বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মেসি ব্যালন ডি’ অরের সংক্ষিপ্ত তালিকায় নেই, আছেন রোনালদো

এই বছরের ব্যালন ডি’ অরের লড়াইয়ে প্রত্যাশিতভাবে আছেন রবের্ত লেভানদোভস্কি ও করিম বেনজেমা। বর্ষসেরা ফুটবলারের লড়াইয়ে তাদের পাশাপাশি আছেন বিশ্ব ফুটবলের সেরা তরুণ প্রতিভাবানদের একজন আর্লিং হলান্ড ও পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোও। তবে ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় জায়গা হয়নি পুরস্কারটি রেকর্ড সাতবার জেতা লিওনেল মেসির।

২০২২ সালের এই পুরস্কারের জন্য ছয় ধাপে ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ‘ফ্রান্স ফুটবল’ ম্যাগাজিন।

বাংলাদেশ সময় শুক্রবার রাত পৌনে ১২টায় শুরু হয় তালিকা ঘোষণা। গতবারের বিজয়ী মেসি ২০০৫ সালের পর এই প্রথম ৩০ জনের তালিকায় জায়গা পেলেন না। ইচ্ছার বিরুদ্ধে গত বছরের অগাস্টে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে পাড়ি দিয়ে ২০২১-২২ মৌসুমে নিজের ছায়া হয়েই ছিলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। সব প্রতিযোগিতা মিলিয়ে গত মৌসুমে ৩৪ ম্যাচে গোল করতে পারেন স্রেফ ১১টি।

সংক্ষিপ্ত তালিকায় নেই মেসির পিএসজি সতীর্থ নেইমারও। তবে আছেন দলটির আক্রমণভাগের আরেক তারকা ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে। রিয়াল মাদ্রিদের গোলরক্ষক থিবো কোর্তোয়া, মিডফিল্ডার লুকা মদ্রিচ, ফরোয়ার্ড ভিনিসিউস জুনিয়র, ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার কেভিন ডে ব্রুইনে, লিভারপুল ফরোয়ার্ড মোহামেদ সালাহও জায়গা পেয়েছেন এই তালিকায়।

আগামী ১৭ অক্টোবর প্যারিসে বিজয়ীর হাতে তুলে দেওয়া হবে এবারের ব্যালন ডি’ অর।

১৯৫৬ সাল থেকে ইউরোপের সেরা খেলোয়াড়কে ব্যালন ডি’ অর পুরস্কার দেওয়া চালু হয়। ১৯৯৪ সাল পর্যন্ত পুরস্কারটি শুধু ইউরোপের খেলোয়াড়দেরই দেওয়া হতো। এর পর থেকে ইউরোপে খেলা বিশ্বের যে কোনো খেলোয়াড়ের জন্য পুরস্কারটি উন্মুক্ত করে দেওয়া হয়। আর ২০০৭ সাল থেকে ইউরোপের সেরা নয়, পুরস্কারটি দেওয়া হতে থাকে বিশ্বের সেরা ফুটবলারকে।
ফিফার বর্ষসেরা পুরস্কার আর ফ্রান্স ফুটবলের ব্যালন ডি’ অর একীভূত হয়েছিল ২০১০ সালে, নাম হয়েছিল ফিফা ব্যালন ডি’অর।

ফিফার সঙ্গে চুক্তি শেষ হয়ে যাওয়ায় ২০১৬ সাল থেকে আবার একাই ব্যালন ডি’ অর দেওয়া শুরু করে ফ্রান্স ফুটবল। ২০২০ সালে কোভিডের কারণে পুরস্কারটি দেওয়া হয়নি। ব্যালন ডি’ অর জয়ী নির্ধারণ করা হয় সাংবাদিকদের ভোটে।
২০২২ ব্যালন ডি’ অরের ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা:

থিবো কোর্তোয়া (রিয়াল মাদ্রিদ), রাফায়েল লেয়াও (এসি মিলান), ক্রিস্তোফা এনকুনকু (লাইপজিগ), মোহামেদ সালাহ (লিভারপুল), জসুয়া কিমিখ (বায়ার্ন মিউনিখ), ট্রেন্ট অ্যালেকজান্ডার-আর্নল্ড (লিভারপুল), ভিনিসিউস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), বের্নার্দো সিলভা (ম্যানচেস্টার সিটি), লুইস দিয়াস (লিভারপুল), রবের্ত লেভানদোভস্কি (বায়ার্ন মিউনিখ/বার্সেলোনা), রিয়াদ মাহরেজ (ম্যানচেস্টার সিটি), কাসেমিরো (রিয়াল মাদ্রিদ), সন হিউং মিন (টটেনহ্যাম হটস্পার), ফাবিনিয়ো (লিভারপুল), করিম বেনজেমা (রিয়াল মাদ্রিদ), মাইক মিয়াঁ (এসি মিলান), হ্যারি কেইন (টটেনহ্যাম হটস্পার), দারউইন নুনেস (বেনফিকা/ লিভারপুল), ফিল ফোডেন (ম্যানচেস্টার সিটি) সাদিও মানে (লিভারপুল/বায়ার্ন মিউনিখ), সেবাস্তিয়ান হলার (বরুশিয়া ডর্টমুন্ড), ক্রিস্তিয়ানো রোনালদো (ম্যানচেস্টার ইউনাইটেড), আন্টোনিও রুডিগার (চেলসি/রিয়াল মাদ্রিদ), কেভিন ডে ব্রুইনে (ম্যানচেস্টার সিটি), লুকা মদ্রিচ (রিয়াল মাদ্রিদ), আর্লিং হলান্ড (বরুশিয়া ডর্টমুন্ড/ম্যানচেস্টার সিটি), দুসান ভ্লাহোভিচ (ইউভেন্তুস), জোয়াও কানসেলো (ম্যানচেস্টার সিটি), কিলিয়ান এমবাপে (পিএসজি), ভার্জিল ভন ডাইক (লিভারপুল)

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

কলারোয়ার কেঁড়াগাছি‌ প্রীতি ফুটবল ম্যাচে ২-১ গোলে সুলতানপুরকে হারিয়ে স্বাগতিকদের জয়লাভ। ICTবিস্তারিত পড়ুন

ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা

কে হবেন ২০২৬ সালের ফুটবল বিশ্বের শ্রেষ্ঠ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অরের মালিক-বিস্তারিত পড়ুন

কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ

কলারোয়ায় দু’দিনব্যাপী ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের সমাপনী ও পুরষ্কারবিস্তারিত পড়ুন

  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • খেলা থামিয়ে মেসিকে সম্মান জানাবে আর্জেন্টিনা
  • বিপিএল বাদেই বছরে ৩৫-৪০ লাখ টাকা পাবেন ক্রিকেটাররা : তামিম
  • আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন মেসি
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে প্রীতি ফুটবল ম্যাচে ইমারত শ্রমিকদের জয়
  • ভালো খেলোয়াড় হলেও সাকিব ‘নষ্ট ও পচে যাওয়া’ মানুষ: তথ্য উপদেষ্টা
  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
  • সাতক্ষীরায় অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা: গ্যালারিতে উপস্থিত ডিসি-এসপি