Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
কলারোয়ার মুরারীকাটি হাটখোলা জামে মসজিদে ১০ মহররম উপলক্ষে আলোচনা

সাতক্ষীরার কলারোয়া পৌরসভার মুরারীকাটি হাটখোলা জামে মসজিদে ১০ মহররম উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার এশার নামাজ পূর্বে মসজিদের সভাপতি বিশিষ্ট সাংবাদিক আনোয়ার হোসেনের সভাপতিত্বে এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে কুরআন ও হাদিস থেকে আলোচনা করেন ঝাউডাঙ্গা মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী। অন্যদের মধ্যে কুরআন ও হাদিসের আলোকে আলোচনা করেন ও উপস্থিত ছিলেন মুরারীকাটি হাইস্কুলের ধর্মীয় শিক্ষক মাওঃ আলি আহম্মেদ, মসজিদের খতিব শফিকুল ইসলাম, কাজীরহাট কলেজের সহকারী অধ্যাপকবিস্তারিত পড়ুন
কলারোয়া প্রতিবন্ধী ভাতার আবেদনপত্র সংগ্রহ কার্যক্রম শুরু

কলারোয়ায় সমাজসেবা অফিসারের কার্যালয় থেকে অনলাইনে প্রতিবন্ধী ভাতার আবেদনপত্র সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। উপজেলা সমাজ সেবা অফিসার নূরে আলম নাহিদ জানান, সমাজসেবা অধিদপ্তর কতৃক দেশব্যাপি অনলাইনে উপজেলা পর্যায়ে ইউনিয়ন ভিত্তিক প্রতিবন্ধীদের আবেদন করার অনুরোধ করা হয়েছে। গত ১০ আগষ্ট থেকে আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে আবেদনপত্র সংগ্রহ কার্যক্রম চলমান থাকবে। তিনি আরো জানান, উপজেলার যে সকল প্রতিবন্ধী ব্যক্তি এখনও পর্যন্ত ভাতা পাচ্ছেন না তাদেরকে ভাতাপ্রাপ্ত হতে…mis.bhata.gov.bd/onlineapplication লিংকে আবেদন করার জন্য অনুরোধবিস্তারিত পড়ুন
জোরালো অভিযান প্রয়োজন স্বর্ণ চোরাকারবারিদের বিরুদ্ধে: বাজুস প্রেসিডেন্ট

বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশনের (বাজুস) প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীর বলেছেন, ‘ইউক্রেন ও রাশিয়ার চলমান যুদ্ধ পরিস্থিতি, মার্কিন ডলারের মাত্রাতিরিক্ত দাম ও সঙ্কটসহ অন্যান্য বৈদেশিক মুদ্রার ঊর্ধ্বমুখী দাম এবং অব্যাহতভাবে বেপরোয়া চোরাচালানের ফলে বহুমুখী সঙ্কটে পড়েছে দেশের জুয়েলারি শিল্প। চলমান পরিস্থিতিতে স্বর্ণের বাজারে অস্থিরতা ছড়িয়ে দিয়েছে চোরাকারবারিদের দেশি-বিদেশি সিন্ডিকেট। কৃত্রিম সঙ্কট তৈরি করে প্রতিনিয়ত স্থানীয় পোদ্দার বা বুলিয়ন বাজারে সোনার দাম বাড়ানো হচ্ছে। মূলত এই চোরাকারবারিদের একাধিক সিন্ডিকেট বিদেশে সোনা পাচারের সঙ্গে জড়িতবিস্তারিত পড়ুন
ইউক্রেন শীতের আগেই যুদ্ধ শেষ করার কৌশল নিয়েছে

ইউক্রেন শীতের মৌসুম আসার আগেই রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধ শেষ করার কৌশল নিয়েছে। ইউক্রেনের সেনা সূত্র সংবাদমাধ্যমকে এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, শীতের আগেই যুদ্ধ শেষ করার কৌশল নিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। চলতি আগস্টে ছয় মাসে পড়েছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু করে রাশিয়া। ফের শীত আসার সময় ঘনিয়ে আসছে। ডিসেম্বর নাগাদ শীত মৌসুম শুরু হয় দেশটিতে। ইউক্রেনের আশঙ্কা, রাশিয়া শীত পর্যন্ত যুদ্ধ টানতেবিস্তারিত পড়ুন
আজ ৫ থেকে ১১ বছর বয়সীদের দেওয়া হবে করোনার টিকা

