Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
দেশ বিক্রি করে তো আমি ক্ষমতায় আসবো না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘গ্যাস বিক্রির মুচলেকা দেইনি বলে দুটি বৃহৎ প্রতিবেশী দেশ ২০০১-এ ক্ষমতায় আসতে দেয়নি। দেশ বেচে তো আমি ক্ষমতায় আসবো না। আমার কথা হচ্ছে- নিজেদের চাহিদা মিটিয়ে পরে বিক্রি করবো।’ প্রধানমন্ত্রী শনিবার (১৬ অক্টোবর) ‘বিশ্ব খাদ্য দিবস’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি অনুষ্ঠানে যুক্ত হন। প্রধানমন্ত্রী বলেন, ‘নিজেরা খাদ্য উৎপাদন করে চাহিদা মেটানোর পাশাপাশি রপ্তানি করবো। অর্থ উপার্জনবিস্তারিত পড়ুন
রাজধানীর যাত্রাবাড়ীতে আইসের বড় চালান জব্দ, গ্রেফতার মূলহোতা

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ভয়ংকর মাদক ক্রিস্টাল মেথ বা আইস সিন্ডিকেটের মূলহোতা খোকনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় আইসের সবচেয়ে বড় চালান জব্দ করে র্যাব। শনিবার (১৬ অক্টোবর) সকালে র্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাজধানীর যাত্রাবাড়ীতে অভিযান চালিয়ে আইস সিন্ডিকেটের মূলহোতা খোকন ও তার এক সহযোগীকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে প্রায়বিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় দশম শ্রেণীর ছাত্রীকে উদ্ধারের দাবিতে বৃদ্ধার সংবাদ সম্মেলন

সাতক্ষীরায় দশম শ্রেণীর স্কুল ছাত্রী অপহৃত মেয়েকে উদ্ধারের দাবিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এক অসহায় বৃদ্ধা। শনিবার সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে আশাশুনি উপজেলার দক্ষিন একসরা গ্রামের আবদুল হাকিম মোল্যার স্ত্রী বৃদ্ধা মোছাঃ ফিরোজা খাতুন এই দাবি জানান। লিখিত বক্তব্যে তিনি বলেন, আমার মেয়ে মোছাঃ জাকিয়া খাতুন (১৫) বিছট নিউ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীতে পড়ালেখা করে। স্কুলে যাতায়াতের পথে মধ্যম একসরা গ্রামের মোশারফ ঢালীর ছেলে মোঃ আলমগীরবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা সদরের বলাডাঙ্গায় সেবামূলক সামাজিক সংগঠন প্রতিষ্ঠার লক্ষ্যে আলোচনা সভা

সাতক্ষীরা সদর উপজেলার বলাডাঙ্গায় একটি অ-রাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও সেবামূলক সামাজিক সংগঠন প্রতিষ্ঠার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে বলাডাঙ্গা একতা সংঘের আয়োজনে প্রবাসী ভাইদের সার্বিক সহযোগিতায় উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, সাংবাদিক জি.এম আবুল হোসাইন। বক্তব্য রাখেন, আল-আরাফা ইসলামী ব্যাংকের কর্মকর্তা এস.এম মেহেরাব হোসেন, মানবাধিকার কর্মী মো. ইমরান হোসেন, মাধবকাটি সমাজ কল্যাণ সংস্থার সভাপতি সাংবাদিক এস.এম আবু রায়হান, বলাডাঙ্গা একতা সংঘের সাকিব হোসেন, মিলন হোসেন প্রমুখ। সভায়বিস্তারিত পড়ুন
শুভ বিজয়া দশমির মধ্যদিয়ে শারদীয় দুর্গাপুজার সমাপ্তি

সনাতন ধর্মালম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয়া দুর্গাপুজা, দর্পন বিসর্জন ও বিজয়ার মধ্যদিয়ে সমাপ্ত হলো। ১৫ অক্টোবর (শুক্রবার) বিজয়া দশমী ও দর্পন বিসর্জনের মধ্যদিয়ে শারদীয়া দুর্গাপুজার ইতি টানা হলো। গত ১১ অক্টোবর সোমবার আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে সনাতন ধর্মালম্বীদের শারদীয়া দুর্গাপুজার শুভ সুচনা হয়ে, টানা ৫ দিনের মাঙ্গলীক ক্রিয়া কর্মের মধ্যদিয়ে দিন গুলো পালিত হয়েছে। শুক্রবার সকালে কলারোয়া সহ সারা বাংলাদেশে একযোগে সকল মন্দির গুলোত যাত্রমঙ্গল ও দর্পন বিসর্জের মধ্যদিয়ে আনুষ্ঠানিক ভাবে দুর্গাপুজার ইতিবিস্তারিত পড়ুন
দেশজুড়ে সাম্প্রদায়িক হানাহানির প্রতিবাদে সাতক্ষীরায় সংস্কৃতিকর্মীদের গানে গানে প্রতিবাদ

