Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
কলারোয়ায় বি.বি.আর.এন.এস মাধ্য: বিদ্যালয়ে নবনির্মিত ভবনের দ্বার উন্মেচন করলেন এমপি মুস্তফা লুৎফুল্লাহ্

কলারোয়ায় বিক্রমপুর, বয়ারডাঙ্গা-বড়ালী রামকৃষ্ণপুর, নাথপুর (বি,বি,আর,এন,এস) সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ে নবনির্মিত চারতলা ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৪ আগষ্ট) সকাল ১০ টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা-কলারোয়া সংসদ সদস্য এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ। বক্তব্যে, তিনি শিক্ষার মান ও অবকাঠোমো উন্নয়নে সরকারের ভূয়ষী প্রশংসা করেন। সরকারের উন্নয়নের ধারাবাহিকতায় তিনি তালা-কলারোয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অবকাঠামো উন্নয়নে সার্বিক সহযোগীতা করবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন। তিনি নতুন প্রজন্মকে সু-শিক্ষা গ্রহন করে মুক্তিযুদ্ধের চেতনায়বিস্তারিত পড়ুন
কলারোয়ার মুরারীকাটি আ’লীগের উদ্যোগে শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

কলারোয়ায় পৌরসভাধীন ৭নং ওয়ার্ড মুরারীকাটি আ’লীগের উদ্যোগে স্বাধীনতার মহান স্থপতি জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (২৩ আগষ্ট) সকাল ৭টায় দিবসটি উপলক্ষ্যে জাতীয় পতাকা অর্ধনমিত, দলীয় ও কালো পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করে শ্রদ্ধা নিবেদন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দক্ষিণ মুরারীকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ৭ নং ওয়ার্ড আ’লীগ সভাপতি আমিনুল ইসলাম। সাধারনবিস্তারিত পড়ুন
কলারোয়ায় প্রিমিয়ার ছাত্র সংঘের উদ্যোগে বৃক্ষ রোপন কার্যক্রমের উদ্বোধন

কলারোয়ায় সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন প্রিমিয়ার ছাত্র সংঘের উদ্যোগে বৃক্ষ রোপন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শোকের মাসে শহীদদের স্মরনে ও পরিবেশের ভারসম্য বজায় রাখতে সোমবার (২২ আগষ্ট) সকালে কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুলী বিশ্বাস ভেষজ (ঔষধি) জাতীয় গাছের চারা রোপণ করে কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। এ সময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর সন্ধ্যা রানী বর্মন, সংঘের উপদেষ্টা কপাই সাধারন সম্পাদক এ্যাড. শেখ কামাল রেজা, উপদেষ্টা প্রধানবিস্তারিত পড়ুন
কলারোয়ায় ‘২১ আগষ্ট গ্রেনেড হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

কলারোয়ায় “২১ আগষ্ট-০৪’ বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামীলীগের আয়োজনে রবিবার (২১আগষ্ট) বিকালে পৌর সভায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশটি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পাবলিক ইনস্টিটিউট চত্বরে এসে সমাবেশে মিলিত হয়। সমাবেশে উপজেলা প্রবীন আ’লীগ নেতা কপাই সভাপতি শেখ সহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যানবিস্তারিত পড়ুন
মির্জা ফখরুল-জিএম কাদের এক টেবিলে

বিয়ে করেছে নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর বড় ছেলে মোহাম্মদ আবরার ইলিয়াস। গত শুক্রবার রাতে নতুন জীবনের যাত্রা শুরু করেন বিশ্ববিদ্যালয়ের সহপাঠী তাসমিনা শাহতাজ সাথীর সঙ্গে। রাজধানী ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিয়ের অনুষ্ঠান হয়। এতে বিএনপির কেন্দ্রীয় ও অন্যান্য রাজনৈতিক দলের নেতারাসহ ইলিয়াস আলীর আত্মীয়-স্বজন উপস্থিত ছিলেন। এই বিয়ের অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরকে একই টেবিলে পাশাপাশি বসতে দেখা গেছে।বিস্তারিত পড়ুন
ভারত বাংলাদেশের পাশে ছিল, আছে এবং থাকবে: বিক্রম দোরাইস্বামী

ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেছেন, ‘ভারত সবসময় বাংলাদেশের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। এছাড়া প্রতিবেশী দেশগুলোতে স্থিতিশীলতার মাধ্যমে এই অঞ্চলে সার্বিক অগ্রগতি আসবে। ভারত ও বাংলাদেশের মধ্যে বন্ধন প্রকৃতপক্ষে ট্র্যাজেডি, আত্মত্যাগ ও মহান মানবিক দুর্দশার অনন্য পরিস্থিতিতে রূপ পেয়েছে। বিশেষ করে একাত্তরের মহান মুক্তিযুদ্ধে নৃশংস ও গণহত্যাকারী নিপীড়কের মুখোমুখি লড়াইয়ের মধ্য দিয়ে বাংলাদেশ ও ভারতের সম্পর্কের ভিত্তি রচনা হয়েছে। সেই ভিত্তির ওপরই গড়ে ওঠা সম্পর্ক আরও অনেকদূর এগিয়ে যাবে’।বিস্তারিত পড়ুন
প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ২১ আগস্ট নিহতদের প্রতি

২০০৪ সালের ২১ আগস্টে গ্রেনেড হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী। রবিবার সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ২১ আগস্টের নিহতদের স্মরণে নির্মিত অস্থায়ী স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী। ১০টা ২৯ মিনিটে প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে শ্রদ্ধা নিবেদন করেন শেখ হাসিনা। এরপর ১০টা ৩০ মিনিটে আওয়ামী লীগ সভাপতি হিসেবে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে ২১ আগস্ট গ্রেনেড হামলা স্মরণে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আয়োজিত আলোচনা সভায় অংশ নেন প্রধানমন্ত্রী। ২০০৪ সালেরবিস্তারিত পড়ুন
আমরা প্রতিশোধ নিতে যাইনি ক্ষমতায় এসে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আওয়ামী লীগ নেতারা বার বার হামলার শিকার হয়েছে। আঘাতের স্বীকার হয়েছি আমরা প্রতি পদে পদে। কিন্তু আমরা ক্ষমতায় এসে প্রতিশোধ নিতে যাইনি। কাউকে কারাগারে পাঠাইনি। তত্ত্বাবধায়ক সরকারে আমলে যেসব মামলা হয়েছিল সেগুলোই চলছে’। ২১ আগস্ট গ্রেনেড হামলা স্মরণে আজ রবিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আয়োজিত সমাবেশে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ‘আপনারা খালেদা জিয়ার বক্তৃতাগুলো দেখবেন। এসব বক্তৃতায় বলা হয়েছে, আওয়ামী লীগ ১০০বিস্তারিত পড়ুন
দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করাই বিএনপির রাজনীতি : আমু

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি বলেছেন, বিএনপি ও খালেদা জিয়া উত্তরাধিকার সূত্রে খুনের রাজনীতির পৃষ্ঠপোষকতা করছে। শনিবার বিকালে জাতীয় শোক দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে গণতন্ত্রী পার্টি আয়োজিত ‘দেশবিরোধী অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ষড়যন্ত্র’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমির হোসেন আমু বলেন, ১৫ আগস্টে বঙ্গবন্ধুর হত্যাকারীদের রাজনৈতিকভাবে পুনর্বাসন ও তাদের পৃষ্ঠপোষকতা করেছেবিস্তারিত পড়ুন
আশাশুনিতে বীর মুক্তিযোদ্ধার ইন্তেকাল

আশাশুনি উপজেলার বল্লভপুরে বীর মুক্তিযোদ্ধ্ আঃ সাত্তার (৭২) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি অইন্না ইলায়হি রাজেউন)। শনিবার সন্ধ্যা ৭.৩০ টার দিকে তিনি ইন্তেকাল করেন। বল্লভপুর গ্রামের মৃত মফেজ উদ্দিনের ছেলে ইউযনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আঃ সাত্তার স্ট্রোকে আক্রন্ত হয়ে ইন্তেকাল করেন। রবিবার মরহুমের নামাজে জানাযা ও রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে বলে জানাগেছে।

