বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় চুরির অপবাদে শিশুকে নির্যাতনের মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার

সাতক্ষীরার তালায় টাকা চুরির অপবাদে শিশুকে নির্যাতনের মামলায় ইউপি সদস্য আমিনুর ইসলাম মোড়লকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার বেলা ৩টার দিকে সাতক্ষীরার লেকভিউ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত শুক্রবার রাতে ওই শিশুর বাবা আজহারুল ইসলাম বাদী হয়ে তালা থানায় মামলা দায়ের করেন।

গ্রেপ্তারকৃত আমিনুর ইসলাম উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের হাতবাঁশ গ্রামের আফাজউদ্দিন মোড়লের ছেলে ও তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার।

এ বিষয়ে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী রেজাউল করিম বলেন, টাকা চুরির অপবাদে শিশুকে নির্যাতনের ঘটনায় দায়ের করা মামলায় ইউপি সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এখনো দুই আসামি পলাতক রয়েছেন, তাঁদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

জানা গেছে, গত ১০ নভেম্বর ইউপি সদস্যের বাড়ি থেকে ১ লাখ টাকা চুরি হয়ে যায়। এ ঘটনার ২০ দিন পর গত ৩০ নভেম্বর শিশু রমজান আলীকে (১২) আটকে রেখে টাকা চুরির অপবাদ দেন ইউপি সদস্য আমিনুর ইসলাম মোড়ল, মাসুদ মোড়ল এবং শামীম মোড়ল। এ সময় তাঁরা শিশুটির ওপর নির্যাতন চালান, এতে শিশুটি অসুস্থ হয়ে পড়ে।

পরে স্থানীয়রা রমজানকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে তালা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে, সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় সাতক্ষীরা সদর হাসপাতালে রেফার্ড করা হয়।

একই রকম সংবাদ সমূহ

তালায় গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার তালায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আরসিআইপি প্রকল্পের আওতায় “গ্রামীণ সড়কবিস্তারিত পড়ুন

তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড

বাড়িতেই মজুত ছিল নকল ও ভেজাল সার-কীটনাশক। র‌্যাবের অভিযানে প্রায় ৫ লাখবিস্তারিত পড়ুন

তালা সরকারি কলেজ ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান, ডেঙ্গু সচেতনতা কর্মসূচি

জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এবং ক্যাম্পাসে নিরাপদ ওবিস্তারিত পড়ুন

  • ফুসফুস নষ্ট হয়ে গেছে, বাঁচতে চান বাবা: মেয়ের আকুতি
  • ডা. কামরুল ইসলামের ইন্তেকালে তালা প্রেসক্লাবের শোকবার্তা
  • সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো বৃদ্ধের
  • তালায় ক্রয়কৃত জমিতে দোকানঘর নির্মাণে বাধা ও মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • তালায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন
  • তালায় এক স্কুলেই ১৩ ছাত্রীর বাল্যবিয়ে, প্রশাসনের কঠোর পদক্ষেপ
  • তালায় উপকারভোগীদের সাথে সরকারি দপ্তরসমূহের পরিচিতি সভা
  • তালায় বিলে অবৈধ বালু উত্তোলন, ৪ জনকে ৬০ হাজার টাকা জরিমানা
  • তালায় মুক্তি ফাউন্ডেশনের প্রকল্প অবহিতকরণ সভা
  • তালা কামেল মডেল হাইস্কুল পরিদর্শন করেন ইউএনও জান্নাতুল আফরোজ
  • তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • তালার ঘোনা পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি গাজী সুলতান, তালা প্রেসক্লাবের অভিনন্দন