সোমবার, জুন ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

কলারোয়ায় ১২ দিনব্যাপী বুনিয়াদী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

কলারোয়ায় শিক্ষক- সুপারভাইজারগনের ১২ দিনব্যাপী বুনিয়াদী প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৬ আগষ্ট) সকাল ১০ টায় উপজেলা উন্নয়ন পরিষদ (উপ) ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টারে প্রশিক্ষণ কর্মশালায় উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) রুলী বিশ্বাসের সভাপতিত্ব কর্মশালায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মনিটারিং অফিসার মিজানুর রহমান, গাজী শামিম হোসেন, প্রোগ্রাম ম্যানেজার রবিউল ইসলাম, ইবাদুল ইসলাম সহ শিক্ষক ও সুপারভাইজারগণ। প্রশিক্ষণে উপজেলার ৩৫ জন শিক্ষক ওবিস্তারিত পড়ুন

খুলনায় ইজিবাইক ছিনিয়ে নিতে চালককে হত্যা

খুলনায় ইজিবাইক ছিনতাইকারীদের হাতে নয়ন (১৭) নামের এক কিশোর চালক খুন হয়েছেন। নয়নের বাড়ি শহরতলির বাটিয়াঘাটা উপজেলায়। শনিবার (১৩ আগস্ট) সকাল ৯টার দিকে নগরীর ১৮ নম্বর ওয়ার্ডের আলী ক্লাবের উল্টো দিকের দারুস সালাম মসজিদের পাশের একটি কচুরিপানার ডোবা থেকে নয়নের মরদেহ উদ্ধার করে পুলিশ। সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বলেন, দুর্বৃত্তরা বটিয়াঘাটার ইজিবাইক চালক নয়নকে মেরে ইজিবাইক নিয়ে যাওয়ার পথে টহল পুলিশ ইজিবাইকসহ ২ জনকে আটক করেছে। শুক্রবার রাতেরবিস্তারিত পড়ুন

জাতিসংঘের মানবাধিকার প্রধান কাল ঢাকায় আসবেন

রবিবার (১৪ আগস্ট) চারদিনের সফরে জাতিসংঘের মানবাধিকার প্রধান মিশেল ব্যাচলেট ঢাকায় আসছেন। জাতিসংঘের কোনো মানবাধিকার প্রধানের এটিই হবে প্রথম বাংলাদেশ সফর। মিশেল ব্যাচেলেটের এ সফরকে স্বাগত জানাচ্ছে বাংলাদেশ সরকার। জানা গেছে, মানবাধিকার বিষয়ক হাইকমিশনার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও অন্তত চার মন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। এ ছাড়া বাংলাদেশ কর্মরত মানবাধিকার সংস্থাগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন তিনি। কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শনেরও কথা রয়েছে তার।

রাজধানীর উত্তরায় রিকশার গ্যারেজে বিস্ফোরণ: মৃত্যু দগ্ধ ৮ জনেরই

রাজধানীর উত্তরার কামারপাড়ায় রিকশার গ্যারেজে বিস্ফোরণে মারা গেছেন দগ্ধ ৮ জনই। এ ঘটনায় দগ্ধ আর কেউ বেঁচে রইলো না। সর্বশেষ মো. শাহিন মিয়া (২৫) নামে একজন শুক্রবার রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ওই গ্যারেজে দগ্ধ হয়ে মারা যাওয়া ব্যক্তিরা হলেন, গ্যারেজ মালিক মো. গাজী মাজহারুল ইসলাম (৪৮), মো. মিজান (৩৫), মো. নূর হোসেন (৬০), মো. মাসুম মিয়া (৩৫), মো.বিস্তারিত পড়ুন

মেসি ব্যালন ডি’ অরের সংক্ষিপ্ত তালিকায় নেই, আছেন রোনালদো

এই বছরের ব্যালন ডি’ অরের লড়াইয়ে প্রত্যাশিতভাবে আছেন রবের্ত লেভানদোভস্কি ও করিম বেনজেমা। বর্ষসেরা ফুটবলারের লড়াইয়ে তাদের পাশাপাশি আছেন বিশ্ব ফুটবলের সেরা তরুণ প্রতিভাবানদের একজন আর্লিং হলান্ড ও পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোও। তবে ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় জায়গা হয়নি পুরস্কারটি রেকর্ড সাতবার জেতা লিওনেল মেসির। ২০২২ সালের এই পুরস্কারের জন্য ছয় ধাপে ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ‘ফ্রান্স ফুটবল’ ম্যাগাজিন। বাংলাদেশ সময় শুক্রবার রাত পৌনে ১২টায় শুরু হয় তালিকা ঘোষণা।বিস্তারিত পড়ুন

