বুধবার, নভেম্বর ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলে প্রধানমন্ত্রীকে কটুক্তি: স্বেচ্ছাসেবকদল নেতা গ্রেপ্তার

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তির অভিযোগে নড়াইলের লোহাগড়া উপজেলার এক স্বেচ্ছাসেবকদল নেতাকে গ্রেপ্তার করেছে লোহাগড়া থানা পুলিশ।

সোমবার (৮ আগষ্ট) সকালে উপজেলার শালনগর ইউনিয়নের পার-শালনগর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তার কাজী তরিকুল ইসলাম (৪২) লোহাগড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের ১নং যুগ্ন আহবায়ক। সে পার-শালনগর গ্রামের মৃত কাজী আব্দুল মান্নানের ছেলে।

এঘটনায় নড়াইল সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি আকাশ ঘোষ রাহুল বাদী হয়ে সোমবার সন্ধ্যায় তারিকুল ইসলামের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন।

এজাহার সূত্রে জানা গেছে, জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির বিষয়ে কাজী তরিকুল ইসলাম তার পরিচালনাধীন ফেসবুক আইডি থেকে গত রবিবার (৭ আগষ্ট) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে কুরুচিপূর্ণ একটি পোষ্ট দেয় এবং তা শেয়ার করে। পোষ্টটি শেয়ারের পর পরই ভাইরাল হয়ে পড়ে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হেনা মিলন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ পোষ্ট দেওয়ার অভিযোগে লোহাগড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক কাজী তরিকুল ইসলাম কে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর

নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটেরবিস্তারিত পড়ুন

নড়াইলে বিএনপির শোডাউনে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, ২ বিএনপি নেতা নিহত

নড়াইলের কালিয়া উপজেলায় বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদকবিস্তারিত পড়ুন

নড়াইলে দুই পক্ষের সংঘ*র্ষ, বাবা-ছেলেসহ নিহ*ত ৪

নড়াইল সদর উপজেলায় আধিপত্য বিস্তারের জেরে সিংগোশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়ের গ্রুপবিস্তারিত পড়ুন

  • নড়াইলে যুবকের ম*রদে*হ উদ্ধার ও স্কুল ছাত্রীকে ধ*র্ষ*ণ, যুবক গ্রে*ফতা*র
  • নড়াইলে গাঁজাসহ একজন গ্রেফতার
  • নড়াইলে দুই ব্যক্তি খু*ন
  • নড়াইলে সাবেক সেনা সদস্য হত্যা মামলার আসামি গ্রেফতার
  • নড়াইলের গোয়াল বাথান মসজিদ এক রাতেই নির্মিত
  • নড়াইলে রমজান মাসে বাজার মনিটরিং শুরু করছেন ইউএনও সঞ্চিতা বিশ্বাস
  • নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার
  • নড়াইলে ইয়াবাসহ যশোরের রিদয় গ্রেফতার
  • নড়াইলে পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নুরুন্নবীকে প্রত্যাহার
  • নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ৩
  • নড়াইলে কৃষকদের মাঝে প্রাইম ব্যাংকের প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ
  • নড়াইলে ইট-সুরকির জোড়াতালিতে সড়ক, চলাচলের অনুপযোগী