বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

করোনায় খুলনার দুই হাসপাতালে মৃত্যু আরও ৯ জনের

খুলনার দুই হাসপাতালে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ১৩০ শয্যা বিশিষ্ট ডেডিকেটেড করোনা হাসপাতালে আটজন এবং গাজী মেডিকেল কলেজ হাসপাতালে একজন মারা যান। বৃহস্পতিবার (১ জুলাই) সকালে এসব তথ্য জানিয়েছেন সংশ্লিষ্ট ফোকাল পার্সনরা। করোনা ডেডিকেটেড হাসপাতালের ফোকাল পার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, খুলনার ১৩০ শয্যা বিশিষ্ট ডেডিকেটেড করোনা হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আটজন রোগীর মৃত্যু হয়েছে। হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন ১৯৮ জন। এরমধ্যে রেড জোনে ১০৫ জন, ইয়েলো জোনেবিস্তারিত পড়ুন

বিধিনিষেধ মানাতে ডিএসসিসি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবে

করোনাভাইরাস সংক্রমণ রোধে আগামীকাল বৃহস্পতিবার (১ জুলাই) থেকে সারাদেশে কঠোর লকডাউন শুরু হচ্ছে। এই সময়ে সরকারি-বেসরকারি সব অফিস-আদালত বন্ধ থাকবে। তবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) সেবা কার্যক্রম চালিয়ে যাবে বলে জানিয়েছেন সংস্থাটির মেয়র শেখ ফজলে নূর তাপস। বুধবার (৩০ জুন) রাজধানীর টিকাটুলীর বয়েজ ক্লাব মাঠের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান। লকডাউন বাস্তবায়নে সিটি করপোরেশনের ভূমিকা কেমন হবে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শেখ তাপস বলেন, আমরা আজ লকডাউনের প্রজ্ঞাপন পাব।বিস্তারিত পড়ুন

ভোজ্য তেলের দাম লিটারে কমল ৪ টাকা

সয়াবিন তেলের দাম কয়েক দফা বাড়ার পর বাণিজ্য মন্ত্রণালয়ের অনুরোধে লিটারে চার টাকা কমালো ভোজ্যতেল পরিশোধন ও বিপণনকারীদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। আসন্ন পবিত্র ঈদুল আজহা এবং করোনা পরিস্থিতি বিবেচনায় নিয়ে নতুন এ মূল্য নির্ধারণ করা হয়েছে। নতুন মূল্য অনুযায়ী, বোতলজাত এক লিটার সয়াবিন তেলের দাম পড়বে ১৪৯ টাকা আর খোলা এক লিটার সয়াবিন তেলের দাম পড়বে ১২৫ টাকা। এছাড়া পাঁচ লিটারের বোতলজাত তেলের দাম পড়বেবিস্তারিত পড়ুন

সন্দ্বীপে নৌকাডুবি: ১৮ পরিবারকে ১৫ লাখ টাকা করে দেয়ার নির্দেশ

২০১৭ সালে চট্টগ্রামের সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটের কাছে নৌকাডুবির ঘটনায় মারা যাওয়া ১৮ জনের প্রতি পরিবারকে ১৫ লাখ টাকা করে দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ৬০ দিনের মধ্যে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ ও বিআইডব্লিওটিসিকে এ অর্থ সন্দ্বীপ উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে পরিশোধ করতে বলা হয়েছে। জনস্বার্থে দায়ের করা রিটের শুনানির পর বুধবার (৩০ জুন) হাইকোর্টের বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এই রায় দেন। আদালতে রিট আবেদনটিবিস্তারিত পড়ুন

নোয়াখালিতে বিয়ের ৭ দিনেই স্বামীর বাড়িতে লাশ হলেন জেসমিন

নোয়াখালীর সদর উপজেলায় জেসমিন আক্তার (২৪) নামের এক নববধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (৩০ জুন) ভোরে আন্ডারচর ইউনিয়নের কাজীরচরে স্বামী বাড়ি থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় তার স্বামী নূর ইসলামকে (৩৫) আটক করা হয়। নিহত জেসমিন আক্তার সদর উপজেলার শুল্যকিয়া গ্রামের মনোহর আলীর মেয়ে। আটক নূর ইসলাম আন্ডারচর ইউনিয়নের কাজীচর গ্রামের চৌধুরী মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, ২৩ জুন (বুধবার) পারিবারিকভাবে জেসমিনকে বিয়ে করে নূর ইসলাম।বিস্তারিত পড়ুন

লকডাউনে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান কাদেরের

আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং জনপ্রতিনিধিদের লকডাউনে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘রাজনীতি হচ্ছে মানুষের জন্য তাই মানুষের মুখের হাসি ফোটানোর জন্য দিনরাত পরিশ্রম করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’ বুধবার (৩০ জুন) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলটির ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি আয়োজিত করোনাভাইরাস সংক্রমিত সীমান্তবর্তী জেলাসহ মোট ৩০টি জেলা-উপজেলায় প্রতিনিধিদের মাধ্যমে সুরক্ষাসামগ্রী বিতরণ অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।বিস্তারিত পড়ুন

জার্মানিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড

বিশ্বকাপ কিংবা ইউরো- বড় আসরে যতবারই জার্মানির মুখোমুখি হয়েছে ইংল্যান্ড, প্রতিবারই পরাজয় হয়েছে সঙ্গী। ২৫ বছর আগে, ১৯৯৬ সালে ইংল্যান্ডের বর্তমান কোচ গ্যারেথ সাউথগেটের টাইব্রেকারে পেনাল্টি শট মিসের কারণে নকআউটে হারতে হয়েছিল ইংল্যান্ডকে। এবার আর ইতিহাসের পুনরাবৃত্তি হতে দিল না হ্যারি কেইনরা। বরং, ইতিহাসটাই বদলে দিয়েছে তারা। জার্মানিকে ২-০ গোলে হারিয়ে কোর্টার ফাইনালে জায়গা করে নিলো ইংল্যান্ড। একই সঙ্গে ইউরোর মঞ্চে এই প্রথম দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিতে হলো জার্মানিকে। লন্ডনেরবিস্তারিত পড়ুন

এতিম শিশু ও অসুস্থ মায়ের পাশে মানবিক কলারোয়া ফাউন্ডেশন

কলারোয়ায় হেলাতলা উইনিয়নের ভ্যানচালক অসহায় এতিম শিশু ফাহিম ও তার অসুস্থ মায়ের পাশে দাড়িয়েছেন মানবিক কলারোয়া ফাউন্ডেশন। ফাহিম হোসেন কলারোয়ার হেলাতলা ইউনিয়নের শুভম্করকাটি গ্রামের মৃত ছাত্তার মোল্লার ছেলে। বয়স ১২/১৩ বছর হবে। সে জানায়- ক্যানসার, বুকের ব্যাধি, দুরারোগে হার্ণিয়া রোগে অসুস্থ হয়ে তার বাবা মৃত্যুবরণ করেন। অন্যদিকে মা কর্মসূচির কাজ করলেও অসুস্থতার কারণে এখন আর কিছু করতে পারেন না। মায়ের চিকিৎসা খরচ ও সংসার চালানোর জন্য নিজেই বাবার ভ্যান হাতে তুলেবিস্তারিত পড়ুন

নেইমার ছাড়া ব্রাজিলকে রুখে দিল ইকুয়েডর

টানা ১০টি ম্যাচ, অবশেষে ১১তম ম্যাচে এসে জয়ের কোনো দেখা পেল না ব্রাজিল। কোপা আমেরিকার গ্রুপ ‘বি’ থেকে আগেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ফেলেছিল ব্রাজিল। যে কারণে কোচ তিতে শেষ ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে একাদশে কয়েকটি পরিবর্তন আনেন। নেইমারকে মাঠেই নামাননি তিনি। এর ফলও পেতে হয়েছে ব্রাজিলকে। টানা ১০ ম্যাচ জেতার পর এই প্রথম কোনো ম্যাচে জয়ের দেখা পায়নি সেলেসাওরা। ইকুয়েডর তাদেরকে রুখে দিয়েছে ১-১ গোলে ড্র করে। তবুও, গ্রুপ ‘বি’ থেকেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা মেডিকেলের করোনা ইউনিটে আরও ৭ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও সাতজনের মৃত্যু হয়েছে। সোমবার (২৮ জুন) জেলা করোনা বিষয়ক তথ্য কর্মকর্তা ডা. জয়ন্ত কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, মৃতদের মধ্যে তিনজন নারী ও চারজন পুরুষ। আক্রান্তরা জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার (২৭ জুন) ভোর সোয়া ১২টা থেকে রাত সোয়া ১০টার মধ্যে বিভিন্ন সময়ে তাদের মৃত্যু হয়। জেলা করোনাবিস্তারিত পড়ুন