সোমবার, জুন ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

আশাশুনির খাজরার ধনীরাম মাধ্যমিক বিদ্যালয়ে জরুরী সভা অনুষ্ঠিত

আশাশুনি উপজেলার পারিশামারী নয়াবাদ ফটিকখালী হাইস্কুলের নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে স্কুল ভবনে এ সভা অনুষ্ঠিত হয়। এ্যাড. তারক নাথের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক বিরাজ মোহন রায়ের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন, আশাশুনি উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও খাজরা ইউপি চেয়ারম্যান আলহাজ¦ এসএম শাহনেওয়াজ ডালিম। সভায় ইউপি সদস্য রামপদ সানা, খায়রুল ইসলাম, সাইফুল ইসলাম বাচ্চু, মফিজুল ইসলাম,বিস্তারিত পড়ুন

জাতীয় শোক দিবস উপলক্ষে সাতক্ষীরায় কৃষকলীগের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান

১৫ ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণে সাতক্ষীরায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ আগস্ট) বিকাল ৫ টায় শহরের মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে বাংলাদেশ কৃষকলীগ সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে জেলা কৃষকলীগের সভাপতি বিশ্বজিৎ সাধু’র সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ- কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। সম্মানিত অতিথি হিসেবেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বিশিষ্ঠ ব্যবসায়ী আলহাজ্ব আমজাদ হোসেন আর নেই

কলারোয়ার হেলাতলা ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনের মেজো ভাই বিশিষ্ঠ ব্যবসায়ী আলহাজ্ব আমজাদ হোসেন (৭৭) আর নেই। পারিবারিকভাবে জানা যায়, আলহাজ্ব আমজাদ হোসেন দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত সহ ডায়াবেটিক রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সন্ধ্যায় ঢাকাস্থ একটি বেসরকারী হাসপাতালে ইন্তেকাল (ইন্না….রাজেউন) করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ মেয়ে, ১ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার সকাল ১০টায় হেলাতলা জামে মসজিদ চত্বরে নামাজে জানাযা শেষে দিগং গ্রামের পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় প্রিমিয়ার ছাত্র সংঘের মাসিক সাধারন সভায় গাছের চারা বিতরণ

কলারোয়ায় সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন প্রিমিয়ার ছাত্র সংঘের মাসিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় শোকের মাসে বৃক্ষ রোপন অভিযান কার্যক্রম পরিচালনা, সংঘের হিতাকাঙ্খী “গাছের পাঠশালা’র পরিচালক সিনিয়র সাংবাদিক ইয়ারব হোসেনকে বিশেষ সংবর্ধনা স্মারক প্রদান ও সংগঠনের সকল কার্যক্রমকে গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করা হয়। প্রিমিয়ার ছাত্র সংঘ কেন্দ্রীয় কমিটির সভাপতি আফজাল ফুয়াদ অভির সভাপতিত্বে সংঘের প্রধান উপদেষ্টা অস্ট্রেলিয়ান প্রবাসী এস এম আলতাফ হোসেন লাল্টু ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আমেরিকান প্রবাসী শরিফুল ইসলামবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি প্রীতি ফুটবল ম্যাচে চন্দনপুর কে হারিয়েছে স্বাগতিকরা

কলারোয়ার কেঁড়াগাছি প্রীতি ফুটবল ম্যাচে ১-০ গোলে চন্দনপুর কে হারিয়েছে স্বাগতিক কেঁড়াগাছি ফুটবল একাদশ। শনিবার (২০ আগষ্ট) বিকালে স্থানীয় হাই স্কুল ফুটবল মাঠে, স্বাগতিক কেঁড়াগাছি সোনা মাটি যুব সংঘ বনাম চন্দনপুর ফুটবল একাদশের মধ্যকার খেলায় গোল শূন্য নিয়ে উভয় দল মধ্যবিরতিতে যায়। বিরতির পর খেলা শুরুর ২৭ মিনিটে কেঁড়াগাছি ফুটবল একাদশের ৩০ নম্বর জার্সিধারী খেলোয়াড় শাহারুল একটি গোল করে দলকে এগিয়ে নেন। রেফারের শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত আর কোন গোলবিস্তারিত পড়ুন

