বুধবার, নভেম্বর ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা পুলিশিং ফোরামের পক্ষ থেকে পুলিশ সুপার ও পুনাক সভানেত্রীকে সংবর্ধনা

চট্টগ্রামের মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার
পদে পদোন্নতি পাওয়ায় শুভেচ্ছা এবং বদলী জনিত কারণে সাতক্ষীরার বিদায়ী জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) ও সাতক্ষীরার
পুনাক সভানেত্রী ও জেলা পুলিশ সুপার পতœী নাদিয়া আফরোজকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে।

সোমবার (৮ আগস্ট) রাতে শহরের তুফান কনভেনশন
সেন্টারের লেকভিউতে জেলা কমিউিনিটি পুলিশিং ফোরামের আয়োজনে ও জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান
পিপিএম (বার)।

সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার পতœী ও সাতক্ষীরা পুনাক সভানেত্রী নাদিয়া আফরোজ।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারী কলেজের অধ্যক্ষ আমানউল্লাহ-আল-হাদী, জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক ডা. মনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) সজীব খান, এডিশনাল এসপি মীর আসাদুজ্জামান, ডিবি ওসি বাবুল আক্তার, দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলাম, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী, সাধারণ
সম্পাদক মোহাম্মদ আলী সুজন, এড. এস.এম হায়দার আলী, বিশিষ্ট ব্যবসায়ী বিশ্বনাথ ঘোষ, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক মীর তাজুল ইসলাম
রিপন ও নুরুল হক প্রমুখ।

এসময় জেলা পুলিশের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,
জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্য, কবি, সাহিত্যিক ও জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান ও জেলা মহিলা
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎস্না আরা।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় ৬৩ চালককে প্রশিক্ষণ ও সচেতনতামূলক রোড শো

সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, নিরাপদ যাতায়াত নিশ্চিতকরণ এবং চালক, যাত্রী ও পথচারীদের মধ্যেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে দুটি ইটভাটার চিমনি ধ্বংস

পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরা ও খুলনা বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে অভিযান চালিয়ে সাতক্ষীরায় অবৈধ,বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ‘শহিদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

নিজস্ব প্রতিনিধি : যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শহিদ বুদ্ধিজীবী দিবসবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় জমি দখলের চেষ্টার অভিযোগ, নিরাপত্তাহীনতায় ৭৬ বছরের বৃদ্ধ
  • সাতক্ষীরায় কৃষক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল র‍্যালি
  • নবাগত ইউএনও নাজমুল হুসাইনকে ফুলেল শুভেচ্ছা জানাল ডি.বি. ইউনাইটেড হাইস্কুল
  • সাতক্ষীরায় অবৈধ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার বন্ধের দাবিতে মানববন্ধন
  • সাতক্ষীরায় সমাজসেবা কার্যালয় পরিদর্শনে উপ-পরিচালক
  • সাতক্ষীরায় জাতীয়তাবাদী ক্রীড়া দলের উদ্যোগে তারেক রহমানের ৬২তম জন্মদিন পালন
  • সাতক্ষীরা আদালত চত্বরে বোমা সদৃশ বস্তু উদ্ধার, আতঙ্কে সাধারণ মানুষ
  • কেন্দ্রীয় শ্রমিক দলের নবগঠিত আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে সাতক্ষীরায় জেলা শ্রমিক দলের আনন্দ মিছিল
  • সাতক্ষীরা আদালত চত্বরে দৃষ্টিপ্রতিবন্ধী ক্যালেন্ডার বিক্রেতার টাকা নিয়ে প্রতারণার অভিযোগ
  • সাতক্ষীরা সদরের নতুন ইউএনও’কে ডিবি গার্লস স্কুলের শুভেচ্ছা, শিক্ষার মানোন্নয়নে আশাবাদ
  • হঠাৎ সাতক্ষীরার ডি.বি. হাইস্কুল পরিদর্শনে যশোর শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক
  • সাতক্ষীরায় এসিড সারভাইভরদের সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত