শুক্রবার, জুলাই ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

সাতক্ষীরায় প্রাথমিক চিকিৎসা সেবা ও উদ্ধার এবং অনুসন্ধান বিষয়ে প্রশিক্ষণের সমাপনী ও মহড়া অনুষ্ঠিত

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের উদ্যোগে প্রাথমিক চিকিৎসা সেবা ও উদ্ধার এবং অনুসন্ধান বিষয়ে ৬দিন ব্যাপি প্রশিক্ষণের সমাপনী ও মহড়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ নভেম্বর) বেলা ১২ টায় রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা জেলা ইউনিট এর কার্যালয়ের পাশে জেলা পরিবার পরিকল্পনা ভবনের সামনে এ সমাপনী ও মহড়া অনুষ্ঠিত হয়। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান শেখ নুরুল হক, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের নির্বাহী কমিটিরবিস্তারিত পড়ুন

দেশব্যাপী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে সাতক্ষীরায় বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন

দেশব্যাপী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ সাতক্ষীরায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। বৃহস্পতিবার সকালে জেলা সদরের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয় চত্বরে জাতীয় পতাকা ও ডিফেন্স পতাকা উত্তোলন, কেক কেটে, বেলুন উড়িয়ে উদ্বোধন ঘোষণা করা হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’র সাতক্ষীরার ডিএডি তারেক হাসান ভুঞা, এসও অর্ঘ্য দেবনাথ প্রমুখ উপস্থিত ছিলেন। সেখানে জনগনের জানমাল রক্ষায় ডিফেন্সের সাতক্ষীরায় যেসববিস্তারিত পড়ুন

লাফিয়ে বাড়ছে ডলারের দাম, মান হারাচ্ছে টাকা

দেশে পণ্য আমদানির চাপ বাড়ার সঙ্গে বাড়ছে ডলারের চাহিদাও। বাড়তি চাহিদার কারণে লাফিয়ে লাফিয়ে বাড়ছে দাম। ডলারের দাম বাড়তে থাকায় এর বিপরীতে মান হারাচ্ছে টাকা। সর্বশেষ আন্তঃব্যাংক মুদ্রাবাজারে বৃহস্পতিবার (৪ নভেম্বর) প্রতি ডলারের মূল্য আরও ১০ পয়সা বেড়ে ৮৫ টাকা ৮০ পয়সায় দাঁড়িয়েছে। তবে খোলাবাজারে ও নগদ মূল্যে ডলার আরও বেশি দামে বিক্রি হচ্ছে। গত দু-তিনদিন একটু দাম কমলেও আবারও তা দুই টাকা বেড়ে ৯০ টাকায় কেনাবেচা হচ্ছে খোলাবাজারে। চলতি বছরেরবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার সঙ্গে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর বৈঠক, সহযোগিতার আগ্রহ

জলবায়ু পরিস্থিতি স্থিতিস্থাপক পর্যায়ে আনা ও বিশাল সংখ্যক রোহিঙ্গা জনগোষ্ঠীকে মিয়ানমারে ফেরত পাঠানোর ব্যাপারে বিশেষভাবে বাংলাদেশের পাশে থাকার আগ্রহ প্রকাশ করেছে অস্ট্রেলিয়া। দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন মঙ্গলবার কপ-২৬ এর সাইডলাইনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে এ আগ্রহের কথা জানান। এ বিষয়ে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর আমন্ত্রণে এ দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। উভয় নেতা দুদেশের মধ্যে সহযোগিতার বিষয়ে আলোচনা করেন। বিশেষত জলবায়ু সহযোগিতা ও রোহিঙ্গা প্রত্যাবাসনেরবিস্তারিত পড়ুন

কলারোয়ার জয়নগরে নব নির্বাচিত চেয়ারম্যান ও ইউপি সদস্যাদের দায়িত্ব গ্রহন অনুষ্ঠান অনুষ্ঠিত

কলারোয়ার জয়নগর ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান ও ইউপি সদস্যাদের দায়িত্ব গ্রহন অনুষ্ঠান অনুষ্ঠিত। বুধবার (৩ নভেম্বর) সকাল ১০ ঘটিকায় ইউনিয়ন পরিষদ চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। নবনির্বাচিত চেয়ারম্যান বিশাখা তপন সাহার সভাপতিত্বে, মানুয়েল মন্ডল এর পরিচালনায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলিগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম। তিনি তার বক্তব্যো বলেন, প্রাথমিক পর্যায়ে ইউনিয়ন পরিষদ পরিচালনার জন্য জেলা আওয়ামীলিগের পক্ষথেকে দুইটি ২লক্ষ টাকারবিস্তারিত পড়ুন

