Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
সাতক্ষীরা জেলা ইমাম পরিষদের উদ্যোগে ইমাম সম্মেলন অনুষ্ঠিত

সাতক্ষীরা জেলা ইমাম পরিষদের উদ্যোগে ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৩রা ডিসেম্বর শনিবার সকাল ১০টায় সাতক্ষীরা আব্দুর রাজ্জাক পার্ক সংলগ্ন শিল্প কলা একাডেমী হল রুমে পরিষদের জেলা সভাপতি আলহাজ্ব মাওলানা আব্দুল হাদী’র সভাপতিত্বে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে এর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, প্রধান মেহমান ছিলেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সম্মানিত খতিব আলহাজ্ব হাফেজ মাওলানা মুফতি আল্লামা মোহাম্মদ রুহুল আমিন, প্রধানবিস্তারিত পড়ুন
মাছ ধরার পাশাপাশি উপানুষ্ঠানিক স্কুলে পড়ছে গোলাম রসূল

সাসের উপানুষ্ঠানিক স্কুলের শিক্ষার্থী মারিয়া (১০), তার পিতা বালিয়া গ্রামের রাজ্জাক গাজী ও মাতা আসমা বেগম, বছরের ৩/৪ মাস ইটের ভাটায় শ্রমিক হিসাবে বাইরে কাজ করতে যেতে হয়। এতদিন মারিয়া অক্ষরজ্ঞানহীন ছিল। বর্তমানে সেও বালিয়া উপানুষ্ঠানিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর শিক্ষার্থী। সে এখন খবরের কাগজ পড়তে পারে। আরেক শিক্ষার্থী গোলাম রসুল (১১), সে মাছ ধরা কাজের পাশাপাশি উপানুষ্ঠানিক স্কুলে লেখাপড়া করছে। কাজ করার পাশাপাশি সে পড়ালেখা চালিয়ে যাচ্ছে। বালিয়া উপানুষ্ঠানিক স্কুল থেকেবিস্তারিত পড়ুন
৩৫ বছরের পথ বন্ধ করে একটি পরিবারকে অবরুদ্ধ করার অভিযোগ, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা

দীর্ঘ দিনের যাতয়াতের পথ ঘেরা বেড়া দিয়ে একটি পরিবারকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে সাতক্ষীরা কলারোয়া উপজেলার শ্রীপ্রতিপুর গ্রামে। সরেজমিনে যেয়ে দেখা যায় শ্রীপ্রতিপুর গ্রামের সরদার পাড়ার মৃত কামরুল ইসলামের বাড়ি হতে বের হওয়ার দীর্ঘ দিনের একমাত্র রাস্তা বাশের ঘেরা দিয়ে বন্ধ করে দিয়েছে একই এলাকার মৃত আকছেদ আলীর পুত্র আবু বক্কর ছিদ্দিক তোতা, মৃত রফিকুল ইসলামের পুত্র সাইফুল ইসলাম, ওয়াজেদ সরদারের পুত্র অহিদুজ্জামান ও রুহুল আমিন। ভূক্তভোগী কামরুলবিস্তারিত পড়ুন
কলারোয়া সরকারি হাসপাতাল পরিদর্শনে সিভিল সার্জন ডাঃ সজিবুর রহমান

কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন নবাগত সাতক্ষীরার সিভিল সার্জন ডাক্তার সজিবুর রহমান। শনিবার(৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১২ টার দিকে সরকারি হাসপাতালে সিভিল সার্জন ডাঃ সজিবুর রহমানের উপস্থিতিতে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মাহবুবর রহমান, আবাসিক মেডিকেল অফিসার( আরএমও) ডাক্তার শফিকুল ইসলাম, মেডিকেল অফিসার ডাক্তার হাবিবুর রহমান, স্বাস্থ্য পরিদর্শক নজরুল ইসলাম, অফিস সহকারী আবুল কালাম সহ কর্মরত চিকিৎসক ও সেবিকাবৃন্দ। পরেবিস্তারিত পড়ুন
তালায় চুরির অপবাদে শিশুকে নির্যাতনের মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার

