Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
ডিবি পরিচয়ধারী আটক ৪ ডাকাত

ময়মনসিংহের ফুলপুরে বিপুল পরিমাণ মালামালসহ ভুয়াভাবে ডিবি পুলিশ পরিচয়ধারী আটক করা হয়েছে ৪ ডাকাতকে। সোমবার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। জানা যায়, গত ১৫ আগস্ট দিবাগত রাত আনুমানিক ১২টা ৪০ মিনিটের সময় নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাউনি নামক স্থানে একটি ডাকাতির ঘটনা ঘটে। এসময় প্রতি ড্রামে ১৮৬ লিটার করে ভোজ্য তেল ভর্তি ৬০ ড্রাম তেল, ২টি মোবাইল সেট ও নগদ ৫ হাজার টাকা ছিনিয়ে নেয় ডাকাতরা। পরে গোপন সংবাদেরবিস্তারিত পড়ুন
‘জামায়াত-বিএনপি আলাদা থাকলেও তাদের চরিত্র এক’

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেছেন, জামায়াত-বিএনপি এক সঙ্গে থাকুক আর আলাদা থাকুক, চরিত্র তাদের এক। আজ সোমবার সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের সল্লা আশ্রয়ণ প্রকল্পে বাসবাসকারীদের দেখতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। তিনি বলেন, জামায়াত-বিএনপি জোট সরকারের সময় সার ও বিদ্যুতের জন্য মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে। কিন্তু শেষ হাসিনার আমলে মানুষ অনেক ভাল আছে। তবে বৈশ্বিক কারণে দ্রব্যমূল্যসহ জ্বালানির দাম বেড়েছে। এরপরওবিস্তারিত পড়ুন
কলারোয়ায় কেঁড়াগাছি ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিলের সংবাদ সম্মেলন

কলারোয়ায় কেঁড়াগাছি ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ আগষ্ট) বিকালে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ইউপি চেয়ারম্যান এসএম আফজাল হোসেন হাবিল বলেন, ৫ নং কেঁড়াগাছি ইউনিয়নে টিআর, কাবিখা ও কাবিটা প্রকল্পের কোন অনিয়ম হয়নি। তিনি আরো বরেন, জননেত্রী শেখ হাসিনা সরকারের ভাবমূর্তি বিনষ্ট করার লক্ষে এবং সৎ, ন্যায়নিষ্ঠ ও অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী তালা- কলারোয়া সংসদ সদস্য এ্যাড. মোস্তফা লুৎফুল্লাহ’র সময়ে টিআর, কাবিখা প্রকল্পে কোন অনিয়ম হয়নি। সম্পূর্ণবিস্তারিত পড়ুন
এসএম কামাল আশ্রয়ণ প্রকল্পের বাড়ি বাড়ি গিয়ে মানুষের খোঁজখবর নিলেন

শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন রাজশাহী জেলার পুঁঠিয়া উপজেলার শাহ্ মখদুম আশ্রয়ণ প্রকল্পের বাড়ি বাড়ি গিয়ে মানুষের খোঁজখবর নিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আজ রবিবার সকাল ৯টায় সেখানে যান তিনি। এস এম কামাল আশ্রয়ণ প্রকল্পের সকলের সাথে কথা বলেন। তিনি জানতে চান যে, তাদের কোনো অসুবিধা আছে কি না। তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী আমাকে পাঠিয়েছেন আপনাদের খোঁজখবর নেওয়ার জন্য। এসময় উপস্থিত সকলে ঘর পেয়ে সন্তুষ্টিবিস্তারিত পড়ুন
খালেদা জিয়া আজ হাসপাতালে যাবেন

আজ আবারও হাসপাতালে নেওয়া হচ্ছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। সন্ধ্যায় গুলশানের বাসা থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হবে তাকে। সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি বলেন, ‘খালেদা জিয়ার চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, স্বাস্থ্য পরীক্ষার জন্য মেডিক্যাল বোর্ডের পরামর্শ অনুযায়ী খালেদা জিয়াকে আজ সন্ধ্যায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হবে। তিনি জানান, পরবর্তীতে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত মতো ব্যবস্থা নেওয়া হবে। এর আগে,বিস্তারিত পড়ুন
বিকেলে সংসদ অধিবেশন, নতুন ডেপুটি স্পিকার নির্বাচিত হবেন

আজ রবিবার বিকেল ৫টায় চলমান একাদশ জাতীয় সংসদের ১৯তম অধিবেশন বসছে। নতুন ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে এ অধিবেশনের প্রথম দিনই। করোনাকালে অন্য অধিবেশনের মতো এটিও সংক্ষিপ্ত হবে বলে জানা গেছে। এ অধিবেশনের কার্যদিবস পাঁচদিন হতে পারে। দিনের কর্মসূচির শুরুতেই রয়েছে সভাপতিমণ্ডলীর মনোনয়ন। এরপর নতুন ডেপুটি স্পিকার নির্বাচন করবে সংসদ। এক্ষেত্রে একজন নতুন ডেপুটি স্পিকারের নাম প্রস্তাব করবেন। তারপর আরেকজন সমর্থন করবেন। পরে স্পিকার প্রস্তাবটি ভোটে দেবেন। সাধারণত সংসদের প্রধান হুইপবিস্তারিত পড়ুন
সুন্দরবন উপকূলে লোনা পানির প্রভাব ও নারীর স্বাস্থ্য ঝুঁকি বিষয়ক সেমিনার

সাতক্ষীরায় সুন্দরবন উপকূলে লোনা পানির প্রভাব ও নারীর স্বাস্থ্য ঝুঁকি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে বক্তারা লবণাক্ততার কারণে উপকূলীয় অঞ্চলের নারীদের প্রজনন স্বাস্থ্যজনিত ঝুঁকি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে নারীদের সুস্বাস্থ্য নিশ্চিতে সমন্বিতভাবে প্রয়োজনীয় কর্মসূচি গ্রহণ, বিস্তর গবেষণা ও সুনির্দিষ্ট তহবিল গঠন করার উপর গুরুত্বারোধ করেন। শনিবার (২৭ আগস্ট) সাতক্ষীরা সদর হাসপাতালের সভা কক্ষে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিক এই সেমিনারের আয়োজন করে। সেমিনারে জেলা স্বাস্থ্য শিক্ষা অফিসার পুলক চক্রবর্তীর সভাপতিত্বে ওবিস্তারিত পড়ুন
শ্রীলঙ্কাকে উড়িয়ে শুভসূচনা আফগানদের

কাগজে-কলমে লঙ্কানদের ফেভারিট মনে করা হলেও সাম্প্রতিক পারফরম্যান্সে আফগানরা মোটেও পিছিয়ে নেই। এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচেই চমক দেখাল মোহাম্মদ নবীরা। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে বড় ব্যবধানে হারিয়েছে আফগানিস্তান। লঙ্কানদের দেওয়া ১০৬ রানে লক্ষ্যে আফগানরা পৌঁছে যায় প্রায় ১০ ওভার হাতে রেখেই। টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পড়ে শ্রীলঙ্কা। প্রথম ওভারেই দলটির দুই ব্যাটার কুশল মেন্ডিস ও চারিথ আশালাঙ্কার উইকেট তুলে নেন আফগান পেসার ফজল হক ফারুকী।বিস্তারিত পড়ুন
কলারোয়ায় প্রিমিয়ার ছাত্র সংঘের প্রয়াত সাধাঃ সম্পাদক প্রান্ত’র ৪র্থ মৃত্যু বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়ানুষ্ঠান

কলারোয়ায় প্রিমিয়ার ছাত্র সংঘের প্রয়াত সাধারন সম্পাদক আসিফ শাহারিয়ার প্রান্ত’র ৪র্থ মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২৭ আগষ্ট) বিকালে পৌর সদরের বাজারস্থ সংঘের অস্থায়ী প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংঘের সভাপতি আফজাল ফুয়াদ অভি। প্রয়াত শাহারিয়ার প্রান্ত’র সংঘের দায়িত্ব পালনকালে বিভিন্ন স্মরণীয় মুহুর্ত ও কর্মকান্ডের কথা তুলে ধরে বক্তব্য রাখেন সংঘের উপদেষ্টা কপাই সাধারন সম্পাদক এ্যাড. শেখ কামাল রেজা, উপদেষ্টা শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠ, উপদেষ্টাবিস্তারিত পড়ুন
সরকারের পতন ঘটিয়ে ঘরে ফিরব : মান্না

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘বাংলাদেশে যারা দ্রব্যমূল্য বাড়ান তারা সবাই সরকারদলের লোক। জনগণের জানমালের নিরাপত্তা দিতে পারছে না এই সরকার। আমাদের সেই বিশ্বাস আছে আমরা লড়াই করে এই সরকারের পতন ঘটিয়ে ঘরে ফিরব। জ্বালানি তেলের দাম কমানোর দাবিতে আজ শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ ও পদযাত্রায় এসব কথা বলেন তিনি। পুলিশ বাহিনীকে উদ্দেশ্য করে মান্না বলেন, ‘এমন কোনো কাজ করবেন না যে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়।বিস্তারিত পড়ুন

