মঙ্গলবার, জুন ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

মুসাকে ওমান থেকে অবশেষে গ্রেফতার করলো বাংলাদেশি পুলিশ

মতিঝিল আওয়ামী লীগের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী সামিয়া আফনান প্রীতি হত্যার অন্যতম প্রধান সন্দেহভাজন সুমন শিকদার ওরফে আবু সালেহ শিকদার ওরফে মুসাকে ওমান থেকে গ্রেফতার করেছে বাংলাদেশ পুলিশ। এই প্রথমবারের মতো বিদেশে স্কট পাঠিয়ে আসামি গ্রেফতার করলো বাংলাদেশ পুলিশ। এক্ষেত্রে পুলিশ সদর দপ্তরের এনসিবি ওমান এনসিবি’র সহায়তা নেয়। মুসাসহ স্কটটি সকাল সাড়ে ১০টায় ঢাকা বিমানবন্দরে নেমেছে। এদিকে, মুসাকে ওমান থেকে বাংলাদেশে এনে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগরবিস্তারিত পড়ুন

সরকার পদ্মা সেতুর ওপর দিয়ে ১৩ রুটের বাস ভাড়া নির্ধারণ করল

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) পদ্মা সেতুর ওপর দিয়ে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১৩ রুটের বাস ভাড়া নির্ধারণ করেছে। গত মঙ্গলবার (৭ জুন) বিআরটিএ’র পরিচালক (প্রকৌশল) শীতাংশু শেখর বিশ্বাস সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, ঢাকা-ভাঙ্গা-মাদারীপুর-বরিশালের ভাড়া ৪১২ টাকা, ঢাকা-রাজৈর-গোপালগঞ্জের ভাড়া ৫০৪ টাকা, ঢাকা-গোপালগঞ্জ-খুলনার ভাড়া ৬৪৯ টাকা, ঢাকা-জাজিরা-শরীয়তপুরের ভাড়া ২১৮ টাকা, ঢাকা-বরিশাল-পিরোজপুরের ভাড়া ৫৩৪ টাকা, ঢাকা-গোপালগঞ্জ-বাগেরহাট-পিরোজপুরের ভাড়া ৬২৮ টাকা, ঢাকা-বরিশাল-পটুয়াখালীর ভাড়া ৫০১ টাকা, ঢাকা-ভাঙ্গা-মাদারীপুরের ভাড়া ৩২৭ টাকা, ঢাকা-গোপালগঞ্জ-খুলনা-সাতক্ষীরার ভাড়া ৬৩৩বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যানের সাথে ভূমিহীন সমিতির নেতৃবৃন্দের বৈঠক

সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আসাদুজ্জামান (বাবু) এর সাথে জেলা ভূমিহীন সমিতির নেতৃবৃন্দের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৮ জুন) দুপুর ১২ টায় সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান’র কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে জেলা ভূমিহীন সমিতির নেতৃবৃন্দকে মুজিববর্ষে হতদরিদ্র ভূমিহীনদের ঘর পাওয়ার প্রক্রিয়াসহ বিভিন্ন বিষয়ে পরামর্শ প্রদান করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আসাদুজ্জামান (বাবু)। এছাড়াও সকল সময়ে হতদরিদ্র ভূমিহীন পরিবারের সদস্যদের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এসময়বিস্তারিত পড়ুন

বৃদ্ধাশ্রমের প্রবীণদের চিকিৎসার দ্বায়িত্ব নিলেন ড. কাজী এরতেজা হাসান

সাতক্ষীরার প্রবীণ আবাসন কেন্দ্র বৃদ্ধাশ্রমের অসহায় মানুষদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের দ্বায়িত্ব গ্রহন করলেন আজিজা-মান্নান ফাউন্ডেশনের চেয়ারম্যান,দৈনিক ভোরের পাতা,দ্য ডেইলি পিপলস্ টাইমের সম্পাদক ও প্রকাশক,সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি,বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প-বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য, এফবিসিসিআই পরিচালক ড. কাজী এরতেজা হাসান, সিআইপি। বুধবার (৮ জুন) বিকাল ৫ টায় তিনি বৃদ্ধাশ্রমের প্রতিষ্ঠাতা আবুল কামালের হাতে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের দ্বায়িত্ব গ্রহনের একটি পত্র তুলে দেন। এসময় তিনি প্রবীণ মা-বাবাদের নিয়ে একসাথেবিস্তারিত পড়ুন

রাজগঞ্জ এলাকায় ঘরের তালা ভেঙ্গে স্বর্ণাংলকার ও নগদ টাকা চুরি

মণিরামপুর উপজেলার রাজগঞ্জ এলাকার মৃত মহাসিন হোসেনের বাড়ির গেটের তালা ভেঙ্গে স্বর্ণাংলকার ও নগদ টাকা চুরি হয়েছে। উপজেলার ঝাঁপা ইউনিয়নের রাজগঞ্জ বাজার এলাকার বিদ্যুৎ অফিসপাড়ায় মঙ্গলবার (০৭ জুন-২০২২) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনায় ঘটে। মৃত মহাসিন হোসেনের স্ত্রী সেলিনা খাতুন বলেন- এদিন সকালে পাশের পাড়ায় আমার মেয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। সেখান থেকে বাড়িতে এসে দেখি বাড়ির বারান্দার গেটের ও দরজার তালা ভাঙ্গা। সঙ্গে সঙ্গে ঘরে যেয়ে দেখি শোকেসের ড্রায়ার খোলাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় সিংগা হাইস্কুল পরিচালনা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

