সোমবার, জুন ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

তিন নম্বর সতর্কতা সংকেত ৪ বন্দরে

পশ্চিমবঙ্গের ওড়িষ্যা উপকূলের অদূরে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থিত সুস্পষ্ট লঘুচাপটি ওড়িষ্যা উপকূলের অদূরে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে বৃষ্টি শুরু হয়েছে অনাবৃষ্টির এলাকাগুলোতে। এ বৃষ্টি থাকবে আরও দুইদিন। এদিকে চার বন্দরে তিন নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। মঙ্গলবার (৯ আগস্ট) সকাল ছয়টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ১৩ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে পটুয়াখালী আবহাওয়া অফিস। সকালে এ তথ্য নিশ্চিত করেছেন আবহাওয়া অফিসের ইনচার্জ মো. রাহাতবিস্তারিত পড়ুন

কলারোয়ায় “বঙ্গমাতা’র ৯২তম জন্মবার্ষিকীতে সেলাই মেশিন ও অর্থ সহায়তা প্রদান

কলারোয়ায় ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯২ তম জন্মবার্ষিকী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উৎযাপিত হয়েছে। “শেখ হাসিনার বারতা, নারী-পুরুষ সমতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার(৮ আগষ্ট) সকাল ১০ টায় উপজেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও তথ্য আপা’র আয়োজনে প্রমাণ্যচিত্র প্রদর্শনী, আলোচনা সভা, সেলাই মেশিন বিতরণ, অর্থ সহায়তা প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রমান্যচিত্র প্রদর্শনী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুলী বিশ্বাস। উপজেলা মহিলাবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ চীনের পররাষ্ট্রমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। আজ রবিবার সকালে গণভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এর আগে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন ওয়াং ই। রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে সকালে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এতে চারটি চুক্তি স্বাক্ষরিত হয়। উল্লেখ্য, গতকাল শনিবার চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই দুই দিনের সফরে ঢাকায় আসেন। বিকেল ৫টার পর তাকে বহনকারী উড়োজাহাজটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ছয়ঘরিয়া ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দিঘিরকান্দা

সাতক্ষীরা সদরের ছয়ঘরিয়ায় ৪ দলীয় শহীদ শেখ কামাল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় অমরাবতী ফুটবল একাদশ ‘কে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ছয়ঘরিয়া দিঘিরকান্দা ফুটবল একাদশ৷ শনিবার ( ৬ আগস্ট) বিকালে ঐতিহ্যবাহী ছয়ঘরিয়া দক্ষিণপাড়া জামে মসজিদ সংলগ্ন মাঠে ছয়ঘরিয়া স্পোর্টস ফাউন্ডেশনের আয়োজনে খেলার প্রথমার্ধে গোলশূন্য নিয়ে বিরতিতে যান দু’দল৷ বিরতি থেকে ফিরে আমরাবতী ফুটবল একাদশের উপর চড়াও হয়ে পড়েন দিঘিরকান্দা ফুটবল একাদশ। খেলার দ্বিতীয়ার্ধে ৫২ মিনিটে গোল করে দলকে এগিয়ে নেনবিস্তারিত পড়ুন

প্রিমিয়ার লিগে জয়ে দিয়ে আর্সেনালের নতুন মৌসুম শুরু

ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুমের শুরুটা দুর্দান্ত হয়েছে আর্সেনালের। শুক্রবার রাতে নিজেদের প্রথম ম্যাচে তারা ২-০ গোলে হারিয়েছে ক্রিস্টাল প্যালেসকে। প্রথমার্ধে গ্যাব্রিয়েল মার্টিনেলি ও দ্বিতীয়ার্ধে ক্রিস্টালের মার্ক গুয়েহি আত্মঘাতী গোল করেন। ক্রিস্টালের মাঠে ম্যাচের ২০ মিনিটে এগিয়ে যায় মাইকেল আর্তেতার শিষ্যরা। এসময় কর্নার পায় তারা। কর্নার থেকে বুকায়ো সাকার ক্রসে বামদিকে দাঁড়িয়ে থাকা জিনচেনকো হেড নেন। তার হেড বক্সের মধ্যে খুঁজে পায় মার্টিনেলিকে। তিনি কাছ থেকে হেড দিয়ে বল জালে জড়ান।বিস্তারিত পড়ুন