আজ দেশে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের দেওয়া হবে করোনার টিকার প্রথম ডোজ। এদিন দুপুর সাড়ে ১২টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ টিকা কার্যক্রমের উদ্বোধন করবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ রাজধানীর মোহাম্মদপুর এলাকার আবুল বাশার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম থেকে পঞ্চম শ্রেণির ১৬ শিক্ষার্থী প্রথম টিকা নেবে। আর দ্বিতীয় ধাপে প্রথম ডোজ টিকা দেওয়া হবে আগামী ২৬ আগস্ট। জানা যায়, করোনা প্রতিরোধে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের জন্য ফাইজারেরবিস্তারিত পড়ুন
স্ত্রীকে মধ্য রাতে কুপিয়ে হত্যার অভিযোগ, পলাতক স্বামী

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় স্বামীর বিরুদ্ধে পারুল খাতুন (৪৫) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে উপজেলার চাঁদবা-একতারপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্বামী মতিয়ার রহমান পলাতক রয়েছেন। পুলিশ ও স্থানীয়রা জানায়, পারিবারিক কলহের জের ধরে প্রায়ই তাদের মধ্যে ঝগড়া হতো। মঙ্গলবার রাতে বাকবিতণ্ডার এক পর্যায়ে পারুলকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে মতিয়ার রহমান। এরপর পারুলের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে মতিয়ার রহমান পালিয়ে যায়।বিস্তারিত পড়ুন
ফেনীতে আওয়ামী লীগ নেতার প্রাণ গেল পিকআপ চাপায়

ফেনীতে আবদুল্লাহ শাহজাহান নামে এক আওয়ামী লীগ নেতা পিকআপ চাপায় নিহত হয়েছেন। বুধবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মোহাম্মদ আলী বাজারে এই ঘটনা ঘটে। আবদুল্লাহ শাহজাহান শর্শদি ইউনিয়নের সুন্দরপুর গ্রামের আবদুল গফুরের ছেলে। তিনি শর্শদি ইউনিয়ন ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, মোহাম্মদ আলী ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও শর্শদি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি। পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে মোহাম্মাদ আলী বাজারে মহাসড়ক পার হওয়ার সময় ঢাকামুখী লেনে দ্রুতগামী একটি পিকআপ তাকেবিস্তারিত পড়ুন
আজ জানা যাবে লঞ্চ ভাড়া কত বাড়বে

জ্বালানি তেলের দাম বাড়ায় বাড়বে লঞ্চের ভাড়াও। তবে কত টাকা বাড়বে তা আজ বুধবার (১০ আগস্ট) গেজেট প্রকাশের পরই জানা যাবে। গত সোমবার (৮ আগস্ট) দুপুরে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামাল জানিয়েছেন, বুধবার গেজেট প্রকাশ করা হবে। এদিকে জ্বালানি তেলের দাম বাড়ায় লঞ্চের ভাড়া দ্বিগুণ করার প্রস্তাব দিয়েছে লঞ্চ মালিক সমিতি। তবে লঞ্চ মালিকদের দাবি অযৌক্তিক বলে জানান নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামাল। তিনি বলেন, মালিক সমিতি লঞ্চভাড়া দ্বিগুণবিস্তারিত পড়ুন
কলারোয়ায় জয়নগরে আ’লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী পালনে প্রস্তুতিমূলক সভা

কলারোয়ায় জয়নগর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালনে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনে মঙ্গলবার( ৯ আগষ্ট) বিকালে ওই সভা অনুষ্ঠিত হয়। সরসকাটি দাখিল মাদ্রাসা হল রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জয়নগর ইউনিয়ন আ’লীগ সভাপতি প্রধান শিক্ষক আজিজুর রহমান। ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক সিনিয়র সাংবাদিক মোশারাফ হোসেনের পরিচালনায় সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউনিয়ান মহিলাবিস্তারিত পড়ুন
নড়াইলে প্রধানমন্ত্রীকে কটুক্তি: স্বেচ্ছাসেবকদল নেতা গ্রেপ্তার

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তির অভিযোগে নড়াইলের লোহাগড়া উপজেলার এক স্বেচ্ছাসেবকদল নেতাকে গ্রেপ্তার করেছে লোহাগড়া থানা পুলিশ। সোমবার (৮ আগষ্ট) সকালে উপজেলার শালনগর ইউনিয়নের পার-শালনগর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তার কাজী তরিকুল ইসলাম (৪২) লোহাগড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের ১নং যুগ্ন আহবায়ক। সে পার-শালনগর গ্রামের মৃত কাজী আব্দুল মান্নানের ছেলে। এঘটনায় নড়াইল সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি আকাশ ঘোষ রাহুল বাদী হয়েবিস্তারিত পড়ুন