কলারোয়া বি,এস,এইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ জুন) সকাল ১১ টার দিকে প্রধান শিক্ষকের কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বারবার নির্বাচিত স্কুল পরিচালনা কমিটির সভাপতি উপজেলা আ’লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। কমিটির সদস্য সচিব প্রধান শিক্ষক হরি সাধন ঘোষের পরিচালনায় সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমিটির অভিভাবক সদস্য আনোয়ার হোসেন, মাস্টার আব্দুল আলিম, বাবুল আক্তার, শিক্ষক প্রতিনিধি সাংবাদিকবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বিনামূল্যে ও স্বল্পমূল্যে ২১০ রোগীর চক্ষু চিকিৎসা

কলারোয়ায় বিনামূল্যে ও স্বল্পমূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে ২১০ জন রোগী চিকিৎসা সেবা গ্রহন করেছেন। বুধবার( ৮ জুন) কলারোয়া ব্র্যাক অফিস চত্বরে সকাল ৯ টা থেকে বেলা ১ টা পর্যন্ত ক্যাম্পের সেবা কার্যক্রম চলমান ছিলো। ব্র্যাক অফিসের ক্যাম্প অর্গানাইজার মাহবুব রহমান জানান, জেলা চক্ষু সেবা প্রকল্পের আওতায় “সাইটসেভার্স”র অর্থায়নে ব্র্যাক ও খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের( শিরোমনি) অভিজ্ঞ চিকিৎসক অপূর্ব রায়ের নেতৃত্বে ওই চক্ষুসেবা প্রদান করা হয়। চিকিৎসা ক্যাম্প থেকে বিনামূল্যে ২১০ জনবিস্তারিত পড়ুন

জানুয়ারিতে ‘ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি’

২০২৩ সালের শুরুতে সংযুক্ত আরব আমিরাতের তিন ভেন্যুতে ৬ দল নিয়ে আয়োজিত হবে নতুন এক টি-টোয়েন্টি লিগ। এমিরেটস ক্রিকেট বোর্ড (ইসিবি) পরিচালিত নতুন লিগটির নাম হবে ‘ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি’ বা ‘আইএলটি২০’। ছয়টি ফ্র্যাঞ্চাইজিকেই ২ মিলিয়ন ইউএস ডলারের প্লেয়ার ফি দেওয়া হবে, যা আইপিএলের পর ফ্র্যাঞ্চাইজি-ভিত্তিক লিগগুলোর মধ্যে দ্বিতীয়-সেরা। এমিরেটস ক্রিকেট বোর্ডের (ইসিবি) চেয়রম্যান শেখ নাহায়ান মাবারক আল নাহায়ান বলেছেন, ‘অংশীদার হিসাবে এই ধরনের বিখ্যাত, অভিজ্ঞ নাম এবং প্রতিষ্ঠানগুলি সংযুক্ত আরব-আমিরাত টি-টোয়েন্টিবিস্তারিত পড়ুন

ফের পশ্চিমবঙ্গের আদালতে তোলা হয়েছে পিকে হালদারকে

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে করা মামলার পলাতক আসামি প্রশান্ত কুমার হালদারসহ (পি কে হালদার) ছয় অভিযুক্তকে ১১ দিনের কারা হেফাজত শেষ হওয়ার পর আজ মঙ্গলবার ফের কলকাতার আদালতে তোলা হয়েছে। পিকে হালদার, তার ভাই প্রাণেশ হালদার, স্বপন মিস্ত্রি ওরফে স্বপন মৈত্র, উত্তম মিস্ত্রি ওরফে উত্তম মৈত্র, ইমাম হোসেন ওরফে ইমন হালদারকে নিয়ে আসায় কলকাতা প্রেসিডেন্সি কারাগার থেকে। অন্যদিকে আলিপুর কেন্দ্রীয় কারাগারের নারী সেল থেকে আমানা সুলতানা ওরফে শর্মী হালদার আদালতেকে নিয়েবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ১৩ দিন ধরে নিখোঁজ ইজিবাইক চালক শিমুল

সাতক্ষীরা পৌরসভার অভ্যন্তরীন উত্তর রাজারবাগান গ্রামের মো. আরিফুজ্জামান শিমুল (২২) নামে এক ইজিবাইক চালক রহস্যজনকভাবে নিখোঁজ রয়েছে। ঘটনার ১৩ দিন অতিবাহিত হয়ে গেলেও তার কোন খোঁজ নেই। এমনকি তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে। নিখোঁজের দুইদিন পর তার বাবা মো. হোসেন আলী গাজী সাতক্ষীরা থানায় একটি সাধারণ ডায়েরী করেন। যার নং-১৬৭০, তাং-২৬/০৫/২০২০। ডায়েরী সূত্রে জানা গেছে, মো. আরিফুজ্জামান শিমুল (২২) প্রতিদিনের ন্যায় ইজিবাইক নিয়ে কাজের উদ্দেশ্যে ২৪ মে ২০২২ ইংরেজি তারিখবিস্তারিত পড়ুন