Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
টিকা নেওয়ার পরও যে ৫ ভুলে হতে পারে করোনা

কোভিড টিকা গ্রহণের পরেও অনেকেই করোনায় আক্রান্ত হতে পারেন। এমনকি যারা ভ্যাকসিনের দুটি ডোজ নিয়েছেন; তারাও হতে পারেন সংক্রমিত। বিশেষজ্ঞদের মতে, কোভিড ভ্যাকসিনগুলো ভাইরাসের বিস্তার এবং এর গুরুতর প্রভাব কমাতে পারলেও কোভিডের সংক্রমণ পুরোপুরিভাবে রোধ করতে পারে না। তাই টিকা গ্রহণের পরেও করোনা সংক্রমিত হওয়ার ঝুঁকি থাকে। তবে যারা টিকা নেননি; তাদের তুলনায় আপনার লক্ষণ বা সমস্যা কম হবে। তাই কোভিড টিকা নেওয়ার পরেও সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলা জরুরি। জেনেবিস্তারিত পড়ুন
করোনায় খুলনা বিভাগে একদিনে সর্বোচ্চ মৃত্যু ৬০, শনাক্তেও রেকর্ড

খুলনা বিভাগে করোনাভাইরাসের সংক্রমণ ঊর্ধ্বমুখী। সব রেকর্ড ভেঙে খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে সর্বোচ্চ ৬০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সর্বোচ্চ ১ হাজার ৯০০ জনের করোনা শনাক্ত হয়েছে। বুধবার (৭ জুলাই) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক রাশেদা সুলতানা এসব তথ্য নিশ্চিত করেছেন। এর আগে ৫ জুলাই খুলনা বিভাগে সর্বোচ্চ ৫১ জনের মৃত্যু হয়েছিল। আর একইদিন সর্বোচ্চ ১ হাজার ৪৭০ জনের করোনা শনাক্ত হয়েছিল। বিভাগীয় স্বাস্থ্য পরিচালকেরবিস্তারিত পড়ুন
অসহায় নাসরিনের পাশে ‘মানবিক কলারোয়া ফাউন্ডেশন’

কলারোয়ায় আলাইপুর গ্রামের অসুস্থ্য নাসরিন সুলতানার পাশে দাঁড়িয়েছে ‘মানবিক কলারোয়া ফাউন্ডেশন’। মঙ্গলবার (৬ জুলাই) বিকালে উপজেলার কয়লা ইউনিয়নের ১নং ওয়ার্ড আলাইপুর গ্রামের সানাপাড়ায় নাসরিন সুলতানার বাড়িতে গিয়ে অসুস্থ পরিবারের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেন সংগঠনটির নেতৃবৃন্দ। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক কাজী হাসিবুল হোসেন রিয়াজ জানান, ‘দীর্ঘদিন যাবৎ নাসরিন সুলতানা বিভিন্ন রোগে ভুগছিলেন। অর্থের অভাবে ঠিক মতো চিকিৎসা করতে পারছিলেন না। লকডাউনের শুরু থেকেই তার স্বামী ঠিক মতো রোজগার করতে না পারায় অসহায়ত্বেরবিস্তারিত পড়ুন
যেসব সহজ কথা-কাজে সাওয়াব ও পুরস্কার রয়েছে বলেছেন বিশ্বনবি

সবচেয়ে সহজ কাজ শুনে শুনে কথার উত্তর দেওয়া। আর তাতে মিলবে অনেক সাওয়াব ও পুরস্কার। কিন্তু কী কথা শুনে শুনে অনুরূপ উত্তর দিলে মিলবে সাওয়াব ও পুরস্কার? রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যখন তোমরা আজান শুনবে, এর জবাবে মুয়াজ্জিনের অনুরূপ তোমরাও বলবে।’ (বুখারি) তাহলে আজানের সওয়াব কী? মুয়াজ্জিন আজান দেয়। যারা মুয়াজ্জিনের আজান শুনবে আর অনুরূপ বলবে; তারাও মুয়াজ্জিনের সমান সাওয়াব পুরস্কার পাবে। তাহলে মুয়াজ্জিন যে আজান দেয় তার সাওয়াববিস্তারিত পড়ুন
পেরুকে হারিয়ে ফাইনালে ব্রাজিল

দ্বিতীয়ার্ধে ব্রাজিলকে ঠিক ‘ব্রাজিলের’ মত মনে হলো না। একক আধিপত্য বিস্তার করে খেলেছে পেরু। বরং পুরো দ্বিতীয়ার্ধে পেরুর আক্রমণ ঠেকাতেই ব্যস্ত ছিলো ব্রাজিলের রক্ষণভাগ। গোলরক্ষক এডারসন দৃঢ়তা দেখাতে না পারলে হয়তো বিদায়ই নিতে হতো ব্রাজিলকে। আসলে দুর্ভাগ্য পেরুরই। একের পর এক আক্রমণ আর গোলে শট নিয়েও বল জড়াতে পারলো না ব্রাজিলের জালে। উল্টো প্রথমার্ধে করা একমাত্র গোল দিয়েই পেরুকে বিদায় করে টানা দ্বিতীয়বারের মত কোপা আমেরিকার ফাইনালে পৌঁছে গেলো স্বাগতিক ব্রাজিল।বিস্তারিত পড়ুন
৫ জুলাই
করোনা: দেশে ২৪ ঘণ্টায় পৌনে দুইশ মৃত্যু

