যক্ষ শিক্ষক নজিবুল ইসলামের পরিচালনায় সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহ- সভাপতি মোস্তাফিজুর রহমান, দূর্ঘনায় আহত সমিতির নির্বাচিত সাধারন সম্পাদক প্রধান শিক্ষক আঃ মালেক গাজী, যুগ্মবিস্তারিত পড়ুন
কলারোয়ায় ডেঙ্গু নিধন ও পরিচ্ছন্নতা অভিযানে বেঙ্গল টাইগার মুক্ত স্কাউটস গ্রুপ

কলারোয়ায বেঙ্গল টাইগার মুক্ত স্কাউটস গ্রুপের উদ্যোগে ডেঙ্গু নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান করা হয়েছে। বাংলাদেশ স্কাউটস কলারোয়া উপজেলা শাখার সহযোগিতায় একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে অভিযানটি পরিচালনা করা হয়। বুধবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরসহ পার্শ্ববর্তী এলাকায় কাব দল ও বেঙ্গল টাইগার মুক্ত স্কাউটস গ্রুপের ক্ষুদে সদস্যরা পরিত্যক্ত পাত্রে জমাকৃত পানি অপসারন, ড্রেন, নর্দমায় ময়লার স্তুপ পরিস্কার ও জীবাণুনাশক স্প্রে’র মাধ্যমে এডিস মশার বংশ বৃদ্ধি রোধে প্রাথমিকবিস্তারিত পড়ুন

