শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘দেশবাসী দেখছে ভুলগুলো’

বাংলাদেশ সবচেয়ে শক্তিশালী ওয়ানডেতে। ওয়েস্ট ইন্ডিজকে কয়েকদিন আগেও হোয়াইটওয়াশ করেছে তাদেরই মাটিতে। তাই জিম্বাবুয়ের বিপক্ষেও ছিল ভালো কিছুর আভাস।

কিন্তু তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে হেরে গেছে বাংলাদেশ।

৩০৪ রানের লক্ষ্য স্বাগতিকরা টপকে গেছে ১০ বল আর ৫ উইকেট হাতে রেখে। কোন ভুলে ম্যাচ হারল বাংলাদেশ? সংবাদ সম্মেলনে অধিনায়ক তামিম ইকবাল জবাবে বললেন, ভুলগুলো সবাই দেখেছে।
তিনি বলেছেন, ‘বার্তাটা একই থাকবে যা আমি প্রথম ম্যাচে দিয়েছি। ভালোভাবে ফিরে আসার সামর্থ্য আমাদের আছে।

যে ভুলগুলো করেছি সেগুলো আমরাও জানি, আপনারা দেখেছেন, পুরো দেশবাসী দেখেছে। এখন এসব শুধরে ভালোভাবে কামব্যাক করবো বলে আশা করছি। ’
জিম্বাবুয়ে একাদশে গতকাল প্রথম ৬ ব্যাটারই ছিল ডানহাতি। যাদের বিপক্ষে দারুণ কার্যকর হওয়ার সম্ভাবনা থাকলেও একাদশে নেওয়া হয়নি কোনো বাঁহাতি স্পিনার।

জিম্বাবুয়েকে ম্যাচ জেতাতে সেঞ্চুরি করেছেন ইনোসেন্ট কাইয়া ও সিকান্দার রাজা, তারা দুজনও ছিলেন ডান হাতি। বাঁ হাতি স্পিনার না নেওয়া প্রসঙ্গে তামিম বলেছেন, ‘এখন চিন্তা করলে মনে হতে পারে হয়তো জিনিসটা ওভাবে হলেও ভালো হতো। তবে যে সিদ্ধান্ত আমরা নিয়েছিলাম সেটাকে ভুল বলবো না।

‘কারণ স্বাভাবিকভাবে আমরা যদি আজকে আগে বল করতাম ব্যাপারটা অন্যরকম হতে পারতো। তবে হ্যাঁ এটা অবশ্যই আমাদের ভাবনায় যোগ হচ্ছে, পরের ম্যাচে কম্বিনেশনটা কেমন হচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল। ICT কোচিংবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লা ও বোয়ালিয়া ফুটবল দল মুখোমুখিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা

সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিং সেন্টারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • খেলা থামিয়ে মেসিকে সম্মান জানাবে আর্জেন্টিনা
  • বিপিএল বাদেই বছরে ৩৫-৪০ লাখ টাকা পাবেন ক্রিকেটাররা : তামিম
  • আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন মেসি
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী