বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার ছয়ঘরিয়া ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দিঘিরকান্দা

সাতক্ষীরা সদরের ছয়ঘরিয়ায় ৪ দলীয় শহীদ শেখ কামাল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় অমরাবতী ফুটবল একাদশ ‘কে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ছয়ঘরিয়া দিঘিরকান্দা ফুটবল একাদশ৷

শনিবার ( ৬ আগস্ট) বিকালে ঐতিহ্যবাহী ছয়ঘরিয়া দক্ষিণপাড়া জামে মসজিদ সংলগ্ন মাঠে ছয়ঘরিয়া স্পোর্টস ফাউন্ডেশনের আয়োজনে খেলার প্রথমার্ধে গোলশূন্য নিয়ে বিরতিতে যান দু’দল৷

বিরতি থেকে ফিরে আমরাবতী ফুটবল একাদশের উপর চড়াও হয়ে পড়েন দিঘিরকান্দা ফুটবল একাদশ। খেলার দ্বিতীয়ার্ধে ৫২ মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন ১১ নম্বর জার্সিধারী খেলোয়াড় জাকির হোসেন৷ ৫৯ মিনিটে দলের ব্যবধান দ্বিগুণ করেন ৪ নম্বর জার্সিধারী খেলোয়াড় মিয়ারাজ হোসেন। ৬৮ মিনিটে ২ নম্বর জার্সিধারী খেলোয়াড় ইনজামুল হকের গোলে ৩-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ছয়ঘরিয়া দিঘিরকান্দা ফুটবল একাদশ৷

খেলাটি পরিচালনা করেন মোঃ রনি হোসেন। তাকে সহযোগিতা করেন সাব্বির হোসেন ও শাহেদ আলী।

ধারাবিবরণীতে ছিলেন আশরাফ আলী আকাশ ও মিজানুর রহমান৷

উক্ত ফুটবল টুর্নামেন্টের ফাইনালে মোঃ জামির আলী মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাতক্ষীরা সদর উপজেলা শাখার উপদেষ্টা মোশাররফ হোসেন মুকুল৷ সাতক্ষীরা জেলা যুবলীগের সদস্য ও ইউপি সদস্য রবিউল ইসলাম, সমাজসেবা অফিসার জিল্লুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ইবনে সউদ খোকা, ছাতিয়ানতলা কমিউনিটি ক্লিনিকের ডাক্তার সাঈদ উদ্দিন, কামরুজ্জামান প্রমুখ।

ফাইনাল খেলার ম্যাচসেরা হন – জাকির হোসেন
টুর্নামেন্টের সেরা গোল – ইনজামুল হক
সেরা খেলোয়াড় – জাকির হোসেন
সেরা গোলকিপার – এ এইচ নাফিজ

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল ‘কে ট্রফি ও নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়।

একই রকম সংবাদ সমূহ

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিতের উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা

ক্লাব কাপ ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ তিনটি স্বর্ণ ও একটি রৌপ্য পদকবিস্তারিত পড়ুন

বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!

ফুটবল মাঠে লাল ও হলুদ কার্ড মানেই শাস্তির প্রতীক। কিন্তু লিওনেল মেসিরবিস্তারিত পড়ুন

  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • ২০২৭ বিশ্বকাপে তিনবার মুখোমুখি ভারত-পাকিস্তান!
  • এবার সিঙ্গাপুরের কাছে বাংলাদেশের পরাজয়
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর