মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় শিক্ষক নেতা শেখ আমানুল্লাহ’র ৯ম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা নিবেদন

কলারোয়ায় বরেণ্য ভাষা সৈনিক, কিংবদন্তী শিক্ষক নেতা, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলহাজ্ব শেখ আমানুল্লাহ’র ৯ম মৃত্যুবার্ষিকী পালনে প্রয়াতের সমাধিস্থলে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

বুধবার (৩১আগস্ট) সকাল ১০ টায় কলারোয়ার ঝাঁপাঘাট গ্রামের সমাধিস্থলে পুস্পমাল্য অর্পণ করে মরহুমের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন কলারোয়া সরকারি জি,কে,এম,কে পাইলট হাইস্কুলের পক্ষে প্রধান শিক্ষক আ: রব, সহকারী প্রধান শিক্ষক আব্দুর রকিব, অবসরপ্রাপ্ত শিক্ষক গোলাম রব্বানী, ধর্মীয় শিক্ষক মাও: আকবর আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির পক্ষে জেলা ও উপজেলা শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্যাহ আমান, কল্যাণ সমিতির সভাপতি প্রধান শিক্ষক এবাদুল হক, শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সাবেক সভাপতি প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ, জেলা শিক্ষক নেতা প্রধান শিক্ষক আজাহারুল ইসলাম, প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল, প্রধান শিক্ষক শামছুল হক, সমিতির সাধারন সম্পাদক মােস্তফা বাকী বিল্লাহ শাহী, জেলা শিক্ষক নেতা সাংবাদিক দীপক শেঠ, জেলা শিক্ষক নেতা সহকারী প্রধান শিক্ষক আসাদুজ্জামান আসাদ, সহকারী প্রধান শিক্ষক বদরুজ্জামান বদরু, মাস্টার শামছুর রহমান লাটু, কলারোয়া গার্লস পাইলট হাইস্কুলের পক্ষে সহকারী প্রধান শিক্ষক আসাদুজ্জামান আসাদ, মাস্টার উৎপল সাহা, শেখ আমানুল্যাহ ডিগ্রী কলেজের পক্ষে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) তুতিয়া খাতুন, উপাধ্যক্ষ রেজাউল ইসলাম, সহকারী অধ্যাপক আবুল খায়ের, সহকারী অধ্যাপক ইউনুছ আলী খান, সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক সাহাদাৎ হোসেন, সহকারী অধ্যাপক মাও: ইনতাজ আলী, সহকারী অধ্যাপক আনারুল ইসলাম, কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের পক্ষে সভাপতি শেখ শহিদুল ইসলাম, সাধারন সম্পাদক এ্যাড. শেখ কামাল রেজা, শিক্ষাবিদ অধ্যাপক আবু নসর, অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর রহমান, এম,আর ফাউন্ডেশনের পক্ষে অধ্যক্ষ আবুল হোসেন, কলারোয়া প্রেসক্লাবের পক্ষে সভাপতি শিক্ষক দীপক শেঠ, সাবেক সাধারন সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, সাংবাদিক মাস্টার শেখ শাহাজাহান আলী শাহীন, সাংবাদিক তরিকুল ইসলাম, পরিবারের পক্ষে মরহুমের জ্যেষ্ঠ কণ্যা অবসরপ্রাপ্ত শিক্ষিকা আফরোজা বানু, কনিষ্ঠ কন্যা চাকুরীজীবি আফসোনা বানু, ভাতিজা পিপুল সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠনের প্রধানগণ।

পুষ্পমাল্য প্রদান অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষক সমিতি সাধারন সম্পাদক মোস্তফা বাকী বিল্লাহ শাহী। সব শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়ানুষ্ঠানটি পরিচালনা করেন প্রধান শিক্ষক মাও: বদরুর রহমান।

পরে দমদম মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে স্মরণ সভা ও দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, ২০১৩ সালের ৩১ আগস্ট ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বরেণ্য ভাষা সৈনিক ও শিক্ষক নেতা আলহাজ্ব শেখ আমানুল্লাহ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় এসএসসি ফলাফলে শীর্ষে সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল

সাতক্ষীরার কলারোয়ায় ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে উপজেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে কলারোয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় সিংগা হাইস্কুলে ৮ পরীক্ষার্থীর জিপিএ-৫ লাভ, পাশের হার শতকরা ৮৩ ভাগ

কলারোয়ায় বিএসএইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় প্রকাশিত ফলাফলে এক ছাত্রী গোল্ডেনবিস্তারিত পড়ুন

কলারোয়ায় সততা স্টোর উদ্বোধন

কলারোয়ায় হেলাতলা আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে সততা স্টোর এর উদ্বোধন করা হয়েছে। এবিস্তারিত পড়ুন

  • কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের ফুটবল মাঠ ব্যাবস্থাপনা কমিটির সভা
  • কলারোয়ায় রাস্তা উদ্বোধন ঘিরে জামায়াতের বিক্ষোভ, পরে বিএনপির উদ্বোধন ও বৃক্ষরোপ
  • আদর্শবান ও দক্ষ জনশক্তি গড়তে কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির
  • মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক
  • কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান
  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন