শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আজ জানা যাবে লঞ্চ ভাড়া কত বাড়বে

জ্বালানি তেলের দাম বাড়ায় বাড়বে লঞ্চের ভাড়াও। তবে কত টাকা বাড়বে তা আজ বুধবার (১০ আগস্ট) গেজেট প্রকাশের পরই জানা যাবে।

গত সোমবার (৮ আগস্ট) দুপুরে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামাল জানিয়েছেন, বুধবার গেজেট প্রকাশ করা হবে।

এদিকে জ্বালানি তেলের দাম বাড়ায় লঞ্চের ভাড়া দ্বিগুণ করার প্রস্তাব দিয়েছে লঞ্চ মালিক সমিতি।

তবে লঞ্চ মালিকদের দাবি অযৌক্তিক বলে জানান নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামাল।

তিনি বলেন, মালিক সমিতি লঞ্চভাড়া দ্বিগুণ করার যে প্রস্তাব দিয়েছে তা অযৌক্তিক। এ সময় তিনি নতুন ভাড়া নির্ধারণ না করা পর্যন্ত আগের ভাড়া বহাল রাখার কথাও জানান।

মালিক সমিতির প্রস্তাব অনুযায়ী, ভাড়া দ্বিগুণ করা হলে প্রতি কিলোমিটারে নতুন ভাড়া হবে ৪ টাকা ৬০ পয়সা করে, আগে যা ছিল ২ টাকা ৩০ পয়সা।

এছাড়া পরবর্তী ১০০ কিলোমিটারের ক্ষেত্রে কিলোমিটার প্রতি ভাড়া নেয়া হচ্ছে ২ টাকা, যা বাড়িয়ে ৪ টাকা করার প্রস্তাব করেন।

এর আগে জ্বালানি তেলের দাম বাড়ায় গত বছরের ৭ নভেম্বর লঞ্চ মালিকদের সঙ্গে বৈঠকে লঞ্চের ভাড়া ৩৫ শতাংশ বাড়িয়েছিল অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। সে হিসাবে কিলোমিটারপ্রতি ৬০ পয়সা করে ভাড়া বেড়েছিল।

একই রকম সংবাদ সমূহ

জাতিসংঘে খলিলুর রহমানের দপ্তরের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমানের কার্যালয়ে ‘লিগ্যাল অফিসার’বিস্তারিত পড়ুন

ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ৫ দিনের রিমান্ডে

রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

ইউপি নির্বাচনে রয়েছে যেসব প্রতীক

ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য চেয়ারম্যান, সাধারণ সদস্য এবং সংরক্ষিত নারী সদস্য পদেরবিস্তারিত পড়ুন

  • ২০২৮ সাল থেকে নতুন কারিকুলাম চালু হবে: শিক্ষামন্ত্রী
  • জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে: ইসি আনোয়ারুল ইসলাম
  • প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা রহমানও ফ্যামিলি কার্ড পাবেন: মীর শাহে আলম
  • ফ্যাসিবাদের পুনরুত্থান ঘটলে রাষ্ট্রই থাকবে না: রিজভী
  • বেহেশতের টিকিট বিক্রেতারা ফ্যাসিস্টদের সঙ্গে হাত মিলিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
  • ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবে ৫০০০ চিকিৎসক
  • গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী
  • নাশকতার নির্দেশনা ভারতীয় নম্বর থেকে, বিস্ফোরণ ঘটিয়ে ভিডিও পাঠালে ১০ হাজার
  • আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন
  • পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির
  • উন্নয়নের অধিকার বাস্তবায়নে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাল শামা ওবায়েদ
  • এমপি নজরুল ফের ৪ দিনের রিমান্ডে