Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
বঙ্গবন্ধুর আদর্শকে আমাদের ধারণ করতে হবে : স্পিকার

জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমীন চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধুর সামগ্রিক জীবন এক মহান আত্মত্যাগের ইতিহাস। বাংলার মানুষের কল্যাণে নিজের পরিবারের রক্তও বিলীন করে গেছেন তিনি। তার আদর্শকে আমাদের ধারণ করতে হবে। শনিবার সকালে গোপালগঞ্জ সমিতি, ঢাকার আয়োজনে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল তিনি এসব কথা বলেন। ড. শিরিন শারমীন বলেন, আগস্ট বাঙালির জীবনে শোকাবহ মাস। ১৫ আগস্ট, ১৯৭৫ বাঙালির জীবনে কলঙ্কময় অধ্যায় শুরুবিস্তারিত পড়ুন
চট্টগ্রামে পুলিশ-বিএনপি সংঘর্ষ : ৪০০ আসামি তিন মামলায়

চট্টগ্রামের বাঁশখালীতে পুলিশ-বিএনপির সংঘর্ষের ঘটনায় পুলিশ তিনটি মামলা করেছে। এসব মামলায় আসামি করা হয়েছে বিএনপির ৪শ’ নেতাকর্মীকে। এতে নাম উল্লেখ করা হয়েছে সাবেক প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান ও সদস্যসচিব মোস্তাক আহমেদসহ ৬৬ জনের। শুক্রবার রাতে বাঁশখালী থানা পুলিশ বাদী হয়ে মামলাগুলো দায়ের করে। বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন বলেন, ‘পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা এবং মানুষের চলাচলে বাধা দেওয়ার অভিযোগে তিনটি মামলাবিস্তারিত পড়ুন
প্রেমিকের গলায় ফাঁস প্রেমিকার বাড়িতে

শরীয়তপুরের ডামুড্যায় প্রেমিকার বাড়িতে গিয়ে রশি দিয়ে কাজল (২৬) নামে এক প্রেমিক ফাঁস নিয়েছেন। তবে মৃতের পরিবারের দাবি, আত্মহত্যা নয়, খুন করা হয়েছে কাজলকে। শুক্রবার (২৬ আগস্ট) দিবাগত রাতে এই ঘটনা ঘটে। মো. সরোয়ার হোসেন কাজল (২৬) উপজেলার কনেশ্বর ইউনিয়নের মোহাম্মদ আলী ছেলে। সে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। তার প্রেমিকা সিঁথির শিধলকুড়া ইউনিয়নের খলিল বাঘার মেয়ে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ৫ বছর ধরে সিঁথি ও কাজলের মধ্যে প্রেমেরবিস্তারিত পড়ুন
মাত্র আড়াই মাসের জন্য শপথ নিলেন ভারতের নতুন প্রধান বিচারপতি!

ভারতের নতুন প্রধান বিচারপতি উদয় উমেশ ললিত শপথ নিলেন। শনিবার সকালে দেশটির ৪৯তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন তিনি। তাকে শপথবাক্য পাঠ করান ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ৬৪ বছর বয়সি বিচারপতি ইউইউ ললিত বিচার ব্যবস্থার বিভিন্ন ক্ষেত্রে উজ্জ্বল পদক্ষেপের নজির রেখেছেন নিজের কর্মজীবনে। তবে প্রধান বিচারপতি হিসেবে তার মেয়াদকাল খুব ছোট। আগামী ৮ নভেম্বর অবসরগ্রহণ করবেন তিনি। সে হিসেবে মাত্র দুই মাস ১২ দিনের শপথ নিলেন তিনি। ইউইউ ললিত মুম্বাইয়ের ল’বিস্তারিত পড়ুন
‘সন্ত্রাসের রাজনীতির প্রতীক জামায়াত-বিএনপি’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজিব ওয়াজেদ জয় বিএনপি, জামায়াতে ইসলামি ও ইসলামী ছাত্রশিবিরের কর্মকাণ্ড নিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি প্রতিবেদন শেয়ার করেছেন। বাংলাদেশ আওয়ামী লীগের ওয়েবসাইটে প্রকাশিত ‘সন্ত্রাসের রাজনীতির প্রতীক বিএনপি-জামায়াত’ শিরোনামের এই প্রতিবেদনের কিছু অংশ ক্যাপশন হিসেবে দিয়েছেন তিনি। যাতে বলা হয়েছে, ‘গত দুই দশকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর চরমপন্থী মিত্র জামায়াত-ই-ইসলামি এবং এর ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবিরের সাথে একটি ভয়ংকর রাজনৈতিক সংস্কৃতি চালুবিস্তারিত পড়ুন
অসুস্থ হয়ে ভর্তি হাসপাতালে, ঢাকা সফর স্থগিত ওআইসি মহাসচিবের

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব হুসেইন ইব্রাহিম তাহা। ফলে তার স্থগিত করা হয়েছে ঢাকা সফর। শনিবার এ তথ্য জানা গেছে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের আমন্ত্রণে আজ শনিবারই ঢাকায় আসার কথা ছিল ওআইসি মহাসচিবের। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, ওআইসি মহাসচিবের সফরটি আপাতত স্থগিত করা হয়েছে। তিনি অসুস্থ, হাসপাতালে ভর্তি আছেন। পরবর্তীতে সুবিধাজনক সময়ে তিনি ঢাকা সফর করবেন। সফরসূচী অনুযায়ী শনিবারবিস্তারিত পড়ুন
কলারোয়ায় গ্রামীণ জনপদের অবকাঠামো উন্নয়নে অগ্রণী ভূ’মিকায় এ্যাড: মুস্তফা লুৎফুল্লাহ এমপি

সরকারি বরাদ্দে কলারোয়ায় গ্রামীণ জনপদে সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্য ব্যবস্থা সহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে অবকাঠামোগত উন্নয়নে পাল্টে যাচ্ছে গ্রামের চিত্র। শহরের সকল সুবিধা গ্রামে পোঁছে যাওয়ায় বদলে গেছে গ্রামীণ জীবন ব্যবস্থা। সরকারের স্থায়িত্বে গ্রামের রাস্তাঘাট, স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, মন্দির, গীর্জা সহ সকল সামাজিক অবকাঠামোগত উন্নয়নের সুফল প্রান্তিক পর্যায়ে পোঁছে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) সংসদীয় আসনের সংসদ সদস্য এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ’র ঐকান্তিক প্রচেষ্টায় গ্রামীন জনপদের সকল উন্নয়নের ছোঁয়ায় কলারোয়ার মানুষেরবিস্তারিত পড়ুন
নড়াইলে মোটর সাইকেল কিনে না দেয়ায় এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

নড়াইলে মোটর সাইকেল কিনে না দেয়ায় অভিমান ও ক্ষোভে নড়াইল শহরের মহিষখোলা এলাকায় ইলাফি আহমেদ শুদ্ধ (১৬) নামে একজন এসএসসি পরীক্ষার্থী কীটনাশক পানে আত্মহত্যা করেছে। শুদ্ধ এবছর নড়াইল সরকারী বালক উচ্চ বিদ্যালয় হতে বাণিজ্য শাখা হতে এসএসসি পরীক্ষা দেয়ার কথা ছিলো। স্থানীয়রা জানান, নড়াইল পৌরসভার মহিষখোলা সিটি কলেজের পূর্বপাশের বাসিন্দা বালু ব্যবসায়ী ফারুক আহম্মেদের ছেলে শুদ্ধ বেশ কিছুদিন ধরে তার বাবা মায়ের কাছে মোটর সাইকেল কিনে দেয়ার বায়না করে আসছিলো। কিন্তুবিস্তারিত পড়ুন
নড়াইলের প্রথম নারী এসপি সাদিরা খাতুন

দায়িত্ব গ্রহণ করেছেন নড়াইল জেলায় প্রথম নারী পুলিশ সুপার (এসপি) হিসেবে সাদিরা খাতুন। বুধবার (২৪ আগস্ট) বিকালে আনুষ্ঠানিকভাবে বিদায়ী পুলিশ সুপার প্রবীর কুমার রায় (অতিরিক্ত ডিআইজি) নবাগত পুলিশ সুপারের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। সাদিরা খাতুন আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদর দপ্তরে পুলিশ সুপার (ইন্টেলিজেন্স) হিসেবে কর্মরত ছিলেন। গত ৩ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সাদিরা খাতুনকে নড়াইলের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়। সাদিরাবিস্তারিত পড়ুন
সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার অভিযোগে কলারোয়া উপজেলা আ.লীগ সাধা: সম্পাদকের সংবাদ সম্মেলন

সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার অভিযোগে কলারোয়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলিমুর রহমানের নেতৃত্বে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ আগষ্ট) সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আ’লীগ সাধারন সম্পাদক ও সাংবাদিক সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক আলিমুর রহমান বলেন, গত ২১ শে আগষ্ট সাতক্ষীরা হতে প্রকাশিত দৈনিক পত্রদূত ও দৃষ্টিপাত এবং ২২আগষ্ট দৈনিক সুপ্রভাত পত্রিকায় সাতক্ষীরার ’কলারোায় টিআর, কাবিখা-কাবিটা প্রকল্পের কোটি টাকা হরিলুটবিস্তারিত পড়ুন