সারা দেশে তাণ্ডব চালাচ্ছে মহামারি করোনা ভাইরাস। সোমবার (৫ জুলাই) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় রাজশাহী, বরিশাল, খুলনা ও ময়মনসিংহসহ দেশের ২১ জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে ১৭৬ জনের মৃত্যু হয়েছে। করোনা ব্যুরো ও জেলা প্রতিনিধিদের খবরে বিস্তারিত: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনা আক্রান্ত হয়ে পাঁচজন ও উপসর্গ নিয়ে ১৩ জন মারা গেছেন। সোমবার (৫ জুলাই)বিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় করোনা উপসর্গে মৃত্যু আরও ৮ জনের

সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এনিয়ে সোমবার (৫ জুলাই) বেলা ১২টা পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে জেলায় মোট মারা গেছেন ৭৫ জন। আর উপসর্গ নিয়ে মারা গেছেন অন্তত ৩৭১ জন। জেলা করোনাবিষয়ক তথ্য কর্মকর্তা ডা. জয়ন্ত কুমার সরকার জানান, গত ২৪ ঘণ্টায় সামেক হাসপাতালের পিসিআর ল্যাবে ১১৫টি নমুনা পরীক্ষায় ১৬ জনের ও বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেবিস্তারিত পড়ুন
করোনায় কর্মহীন হয়ে পড়া ৪০০ মানুষকে প্রতিদিন খাবার দিচ্ছে ডিএমপির রমনা বিভাগ

করোনায় কর্মহীন হয়ে পড়া, অসহায় ও ছিন্নমূল ৩৫০-৪০০ মানুষের মাঝে প্রতিদিন খাবার বিতরণ করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগ। এ দফায় ১ জুলাই লকডাউন শুরুর পর থেকে চলছে এ কার্যক্রম। সোমবার (৫ জুলাই) সরেজমিনে দুপুর ১টায় পরীবাগ বিটিসিএল অফিসের সামনে দেখা যায়, প্রায় ৩০০ মানুষের মাঝে খাবার বিতরণ করছে রমনা বিভাগ। পরীবাগের রাস্তার মাথায় দেখা গেছে, খাবার সংগ্রহের জন্য দীর্ঘ লাইন। নির্দিষ্ট দূরত্বে থাকা সারিবদ্ধ এসব মানুষকে নিজেদের রান্না করাবিস্তারিত পড়ুন
সিএনজি অটোরিকশা চালুর দাবি শর্ত সাপেক্ষে

কঠোর স্বাস্থ্যবিধি মেনে শর্ত সাপেক্ষে সিএনজি অটোরিকশা চালুর দাবি জানিয়েছে বাংলাদেশ সিএনজি অটোরিকশা চালক সংগ্রাম পরিষদ। সোমবার (৫ জুলাই) পরিষদের আহ্বায়ক শেখ হানিফ, যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম, এ আর জাহাঙ্গীর, ফালা, মো. গোলাপ হোসেন এক বিবৃতি এ দাবি তোলেন। বিবৃতিতে বলা হয়, দেশে করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট সংক্রামণ ও মৃত্যুর হার বৃদ্ধি পাওয়ায় সরকার সারাদেশে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। এতে গত ২৮ জুন থেকে সিএনজি অটোরিকশা সড়কে চলাচল বন্ধ রয়েছে। এতে শুধুমাত্রবিস্তারিত পড়ুন
আরও ৭ দিন কঠোর বিধিনিষেধের মেয়াদ বাড়ল

করোনাভাইরাসের ভয়াবহ সংক্রমণ রোধে চলমান কঠোর বিধিনিষেধের (লকডাউন) মেয়াদ আরও ৭ দিন বাড়ানো হয়েছে। বিধিনিষেধের মেয়াদ আগামী ১৪ জুলাই পর্যন্ত বাড়িয়ে সোমবার (৫ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আদেশ জারি করা হয়েছে। এতে বলা হয়, করোনাভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় আগের সব বিধিনিষেধ ও কার্যক্রমের ধারাবাহিকতায় ৭ জুলাই মধ্যরাত থেকে ১৪ জুলাই দিবাগত রাত ১২টা পর্যন্ত বিধিনিষেধ আরোপের সময়সীমা বর্ধিত করা হলো। করোনাভাইরাসের সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করলে সরকার গতবিস্তারিত পড়ুন

