বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মাছ ধরার পাশাপাশি উপানুষ্ঠানিক স্কুলে পড়ছে গোলাম রসূল

সাসের উপানুষ্ঠানিক স্কুলের শিক্ষার্থী মারিয়া (১০), তার পিতা বালিয়া গ্রামের রাজ্জাক গাজী ও মাতা আসমা বেগম, বছরের ৩/৪ মাস ইটের ভাটায় শ্রমিক হিসাবে বাইরে কাজ করতে যেতে হয়। এতদিন মারিয়া অক্ষরজ্ঞানহীন ছিল। বর্তমানে সেও বালিয়া উপানুষ্ঠানিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর শিক্ষার্থী। সে এখন খবরের কাগজ পড়তে পারে।

আরেক শিক্ষার্থী গোলাম রসুল (১১), সে মাছ ধরা কাজের পাশাপাশি উপানুষ্ঠানিক স্কুলে লেখাপড়া করছে। কাজ করার পাশাপাশি সে পড়ালেখা চালিয়ে যাচ্ছে।

বালিয়া উপানুষ্ঠানিক স্কুল থেকে পড়াশুনা শেষে আবার মূল ¯্রােতধারার স্কুলে ফিরে যেতে চাই। ঝরেপড়া ছেলে লেখাপড়ায় ফিরে আসায় দরিদ্র পিতা ইসহাক সরদার ও মাতা তাছলিমা বেগম অনেক খুশি।

বালিয়া বটতলা উপানুষ্ঠানিক স্কুলের শিক্ষক তাছলিমা খাতুন বলেন, রনি,মারিয়া, গোলাম রসুল সহ অনেকেই ভর্তি হওয়ার পর থেকে নিয়মিত স্কুলে আসছে। লেখাপড়ায়ও যথেষ্ট ভালো তারা। আবার স্কুলে ভর্তি হতে পেরে শিক্ষার্থী গোলাম রসুল অনেক খুশি। সে মাছের ঘেরে আর কাজ করতে চায় না, নিয়মিত স্কুলে যেতে চায়।

সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস) এর জেলা প্রকল্প প্রধান খান মোঃ শাহ আলম বলেন, ৮ থেকে ১৪ বছর বয়সের ঝরে পড়া শিশুদের শিক্ষার মূলধারায় ফিরিয়ে আনা সহ কারিগরি শিক্ষার মাধ্যমে জীবিকায়ন করায় এই প্রকল্পের মূল উদ্দেশ্য। সাতক্ষীরা জেলার ৬ টি উপজেলায় ৪২০টি উপানুষ্ঠানিক বিদ্যালয়ে ১২,৬০০ (বার হাজার ছয়শত) জন শিক্ষার্থী নিয়ে পরিচালিত হচ্ছে। এরমধ্যে সাতক্ষীরা সদরে ৭৭টি, তালা,কলারোয়া,ও কালিগঞ্জে ৭০ টি করে,আশাশুনিতে ৮৩ টি এবং দেবহাটায় ৫০টি স্কুল রয়েছে।

সাতক্ষীরা উন্নয়ন সংস্থা সাস’র নির্বাহী পরিচালক শেখ ইমান আলী জানান, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর নির্দেশনা অনুযায়ী বিগত দিনে পিএলসিএইচডি বাস্তবায়ন করে সারাদেশের মধ্যে প্রথম স্থান অধিকার করে, বিদেশ যাওয়ার সুযোগ হয়েছিলো। এবারও স্কুল বহির্ভূত অর্থাৎ ঝরেপড়া শিশুদের সঠিক অক্ষরজ্ঞান প্রদান সহ কর্মসংস্থান সুযোগ সৃষ্টির মাধ্যমে আমারাই দেশের ১ম হবো। তিনি আরও বলেন, উপানুষ্ঠানিক অধিদপ্তরের মনিটরিং এ ৬ মাসের বেতন প্রদান সহ ৯৭% উপস্থিতি পেয়ে কর্তৃপক্ষ সন্তোষ প্রকাশ করেছে।

তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার বলেন, এলাকার ঝরেপড়া, শিক্ষা বিমুখ শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়াতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সাস। আমি তাদের অনেক স্কুলে সরেজমিন গিয়েছি, নিয়োগ বা প্রশিক্ষনে অংশ নিয়েছি, সাসের উপানুষ্ঠানিক কার্যক্রম সুন্দরভাবে চলছে।

একই রকম সংবাদ সমূহ

৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

৩০ আগস্ট (রোববার) সাতক্ষীরা জেলা সফরে আসছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীবিস্তারিত পড়ুন

মির্জা ফখরুল ও রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরা জেলা ছাত্রদলের আনন্দ মিছিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতিবিস্তারিত পড়ুন

বিআরটিএ কর্তৃক সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারের মাঝে চেক বিতরণ

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৫ জন ও আহত ১২ পরিবারের অনুকুলে মঞ্জুরিকৃতবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ২০ অসহায়কে ২ লাখ টাকার চেক দিলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক
  • রাষ্ট্রপতি ও মহাসচিবকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বিএনপির শুভেচ্ছা মিছিল ও সমাবেশ
  • মির্জা ফখরুল-রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মিছিল
  • এ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এর উদ্যোগে সাতক্ষীরায় শিশু সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা
  • সাতক্ষীরায় উদ্বোধন হলো কলকাতার পিয়ারলেস হাসপাতালের ইনফরমেশন সেন্টার
  • নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতির বাস্তবায়ন ও অগ্রগতি পর্যালোচনায় সভা
  • সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি, দ্রুত নিয়মিতকরণের দাবি
  • সাতক্ষীরা পৌরসভার রসুলপুরে ড্রেন নির্মান কাজে বাধা দেওয়ার অভিযোগ
  • সাতক্ষীরা নিউ মার্কেট থেকে বাঁকাল ব্রীজ পর্যন্ত ড্রেনের উচ্চতা কমানোর দাবি
  • সাতক্ষীরায় এসিড সারভাইভরদের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • সাতক্ষীরার ধুলিহরে বেতনা ফাউন্ডেশনের কমিটি গঠন, সভাপতি শাহিন ও সম্পাদক ইমরান
  • শিশুদের সঠিক পুষ্টি নিশ্চিত করতে হবে: সাতক্ষীরা ইসলামী ব্যাংক হাসপাতালে সেমিনার