শক্তি বেড়েছে নিম্নচাপের, জলোচ্ছ্বাসের আশঙ্কা উপকূলে

উত্তরপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি অগ্রসর উত্তরপশ্চিম দিকে ও ঘণীভূত হয়ে প্রথমে নিম্নচাপ এবং পরবর্তীতে পরিণত হয়েছে গভীর নিম্নচাপে। আজ শুক্রবার সন্ধ্যা ৬ টায় এটি বাংলাদেশ-পশ্চিমবঙ্গ উপকূলের অদূরে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছিল। এটি আরও উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ভারতের পশ্চিমবঙ্গ উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপ পার্থক্যের আধিক্য বিরাজ করছে। মৌসুমী বায়ুর অক্ষ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিম বঙ্গ, গভীর নিম্নচাপের কেন্দ্রস্থল ওবিস্তারিত পড়ুন

ভারতে পাচারের সময় শার্শা সীমান্তে ১৭টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

যশোরের শার্শার রুদ্রপুর সীমান্ত থেকে এক কেজি ৯৮৫ গ্রাম ওজনের ১৭টি সোনার বারসহ মোনতাজ হোসেন (৪৫) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। আটক মোনতাজ পুটখালী গ্রামের মৃত দ্বীন মোহাম্মাদের ছেলে। খুলনা-২১ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান পিএসসি জানান, সকালে শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্ত দিয়ে স্বর্ণের একটি বড় চালান পাচার হয়ে ভারতে যাচ্ছে জানতে পেয়ে রুদ্রপুর ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার ইসমাইল হোসেন ওই এলাকার পাকা রাস্তার উপরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার বাইপাস জামে মসজিদ ৪তলা ভিত্তি প্রস্তর উদ্বোধন

সাতক্ষীরার কাশেমপুর বাইপাস বায়তুন নুর জামে মসজিদ ৪তলা ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৯ আগস্ট) জুম্মা বাদ কাশেমপুর বাইপাস শোকর আলী ইটভাটা সংলগ্ন কাশেমপুর বাইপাস বায়তুন নুর জামে মসজিদ কমিটির সভাপতি মোঃ আব্দুল করিম সরদারের সভাপতিত্বে বাইপাস বায়তুন নুর জামে মসজিদ ৪ তলা ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়। কাশেমপুর বাইপাস বায়তুন নুর জামে মসজিদ কমিটির সহ-সম্পাদক সাংবাদিক সেলিম হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে কাশেমপুর বাইপাস বায়তুন নুর জামে মসজিদ ৪বিস্তারিত পড়ুন

কলারোয়ায় মুরারীকাটি পালপাড়ায় “শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপিত

কলারোয়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সনাতন ধর্মালম্বীদের জন্মাষ্টমী উৎসব উৎযাপিত হয়েছে। মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৮ তম শুভ আবির্ভাব তিথিতে নানান আয়োজনে উৎসবটি উৎযাপিত হয়। ধর্ম যার যার….উৎসব সবার এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলার শ্রী কৃষ্ণের দাস সম্প্রদায়, সনাতন ধর্ম স্বেচ্ছাসেবক পরিষদ ও শ্যামসুন্দর কমিটির আয়োজনে শুক্রবার (১৯ আগষ্ট/ ২ রা ভাদ্র) সকাল সাড়ে ৭ টায় উত্তর মুরারীকাটি পালপাড়া পূজা মন্ডপ চত্বরে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে দিবসের শুভ সূচনা করা হয়৷বিস্তারিত পড়ুন

কলারোয়ায় বরেণ্য শিক্ষক নেতা শেখ আমানুল্লাহ’র ৯ম মৃত্যুবার্ষিকী পালনে প্রস্তুতিমূলক সভা

কলারোয়ার কিংবদন্তী শিক্ষক নেতা শেখ আমানুল্লাহ’র ৯ম মৃত্যুবার্ষিকী পালনের লক্ষ্যে প্রস্তুতিমূলক এক সভা অনুষ্ঠিত হয়েছে। মৃত্যুবার্ষিকী উৎযাপন কমিটির আয়োজনে বৃহস্পতিবার(১৮ আগষ্ট) সন্ধ্যায় উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নিজস্ব কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় আগামী ৩১আগষ্ট বরেণ্য শিক্ষক নেতা বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি শিক্ষাবিদ শেখ আমানুল্লাহ’র ৯ম মৃত্যুবার্ষিকীতে মরহুমের ঝাঁপাঘাট গ্রামের সমাধিস্থলে পুষ্পস্তাবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন, স্মরণ সভা ও আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল করার সিদ্ধান্ত গ্রহন করা হয়। সভায়বিস্তারিত পড়ুন