Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
সাতক্ষীরায় পুকুর থেকে মুদি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

ওজু করতে যেয়ে পুকুরের পানিতে ডুবে এক মুদি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। রোববার ভোরে সাতক্ষীরা শহরের রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের পুকুর থেকে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে। মৃতের নাম তৌছিফ আলম খান মঞ্জু (৩২)। তিনি সাতক্ষীরা শহরের রসুলপুরের তৌফিক আলম রঞ্জুর ছেলে। তৌফিক আলম রঞ্জু জানান, তার একমাত্র ছেলে মঞ্জু এক বছর যাবৎ বাড়ির পাশে মুদিখানার দোকান পরিচালনা করে আসছে। তার মৃগি রোগ ছিল। প্রতিদিনের ন্যয় পার্শ্ববর্তী আহলে হাদিস মসজিদে এশারেরবিস্তারিত পড়ুন
স্ত্রী বাড়ি যেতে না চাওয়ায় যুবকের আত্মহত্যা শ্বশুরবাড়িতেই

লক্ষ্মীপুরের রায়পুরে শ্বশুরবাড়ি থেকে জাফর হোসেন (৩৪) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (৪ জুলাই) সকালে উপজেলার দক্ষিণ চর আবাবিল ইউনিয়নের উদমারা গ্রামের একটি খোলাঘর থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত জাফর উদমারা গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে। তিনি পেশায় দিনমজুর ছিলেন। পুলিশ জানায়, জাফরের বাবা আবুল কাশেম একমাস আগে মারা যান। শনিবার (৩ জুলাই) জাফর স্ত্রী সীমা আক্তারকে নিতে শ্বশুরবাড়িতে যান। এ সময় সীমা আরওবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় মৃত্যু-৫, মোবাইল কোর্টে ৪৫টি মামলা ১৯,৭৫০ টাকা জরিমানা

সরকার ঘোষিত কঠোর লকডাউনের চতুর্থ দিনে রোববার সকাল থেকে সাতক্ষীরায় বিধিনিষেধ বাস্তবায়নে একযোগে মাঠে রয়েছে আইনশৃখংলা বাহিনীর সদস্যরা। জেলার সাতটি উপজেলায় নামানো হয়েছে সেনাবাহিনী। সরকারি নির্দেশনা ভঙ্গ করে দোকান খোলা রাখায় ও স্বাস্থ্য বিধি না মানায় গত ২৪ ঘণ্টায় মোবাইল কোর্টের ৪৫টি মামলায় ১৯ হাজার ৭৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। সাতক্ষীরার সিভিল সার্জন ডাঃ হুসাইন শাফায়াত জানান, গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে একজন ও উপসর্গবিস্তারিত পড়ুন
ইউএনও’কে সুরক্ষা সামগ্রি প্রদান করলো মানবিক কলারোয়া ফাউন্ডেশন

কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরীকে ৫ শতাধিক মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার উপহার দিয়েছে মানবিক কলারোয়া ফাউন্ডেশন। জনসাধারণসহ সংশ্লিষ্টদের প্রদানের লক্ষ্যে শনিবার (৩ জুলাই) সকালে কলারোয়া উপজেলা নির্বাহী অফিসারের কাছে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক কাজী হাসিবুল হোসেন রিয়াজ এসব স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী হস্তান্তর করেন। এসময় তিনি মানবিক কলারোয়া ফাউন্ডেশনের সকল কার্যক্রম দেখে সন্তুষ্ট হয়ে সর্বদা মানবিক কলারোয়া ফাউন্ডেশনের পাশে থাকার আশ্বাস দেন। এসময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের যুগ্ন সাধারণ সম্পাদক আফ্রিদিবিস্তারিত পড়ুন
৪৫ শয্যার করোনা ইউনিট চালু খুলনার শেখ আবু নাসের হাসপাতালে

খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে করোনা ইউনিটের যাত্রা শুরু হয়েছে। শনিবার (৩ জুলাই) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান ভার্চুয়ালি করোনা ইউনিটের উদ্বোধন করেন। হাসপাতালের জরুরি বিভাগ সংলগ্ন প্লাস্টিক অ্যান্ড বার্ন ইউনিটের ২০ বেড, ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগে ১৫ বেড ও চতুর্থ তলার আইসিইউ বিভাগের ১০ বেড নিয়ে করোনা ইউনিটের যাত্রা শুরু হয়। এসময় শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. এটিএম মঞ্জুর মোর্শেদ,বিস্তারিত পড়ুন
খুলনা বিভাগে করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু আরও ৩২ জনের