দেশজুড়ে সাম্প্রদায়িক হানাহানির প্রতিবাদে সাতক্ষীরায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কে অবস্থিত জেলার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সংস্কৃতিকর্মী ও প্রগতিশীল শিক্ষার্থীরা গানে গানে প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করে। শুক্রবার দুপুরে এ কর্মসূচির আয়োজন করে গণ সাংস্কৃতিক মৈত্রী। কর্মসূচিতে প্রতিবাদী বার্তা জানায় অদিতি আদৃতা সৃষ্টি, রুবিনা পারভীন রুমি, ফারহান, ফায়সাল, ইথিকা আদৃতা নিহা, সুমাইয়া পারভীন ঝরা, আসিফ নেওয়াজ, প্রমুখ। সংস্কৃতিকর্মীরা জানায়, অসাম্প্রদায়িক চেতনায় আমরা বাংলাদেশ স্বাধীন হয়েছিল। এদেশে কোন সাম্প্রদায়িকতা থাকবে না। ধর্মের নামে কোনবিস্তারিত পড়ুন
সুন্দরবনে অবৈধ উপায়ে মাছ কাঁকড়া ধরার সময় পৃথক দুই স্থান থেকে ১১ জেলে আটক

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে অবৈধ উপায়ে মাছ কাঁকড়া ধরার সময় পৃথক দুই স্থান থেকে ১১ জেলেকে আটক করেছে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম বন বিভাগ। সুন্দরবনের পশ্চিম বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশনের (স্টেশন অফিসার) এসও সুলতান আহমেদ জানান, দোবেকি বন টহল ফাঁড়ি এলাকার ভাইটব খাল থেকে অবৈধ উপায়ে ফাঁস জাল, কল জাল, খালপাটা জাল দিয়ে সুন্দরবনের প্রবেশ ও মাছ ধরায় নিষিদ্ধ অভয়ারণ্য এলাকায় অবৈধ পন্থায় মাছ কাঁকড়া আহরণ করার সময় সাতজনকে আটকবিস্তারিত পড়ুন
ডালিম কুমার ঘরমী’র পিতার মৃত্যুতে আলফা’র শোক

সাতক্ষীরা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ডালিম কুমার ঘরমী’র পিতার মৃত্যুতে জেলা পরিষদের সদস্য মো. আল ফেরদাউস আলফা’র গভীর শোক। সাতক্ষীরা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ডালিম কুমার ঘরমী’র পিতা অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক ঘরামী মুরারী মোহন এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের গভীর সমবেদনা জানিয়েছেন সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মো. আল-ফেরদাউস আলফা। ঘরামী মুরারী মোহন বুধবার (১৩ অক্টোবর) সকাল ৭টার সময় বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে পরলোক গমণবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার জলাবদ্ধ পতিত জমিতে পানি সেঙ্গারার সুনাম এখন সারাদেশে

জলাবদ্ধ এলাকায় পতিত জমিতে পানিফল সেঙ্গারা চাষ করে সফলতা পেয়েছে সাতক্ষীরার চাষিরা। ফলে চীনের খাদ্য তালিকার জনপ্রিয় এই পুষ্টিগুণ সমৃদ্ধ খাদ্যপণ্যটি সাতক্ষীরাসদর উপজেলাসহ প্রত্যেকটি উপজেলায় বাণিজ্যিক ভাবে চাষ হচ্ছে। সুস্বাদু এ ফলটি এখন জেলার কালীগঞ্জ, দেবহাটা, সাতক্ষীরা সদর, কলারোয়া, আশাশুনি, শ্যামনগর ও তালা উপজেলার বিভিন্ন এলাকায় চাষ হচ্ছে জোরেসরে। অধিক লাভ হওয়ায় প্রতি বছর এর পরিধিও বাড়ছে। কর্মসংস্থান সৃষ্টি হয়েছে অসংখ্য নারী ও পুরুষের। আশ্চর্যের বিষয় হলো অল্প পুঁজিতে কম দামেবিস্তারিত পড়ুন
প্রতারণা ও ধোঁকাবাজি কবিরা গুনাহ

অনেক শাসক বা জনপ্রতিনিধি এমন আছে যারা মিথ্যা আশ্বাস দিয়ে প্রজাসাধারণ বা অধীনস্তদের ধোঁকা দেয় কিংবা বোকা বানায়। প্রতিশ্রুতি দিয়ে আবার প্রতারণা করে। ইসলামে এসব ধোঁকা ও প্রতারণামূলক কাজ হারাম ও কবিরা গুনাহ। শুধু শাসকবর্গই নয় বরং যে কোনো দায়িত্বশীল ব্যক্তির জন্যই তাদের অধীনস্তদের ধোঁকা দেওয়া বা প্রতারণা করা কবিরা গুনাহ। ইসলামের দৃষ্টিতে দায়িত্বশীল বা শাসকবর্গ কর্তৃক অধীনস্তদের ধোঁকা দেওয়া বা প্রতারণা করা জুলুম বা অত্যাচারের শামিল। আর এটি মারাত্মক হারামবিস্তারিত পড়ুন

