মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় মুরারীকাটি পালপাড়ায় “শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপিত

কলারোয়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সনাতন ধর্মালম্বীদের জন্মাষ্টমী উৎসব উৎযাপিত হয়েছে। মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৮ তম শুভ আবির্ভাব তিথিতে নানান আয়োজনে উৎসবটি উৎযাপিত হয়।

ধর্ম যার যার….উৎসব সবার এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলার শ্রী কৃষ্ণের দাস সম্প্রদায়, সনাতন ধর্ম স্বেচ্ছাসেবক পরিষদ ও শ্যামসুন্দর কমিটির আয়োজনে শুক্রবার (১৯ আগষ্ট/ ২ রা ভাদ্র) সকাল সাড়ে ৭ টায় উত্তর মুরারীকাটি পালপাড়া পূজা মন্ডপ চত্বরে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে দিবসের শুভ সূচনা করা হয়৷ শুভ সূচনায় অতিথি হিসাবে উপস্থিত সনাতন ধর্মীয় নেতা সুজিত গোস্বামী ও সুপ্রসাদ চৌধুরী।

সকাল সাড়ে ৮ টায় নাম সংকীর্তন ও সকাল ১০ টায় মনিরামপুরের সুবোধ চন্দ্র দাসের পরিবেশনায় পদাবলী কীর্ত্তন পরিবেশন করা হয়। বেলা ৩ টায় অসংখ্য নারী, পুরুষ ও শিশু- কিশোরদোর উপস্থিতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রাটি পৌর সভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

বেলা ৪ টার দিকে আলোচনা সভা শেষে ধর্মীয় সংগীত পরিবেশন করা হয়।

সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে দেশ ও দশের মঙ্গল কামনায় অনুষ্ঠিত ধর্মীয় আলোচনা সভায় সভাপতিত্ব করেন সনাতন ধর্ম স্বেচ্ছাসেবক পরিষদের উপদেষ্টা গোষ্ট চন্দ্র পাল।

অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন শ্রী কৃষ্ণের দাস সম্প্রদায়ের নেতা সুনীল দাস, সনাতন স্বেচ্ছাসেবক পরিষদের নেতা নরেন্দ্র নাথ ঘোষ, সনাতন ধর্মীয় নেতা মাস্টার প্রদীপ পাল, অসিত ঘোষ, প্রকাশ হালদার, হরিকান্ত পাল, মাস্টার দিলীপ পাল, আনন্দ মোহন রায়, জগবন্ধু রায় সহ সকল নেতৃবৃন্দ।

অনুরুপভাবে, উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে তুলশিডাঙ্গা (গোগ) পূজা মন্ডপে পরমেশ্বর ভগবান শ্রী কৃষ্ণের ৫২৪৮ তম জন্মাষ্টমী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উৎযাপিত হয়েছে বলে জানা যায়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলাবিস্তারিত পড়ুন

কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়

কলারোয়া থানার নবাগত অফিসার ইনচার্জ মিজানুর রহমান কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক

কলারোয়ায় ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন জাতীয় তরুন সংঘের নতুন কার্যনির্বাাহী কমিটি গঠন করাবিস্তারিত পড়ুন

  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন
  • কলারোয়ায় বেত্রবতী নদীর নতুন কাঠের সাঁকো চালু, স্বস্তি
  • কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কলারোয়ায় বিভিন্ন প্রতিযোগিতা-অনুষ্ঠানের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় ১৩৫ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক
  • কলারোয়ার চাষীরা পাট কাটা জাগ দেওয়া ও আঁশ ছাড়াতে ব্যস্ত সময় পার করছে
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন
  • কলারোয়ার দমদম মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা
  • কলারোয়ায় নিরাপদ মৎস্য চাষ প্রশিক্ষণ অনুষ্ঠিত