ভোটাধিকারের দাবিতে লড়াইয়ের প্রস্তুতি নিতে আহ্বান সিপিবির

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) জাতীয় পরিষদ সভায় বলা হয়েছে, পার্টির দ্বাদশ কংগ্রেস আমাদের যে পথের নির্দেশনা দিয়েছে, সেই পথে চলমান দুঃশাসনের অবসান ও ব্যবস্থা বদলের সংগ্রাম গড়ে তুলতে হবে। দুঃশাসনের অবসান ঘটাতে গণআন্দোলন, গণসংগ্রাম গড়ে তুলতে নানামুখী পদক্ষেপ গ্রহণ করতে হবে। সভায় দুঃশাসনের অবসান ও ভোটাধিকারের দাবিতে জোর লড়াইয়ের প্রস্তুতি নেওয়ার জন্য সারাদেশে পার্টির নেতাকর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়। গতকাল শুক্রবার সকালে মুক্তি ভবনে সিপিবি সভাপতি কমরেড মোহাম্মদ শাহবিস্তারিত পড়ুন

‘দেশবাসী দেখছে ভুলগুলো’

বাংলাদেশ সবচেয়ে শক্তিশালী ওয়ানডেতে। ওয়েস্ট ইন্ডিজকে কয়েকদিন আগেও হোয়াইটওয়াশ করেছে তাদেরই মাটিতে। তাই জিম্বাবুয়ের বিপক্ষেও ছিল ভালো কিছুর আভাস। কিন্তু তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে হেরে গেছে বাংলাদেশ। ৩০৪ রানের লক্ষ্য স্বাগতিকরা টপকে গেছে ১০ বল আর ৫ উইকেট হাতে রেখে। কোন ভুলে ম্যাচ হারল বাংলাদেশ? সংবাদ সম্মেলনে অধিনায়ক তামিম ইকবাল জবাবে বললেন, ভুলগুলো সবাই দেখেছে। তিনি বলেছেন, ‘বার্তাটা একই থাকবে যা আমি প্রথম ম্যাচে দিয়েছি। ভালোভাবে ফিরে আসার সামর্থ্য আমাদের আছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় ‘প্রিমিয়ার ছাত্র সংঘে’র উদ্যোগে আঘাতপ্রাপ্ত খেলোয়াড়কে আর্থিক সহায়তা প্রদান

কলারোয়ায় অরাজনৈতিক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন প্রিমিয়ার ছাত্র সংঘ আবারও অসহায়- গরীব মানুষের পাশে মানবিক সহায়তায় চিকিৎসা সেবায় আর্থিক সহযোগীতা নিয়ে বাড়িতে পৌঁছালেন। শুক্রবার (৫ আগষ্ট) বিকালে কাশিয়াডাঙ্গা গ্রামের অনুর্ধ-১৭’ উঠতি ফুটবল খেলোয়াড় মেহেদী হাসানকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। সে জালালাবাদ ইউনিয়নের কাশিয়াডাঙ্গা গ্রামের কৃষক সহিদুল ইসলামের পুত্র। সম্প্রতি এক ফুটবল খেলায় তার ডান পায়ে মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়ে চিকিৎসকের পরামর্শে অস্ত্রপাচার শেষে বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন। দীর্ঘদিন অসুস্থ প্রতিভাবান অনুর্ধ-১৭ ফুটবল খেলোয়াড়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় আ’লীগের উদ্যোগে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উৎযাপিত

কলারোয়ায় আ’লীগের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উৎযাপিত হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শহীদ কামালের প্রতি শ্রদ্ধা নিবেদনে শুক্রবার( ৫ আগষ্ট) সকালে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে উপজেলা আ’লীগ কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা আ’লীগের সহ সভাপতি ওয়াদুদ ঢালীর সভাপতিত্বে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারন সম্পাদক পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যানবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মদিন পালিত

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী কলারোয়ায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার (৫ আগষ্ট) সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা পরিষদের পক্ষে উপজেলা চেযারম্যান আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস, পৌর সভার পক্ষে পৌরবিস্তারিত পড়ুন