দোকান ঘর উদ্ধারের দাবীতে সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

জবর দখলকারীর কাছ থেকে দোকান ঘর উদ্ধারের দাবীতে সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন, প্রাণ সায়ের এলাকার মজনুর রহমানের মেয়ে মিসেস রাশিদা বকর। অসুস্থ পিতার পক্ষে তিনি বুধবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এই সংবাদ সম্মেলন করেন। লিখিত বক্তব্যে রাশিদা বকর বলেন, শহরের সুলতানপুর ন্যাশনাল ব্যাংক সংলগ্ন আমাদের একটি দোকান ঘর ২০১৪ সালের ১ এপ্রিল পাঁচ বছরের চুক্তিতে ভাড়া নেন, সদর উপজেলার দক্ষিণ আলিপুর গ্রামের মৃত হোসেন আলীর ছেলে আফসার আলী।বিস্তারিত পড়ুন

দেবহাটায় স্বামী পরিত্যাক্তা নারীকে মারপিটের মামলার আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার দেবহাটায় স্বামী পরিত্যাক্তা অসহায় নারীকে মারপিটের মামলার আসামীদের দ্রুত গ্রেফতার পূর্বক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন, দেবহাটা উপজেলার কাম কাটিয়া গ্রামের মৃত মহাদেব মন্ডলের স্বামী পরিত্যাক্ত কনা নমিতা মন্ডল। লিখিত অভিযোগে তিনি বলেন, স্বামী পরিত্যাক্তা হয়ে একমাত্র সন্তানকে নিয়ে একটি ছোট মৎস্যঘের পরিচালনা করে অতি কষ্টে জীবিকা নির্বাহ করে আসছি। কিন্তু তুচ্ছ ঘটনায় একই এলাকার ধননঞ্জয়বিস্তারিত পড়ুন

জেলহত্যার রায় কার্যকরে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

১৯৭৫ সালের ৩ নভেম্বর জেলহত্যার ঘটনার বিচারের রায় কার্যকর করতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বুধবার (৩ নভেম্বর) সকাল ১০টায় রাজধানীর নাজীম উদ্দিন রোডে অবস্থিত পুরাতন কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এ কথা জানান। আসাদুজ্জামান খান বলেন, আজ ৩ নভেম্বর, জেলহত্যা দিবস। বাংলাদেশে দুটি ঘৃণ্যতম হত্যাকাণ্ড ঘটেছে। যার মধ্যে একটি ১৫ আগস্ট, অন্যটি ৩ নভেম্বর জেলহত্যার ঘটনাটি। এই ঘটনাগুলো কারা ঘটিয়েছেবিস্তারিত পড়ুন

প্রিন্স চার্লস ও বরিস জনসনের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। উভয় প্রধানমন্ত্রী দ্বিপক্ষীয় ও পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। মঙ্গলবার (২ নভেম্বর) স্কটিশ এক্সিবিশন সেন্টারে কপ-২৬ ভেন্যুর ইউকে মিটিং রুমে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স চার্লসের সঙ্গে সাক্ষাৎ করেন। উভয়ের আলোচনায় দ্বিপক্ষীয় ও পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয় স্থান পায়। এছাড়াও তিনি মার্কিন ব্যবসায়ী ও সমাজসেবী বিল গেটস ও মেলিন্ডা গেটসের সঙ্গেবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিল গেটসের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিশ্বসেরা প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। সোমবার (১ নভেম্বর) স্কটল্যান্ডের গ্লাসগোতে বিশ্ব জলবায়ু সম্মেলন (কপ-২৬) কেন্দ্রের মিটিং রুমে এ সাক্ষাৎ হয়। তাদের সাক্ষাতের ছবি প্রকাশ করেছে তথ্য অধিদপ্তর (পিআইডি)। ছবিতে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনকে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা যায়। তবে প্রধানমন্ত্রী ও বিল গেটসের কী নিয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। বর্তমানে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলার ওপর গুরুত্ব দিচ্ছেন বিলবিস্তারিত পড়ুন