সাতক্ষীরার তালায় টাকা চুরির অপবাদে শিশুকে নির্যাতনের মামলায় ইউপি সদস্য আমিনুর ইসলাম মোড়লকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার বেলা ৩টার দিকে সাতক্ষীরার লেকভিউ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত শুক্রবার রাতে ওই শিশুর বাবা আজহারুল ইসলাম বাদী হয়ে তালা থানায় মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃত আমিনুর ইসলাম উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের হাতবাঁশ গ্রামের আফাজউদ্দিন মোড়লের ছেলে ও তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার। এ বিষয়ে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)বিস্তারিত পড়ুন
মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক কলারোয়ায় প্রয়াত মমতাজ আহমেদের স্মৃতিচারণ সভা

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক (৮ ও ৯নং সেক্টর), প্রবাসী স্বাধীন বাংলাদেশ সরকারের রাজনৈতিক উপদেষ্টা, প্রাক্তন এমসিএ মমতাজ আহমেদের ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর কর্মময় জীবনের উপর স্মৃতিচারণ সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শনিবার( ৩ নভেম্বর) বেলা ১১ টায় কলারোয়া বঙ্গবন্ধু মহিলা ডিগ্রি কলেজ চত্বরে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রয়াতের জ্যেষ্ঠ পুত্র শিক্ষাবিদ অধ্যাপক এমএ ফারুকের সভাপতিত্বে বিশেষ অতিথিরবিস্তারিত পড়ুন
ঝাউডাঙ্গায় শেখ ফজলুল হক মনি স্মৃতি ফুটবল টূর্ণামেন্টের উদ্বোধন

বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫০ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে সাতক্ষীরা সদর উপজেলা যুবলীগের উদ্যোগে ৮ দলীয় শহীদ শেখ ফজলুল হক মনি স্মৃতি ফুটবল টূর্ণামেন্ট এর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকালে সদরের ঝাউডাঙ্গা বল্ডফিল্ড মাঠে খেলার উদ্বোধন করেন কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও খুলনা বিভাগীয় যুবলীগের দায়িত্ব প্রাপ্ত নেতা বাবু সুব্রত পাল(সিআইপি)। সদর উপজেলা যুবলীগের সভাপতি ও জেলা যুবলীগের আহবায়ক পদপ্রার্থী মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রভাষক মঈনুলবিস্তারিত পড়ুন
কলারোয়ায় সীমান্ত সম্প্রীতি সংঘের উদ্যোগে অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ

কলারোয়ায় চান্দুড়িয়া সীমান্ত সম্প্রীতি সংঘের উদ্যোগে গরীব, অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার(২ ডিসেম্বর) বিকালে চান্দুড়িয়া ঈদগাহ চত্বরে শীতবস্ত্র(কম্বল) বিতরণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৭ নং চন্দনপুর ইউপি চেয়ারম্যান ডালিম হোসেন। অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য মোস্তফা কবির ফারুক, ইউপি সদস্য নিজাম উদ্দীন মন্টু, উদ্যোক্তা স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন “সীমান্ত সম্প্রীতি সংঘের সভাপতি রুহুল কুদ্দুস, সংঘের কর্মকর্তা বিপ্লব, জুয়েলবিস্তারিত পড়ুন
কলারোয়া সীমান্তে ১৬ পিচ স্বর্ণের বার সহ চোরাকারবারী আটক

সাতক্ষীরার কলারোয়ার কাঁকডাঙ্গা সীমান্তে ১৬ পিচ স্বর্ণের বারসহ এক চোরাকারবরীকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার কাঁকডাঙ্গা বিওপির আওতাধীন সোনাই নদীর ধার ঘেঁষা কেঁড়াগাছি গ্রামের হরিদাস ঠাকুর আশ্রমের সন্নিকটে পাঁকা রাস্তায় এ আটকের ঘটনা ঘটে। আটক স্বর্ণ চোরাকারবারী অহিদুজ্জামান (৩৫) কেড়াগাছি গ্রামের শেখ আব্দুল হামিদের ছেলে। এ সময় জব্দ করা হয় চোরাকারবারীর ব্যবহৃত একটি ইজিবাইক। উদ্ধারকৃত ১৬ পিচ স্বর্ণের (১ কেজি ৮৫৭ গ্রাম) বার সহ ইজিবাইকের মূল্য ১ কোটিবিস্তারিত পড়ুন
কলারোয়ায় শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

কলারোয়ায় শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস-২২’ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (১ডিসেম্বর) সকাল ১১টায় সভাটি অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুলী বিশ্বাস। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। সভায় অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন শিক্ষাবিদ প্রফেসর আবু নসর, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) বাবুল আক্তার, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদবিস্তারিত পড়ুন