লড়াই সংগ্রামে বিজয়ী হবে জনগণ: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে জনগণ যে লড়াই-সংগ্রাম করছে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য তাতে তারা অবশ্যই জয়ী হবে। বর্তমান সরকার জনগণের ওপরে নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছে; দেশনেত্রীকে বেআইনি ভাবে আটক করে রেখেছে। শুক্রবার সকালে খালেদা জিয়ার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর ৫৩তম জন্মদিন উপলক্ষে রাজধানীর বনানীতে তার কবরে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। বিএনপি মহাসচিব বলেন, আরাফাত রহমান কোকো একজন ক্রীড়ামোদি, ক্রিড়া সংগঠক ছিলেন।বিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বঙ্গবন্ধুর সমাধিতে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন। এসময় তার ছোট বোন শেখ রেহানা সঙ্গে ছিলেন। এর আগে সড়ক পথে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, শুক্রবার সকালে গণভবন থেকে রওনা হন প্রধানমন্ত্রী। এটি তার একান্ত ব্যক্তিগত সফর। এদিকে প্রধানমন্ত্রীর গোপালগঞ্জ সফরকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

ভাদড়া ফুটবল টূর্ণামেন্টে শিয়ালডাঙ্গা ফাইনালে

সাতক্ষীরার ভাদড়ায় পদ্নাসেতু ফুটবল টূর্ণামেন্টে ৪-২ গোলে ঘোনা ফুটবল একাদশ কে হারিয়ে শিয়ালডাঙ্গা ফুটবল একাদশ ফাইনাল খেলার যোগ‍্যতা অর্জন করেছে। বৃহস্পতিবার (১১আগষ্ট) বিকালে স্হানীয় ফুটবল মাঠে ভাদড়া বাউকোলা স্পোর্টিং ক্লাবের আয়োজনে, বীরমুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এম পি কলেজের সার্বিক ব‍্যবস্হাপনায়, আট দলীয় পদ্নাসেতু ফুটবল টূর্ণামেন্টেে ঘোনা বনাম শিয়ালডাঙ্গার মধ্যেকার ২য় সেমিফাইনাল খেলায়, উভয় দল গোল শূন্য ড্র করে, সরাসরি ট্রাইব্রেকারে অংশগ্রহণ করে ৪-২গোলে শিয়ালডাঙ্গা জয়লাভ করে। খেলায় রেফারির দায়িত্ব পালনবিস্তারিত পড়ুন

কলারোয়ার মুরারীকাটি হাটখোলা জামে মসজিদে ১০ মহররম উপলক্ষে আলোচনা

সাতক্ষীরার কলারোয়া পৌরসভার মুরারীকাটি হাটখোলা জামে মসজিদে ১০ মহররম উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার এশার নামাজ পূর্বে মসজিদের সভাপতি বিশিষ্ট সাংবাদিক আনোয়ার হোসেনের সভাপতিত্বে এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে কুরআন ও হাদিস থেকে আলোচনা করেন ঝাউডাঙ্গা মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী। অন্যদের মধ্যে কুরআন ও হাদিসের আলোকে আলোচনা করেন ও উপস্থিত ছিলেন মুরারীকাটি হাইস্কুলের ধর্মীয় শিক্ষক মাওঃ আলি আহম্মেদ, মসজিদের খতিব শফিকুল ইসলাম, কাজীরহাট কলেজের সহকারী অধ্যাপকবিস্তারিত পড়ুন

কলারোয়া প্রতিবন্ধী ভাতার আবেদনপত্র সংগ্রহ কার্যক্রম শুরু

কলারোয়ায় সমাজসেবা অফিসারের কার্যালয় থেকে অনলাইনে প্রতিবন্ধী ভাতার আবেদনপত্র সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। উপজেলা সমাজ সেবা অফিসার নূরে আলম নাহিদ জানান, সমাজসেবা অধিদপ্তর কতৃক দেশব্যাপি অনলাইনে উপজেলা পর্যায়ে ইউনিয়ন ভিত্তিক প্রতিবন্ধীদের আবেদন করার অনুরোধ করা হয়েছে। গত ১০ আগষ্ট থেকে আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে আবেদনপত্র সংগ্রহ কার্যক্রম চলমান থাকবে। তিনি আরো জানান, উপজেলার যে সকল প্রতিবন্ধী ব্যক্তি এখনও পর্যন্ত ভাতা পাচ্ছেন না তাদেরকে ভাতাপ্রাপ্ত হতে…mis.bhata.gov.bd/onlineapplication লিংকে আবেদন করার জন্য অনুরোধবিস্তারিত পড়ুন