একদিন পরই খুলনা বিভাগের দশ জেলায় করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘণ্টায় এ বিভাগে করোনায় আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। একইসময় বিভাগে নতুন করে আরও ৫৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শনিবার (৩ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক রাশেদা সুলতানা এ তথ্য নিশ্চিত করেন। বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের খুলনায় সাতজন, যশোরে আটজন, নড়াইলে দুজন, ঝিনাইদহে তিনজন, কুষ্টিয়ায় পাঁচজন, চুয়াডাঙ্গায় দুজন ও মেহেরপুরে একজনেরবিস্তারিত পড়ুন
খাগড়াছড়িতে কিশোরীকে ধর্ষণ, আটক ২

খাগড়াছড়িতে বাসে তুলে ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (৩ জুলাই) ভোর ৪টায় খাগড়াছড়ি পরিবহন টার্মিনালে এ ধর্ষণের ঘটনা ঘটে। পরে ওই কিশোরীর অভিযোগের ভিত্তিতে ভোর ৬টার দিকে বাস টার্মিনাল থেকে অভিযুক্তদের আটক করে পুলিশ। আটকরা হলেন, খাগড়াছড়ির আলী আহমদের ছেলে মো. কামাল মিজি (২৯) ও হবিগঞ্জের মাধবপুর এলাকার বাসিন্দা মৃত আব্দুল হামিদের ছেলে রফিকুল ইসলাম (২৫)। এদের মধ্যে কামাল বাসের শ্রমিক ও রফিকুল ইসলামবিস্তারিত পড়ুন
এবার টাইব্রেকারেই সমাপ্ত সুইসদের স্বপ্নযাত্রা, সেমিতে স্পেন

শেষ ষোলোর ম্যাচে টাইব্রেকারে জিতে বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন ও ইউরো কাপের বর্তমান রানার্সআপ ফ্রান্সকে বিদায় করে কোয়ার্টার ফাইনালের টিকিট অর্জন করেছিল সুইজারল্যান্ড। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে ইউরোর সফলতম দল স্পেনের বিপক্ষেও খেলা টেনে নিল টাইব্রেকারে। কিন্তু এবার আর পেনাল্টি শ্যুটআউটের ভাগ্য পাশে পেল না স্বপ্নযাত্রায় থাকা সুইসরা। টাইব্রেকারে তিনটি গোল মিসের মাশুল দিয়ে ৩-১ ব্যবধানে হেরেছে তারা। সারা ম্যাচে দুর্দান্ত খেলার পর টাইব্রেকার জিতে চলতি ইউরো কাপের প্রথম দল হিসেবে সেমির টিকিটবিস্তারিত পড়ুন
ফায়ার সার্ভিস কর্মীদের মাস্ক দিলেন মানবিক কলারোয়া ফাউন্ডেশন

কলারোয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকতাদের ৫ শতাধিক মাস্ক ও হ্যান্ড স্যানীটাইজার উপহার দিয়েছে মানবিক কলারোয়া ফাউন্ডেশন। শুক্রবার (০২ জুলাই) বিকাল ৪ টায় কলারোয়া ফায়ার সার্ভিস ও ডিফেন্স স্টেশনের অফিসার ইনর্চাজের কাছে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক কাজী হাসিবুল হোসেন (রিয়াজ) এসব স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী হস্তান্তর করেন। এসময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি শেখ অন্তিক ইসলাম এবং যুগ্ন সাধারণ সম্পাদক আফ্রিদি হাসান তানভীর প্রমুখ। এছাড়া ফাউন্ডেশনের উদ্যোগে কলারোয়া বাজারে জনসাধারণের মাঝে মাস্কবিস্তারিত পড়ুন
ফিলিস্তিনে ফের ইসরায়েলি বিমান হামলা

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আবারও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। শুক্রবার ভোরে এ হামলা চালায় দখলদার বাহিনী। তবে এতে হতাহতের কোনও খবর পাওয়া যানি। চলতি বছরের মে মাসে হওয়া যুদ্ধবিরতি লঙ্ঘন করে এ নিয়ে তিনবার বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলি বাহিনীর দাবি, গাজা থেকে তাদের দিকে বিস্ফোরকভর্তি বেলুন ছোড়া হয়েছিল। জবাবে হামাসের অস্ত্রাগারে হামলা চালায় তারা। ইসরায়েলের দাবি, হামলার স্থানে হামাস নিজেদের অস্ত্রের উন্নয়ন ও গবেষণা করত। যদিও বেলুন ছোড়ার অভিযোগ নিয়েবিস্তারিত পড়ুন

