শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

সাতক্ষীরা কালিগঞ্জের বীর মুক্তিযোদ্ধা জোবেদ আলী গাজী আর নাই। তিনি গত বুধবার (২৩ নভেম্বর) বিকাল ৫টার সময় বাড়ি হতে সাইকেল যোগে কুশুলিয়া হাটে যাওয়ার পথে হৃদ যন্ত্রে ক্রিয়া বন্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।( ইন্নালিল্লাহি——- রাজিউন।) ওই সময় স্থানীয়রা উদ্ধার করে তার বাড়িতে নিয়ে আসেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল (৭৬) বছর। মৃত্যুর পরে তিনি স্ত্রী, পুত্র, কন্যা সহ বহু গুন গ্রাহী রেখে গেছেন।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বাদ জোহর কুশুলিয়া গ্রামের বাড়িতে তার পারিবারিক কবরস্থানের পাশের মাঠে থানার উপ-পরিদর্শক নকিব পানুর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল গার্ড অফ অনার প্রদান করেন। গার্ড অফ অনার শেষে জানাযা সম্পন্ন করে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

এ সময় ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) রোকনুজ্জামান বাপ্পি সহ কুশলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মোহাম্মদ আব্দুল্লাহ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ও মথুরেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম সহ স্থানীয় মুসল্লিগণ ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

রাফাত হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের শাস্তির দাবিতে কালিগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বারদহা বাজারে কিশোর রাফাত হোসেন (১৭) হত্যার রহস্য উদঘাটনবিস্তারিত পড়ুন

বিচারাধীন মামলা দ্রুত নিষ্পত্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে বিভিন্ন অপরাধের ঘটনায় দায়ের হওয়া বিচারাধীন মামলাগুলোরবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার

সাতক্ষীরার কালিগঞ্জে সঞ্জিব সরকার (৩৪) নামে এক যুবকের মরদেহ উদ্ধার হয়েছে। ICTবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • সাতক্ষীরায় কমিউনিটি রেডিওতে আইন বিষয়ক সচেতনতামূলক টক শো অনুষ্ঠিত
  • কালিগঞ্জের আপন ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কালিগঞ্জে ভুয়া চিকিৎসকে ৬ মাসের কারাদণ্ড
  • রাতে সাতক্ষীরার কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ককটেল বিস্ফোরণ
  • সবুজায়নে কালিগঞ্জে ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচি শুরু
  • ফলগাছের সাথে একেমন শত্রুরা
  • সাতক্ষীরার আমিনুর রহমান আমিন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্পাদক নির্বাচিত হওয়ায় শুভেচ্ছার জোয়ার
  • কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত
  • কালিগঞ্জে সাপের দংশনে গৃহবধূর মৃত্যু
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা