বুধবার, জুলাই ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

নোয়াখালীর সোনাইমুড়ীতে প্রেমের টানে পালানো স্কুলছাত্রীর মায়ের অপহরণ মামলা

নোয়াখালীর সোনাইমুড়ীতে প্রেমের টানে পালানো অষ্টম শ্রেণির স্কুলছাত্রীর মা থানায় অপহরণ মামলা দায়ের করেছেন। এতে আসামিদের বিরুদ্ধে মুক্তিপণ চাওয়ারও অভিযোগ করেন তিনি। রোববার (২৭ জুন) পুলিশের অভিযানের খবরে স্কুলছাত্রী আবিদা সুলতানা সুরভীকে (১৪) ঢাকায় রেখে পালিয়ে যায় প্রেমিক সজিব (২০) ও তার সহযোগীরা। পরে আত্মীয়-স্বজনরা মেয়েটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গিয়াস উদ্দিন। তিনি বলেন, স্কুলছাত্রীর মায়ের অভিযোগ পাওয়ার পর পুলিশবিস্তারিত পড়ুন

কুমিল্লায় চান্দিনায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত চালক-হেলপার

কুমিল্লার চান্দিনায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে চালক ও হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। সোমবার (২৮ জুন) ভোর সাড়ে ৫টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পশ্চিম বাগুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে । নিহত চালক আবুল মতিন (৬০) ও হেলপার মো. রাফি (২২)। আবদুল মতিন নোয়াখালীর সোনামুড়ি উপজেলার নজরপুর গ্রামের মৃত আবদুস সামাদের ছেলে। ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. সালেহ আহাম্মদ বলেন, মহাসড়কের চান্দিনার পশ্চিম বাগুর এলাকায় দাউদকান্দি থেকেবিস্তারিত পড়ুন

এইচএসসির ফরম পূরণের সময় পরিবর্তন

করোনাভাইরাসের প্রকোপের মধ্যে পরীক্ষা হবে কি না এমন অনিশ্চয়তার মধ্যে ২০২১ সালের এইচএসসি পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৯ জুন থেকে ১১ জুলাই পর্যন্ত চলবে ফরম পূরণের কাজ। প্রক্রিয়াটি অনলাইনেই সম্পন্ন করবে শিক্ষার্থী ও সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান। শুক্রবার (২৫ জুন) বিকেলে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম আমিরুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ফরম পূরণের এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনলাইনে আবেদন করার পর শিক্ষার্থীদের তথ্যবিস্তারিত পড়ুন

বগুড়ায় এএসপি পরিচয়ে বিয়ে করে গ্রেফতার বাদামবিক্রেতা

বগুড়ায় সহকারী পুলিশ সুপার (এএসপি) পরিচয়ে কলেজপড়ুয়া এক ছাত্রীকে বিয়ে করে প্রতারণার অভিযোগে দুই সন্তানের জনক এক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ব্যক্তির নাম আব্দুল আলিম (৩২)। তিনি পঞ্চগড়ের দেবিগঞ্জ উপজেলার ডাকিয়া পারা গ্রামের মৃত ফজলুল হকের ছেলে ও পেশায় একজন বাদামবিক্রেতা। বৃহস্পতিবার (২৪ জুন) সন্ধ্যা ৭টার দিকে প্রতারণার শিকার ওই কলেজছাত্রীর বাড়ি বগুড়া সদরের একটি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) বেদার উদ্দিন জানান, আলিমেরবিস্তারিত পড়ুন

খুলনা বিভাগে একদিনে আরও ২৩ মৃত্যু, আক্রান্ত ৫০ হাজার ছাড়াল

খুলনা বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২৩ জনের মৃত্যু হয়েছে। এ বিভাগে মোট শনাক্তের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে। শুক্রবার (২৫ জুন) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক রাশেদা সুলতানা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়ে খুলনায় পাঁচজন, কুষ্টিয়ায় সর্বোচ্চ সাতজন, বাগেরহাটে একজন, যশোরে পাঁচজন, ঝিনাইদহে দুই জন, চুয়াডাঙ্গায় একজন, সাতক্ষীরায় একজন ও মেহেরপুরে একজন মারা গেছেন। বিভাগের ১০টি জেলায় এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্তবিস্তারিত পড়ুন

চট্টগ্রামের সাতকানিয়ায় পুত্রবধূর ছুরিকাঘাতে শাশুড়ি নিহত

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় পুত্রবধূর ছুরিকাঘাতে আহত হয়ে তিন দিন চিকিৎসাধীন থাকার পর রোকেয়া বেগম (৫৪) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুন) সন্ধ্যায় চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে তার মৃত্যু হয়। গত ২১ জুন সন্ধ্যায় উপজেলার খাগরিয়া ইউনিয়নের মৈশামুড়া এলাকার নিজ বাড়িতে পুত্রবধূ নাছমিন আক্তারের ছুরিকাঘাতে আহত হন রোকেয়া বেগম। ঘটনার পরপরই নাছমিনকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিন বছর আগে রোকেয়া বেগমের ছেলে গিয়াস উদ্দিনবিস্তারিত পড়ুন

ভূমধ্যসাগরে ভাসমান ২৬৪ বাংলাদেশি উদ্ধার

ভূমধ্যসাগরে ভাসমান অবস্থা থেকে ২৬৪ বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার তিউনিসিয়া উপকূল থেকে তাদের উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)। খবর এএফপির। তিউনিসিয়া কোস্টগার্ড জানিয়েছে, ২৬৪ বাংলাদেশি ও তিন মিসরীয় নাগরিক, অর্থাৎ মোট ২৬৭ অভিবাসনপ্রত্যাশী একটি নৌকায় করে অবৈধভাবে লিবিয়া থেকে ইউরোপ যেতে চাচ্ছিলেন। কিন্তু মাঝসমুদ্রে নৌকাটি বিকল হয়ে গেলে বিপদে পড়েন তারা। এরপর এসব অভিবাসনপ্রত্যাশীকে তিউনিসিয়ার দক্ষিণাঞ্চলীয় বেন গুয়েরদেন বন্দরে পৌঁছাতে সাহায্য করে দেশটির নৌবাহিনী।বিস্তারিত পড়ুন

ভারতে করোনা সংক্রমণ ৩ কোটি ছাড়াল

ভারতে করোনা সংক্রমণ তিন কোটি ছাড়িয়ে গেছে। অপরদিকে একদিনের ব্যবধানে নতুন করে আক্রান্ত হয়েছে ৫০ হাজারের বেশি মানুষ। একদিন আগের তুলনায় সংক্রমণ বেড়েছে ১৯ শতাংশ। খবর এনডিটিভির। একদিন আগেই দেশটিতে দৈনিক সংক্রমণ ছিল ৪২ হাজার ৬৪০। একই সময়ে মারা গেছে ১ হাজার ১৬৭ জন। বুধবার ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ৮৪৮। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ১ হাজার ৩৫৮ জনের। এরবিস্তারিত পড়ুন

রাজধানীতে নেশার টাকা না পেয়ে কিশোরের ‘আত্মহত্যা’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রাব্বি হাওলাদার (১৬) নামে এক কিশোর মারা গেছে। তার পরিবারের দাবি, ওই কিশোর নেশার টাকা না পেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। মঙ্গলবার (২২ জুন) রাতে রাজধানীর মোহাম্মদপুরে বুদ্ধিজীবী কবরস্থান রোড এলাকার ১ নং গলির একটি বাসায় এ ঘটনা ঘটে। ওই কিশোরের বাড়ি বরিশাল জেলার বরগুনা থানায়। সে জামাল হাওলাদারের সন্তান। নিহত কিশোরের মা মিনারা বেগম বলেন, ‘আমার ছেলে নেশা করত, কোনো কাজ করত না। তার স্ত্রীবিস্তারিত পড়ুন

আর্জেন্টিনা কোয়ার্টারের আগে ৬ খেলোয়াড়কে নিয়ে ‘শঙ্কা’য়

চিলির সঙ্গে ড্র আর উরুগুয়ে ও প্যারাগুয়েকে হারিয়ে চলতি কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত হয়ে গেছে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় মঙ্গলবার ভোরে প্যারাগুয়েকে ১-০ গোলে হারানোর সুবাদে মিলেছে শেষ আটের নিশ্চয়তা। তবে কোয়ার্টারের আগে এক অন্যরকম শঙ্কা ভর করেছে আর্জেন্টিনা দলের ওপর। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে নামার আগে গ্রুপপর্বে বলিভিয়ার বিপক্ষে শেষ ম্যাচ খেলতে নামবে আলবিসেলেস্তেরা। সেই ম্যাচে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে আর্জেন্টিনার ৬ খেলোয়াড়কে। এখনও পর্যন্ত খেলা তিন ম্যাচে আর্জেন্টিনারবিস্তারিত পড়ুন