Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
১৪ দলীয় জোটের যে ২৬ আসন পেল জাতীয় পার্টি

নিজস্ব প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে আসন সমঝোতায় ২৬টি আসন পেয়েছে জাতীয় পার্টি (জাপা)। এ আসনগুলোতে আওয়ামী লীগের নৌকা প্রতীকের কোনো প্রার্থী থাকবে না বলে জানা গেছে। জাতীয় পার্টির ২৬ আসনের প্রার্থীরা হলেন—ঠাকুরগাঁও-৩ আসনে হাফিজ উদ্দিন আহমেদ, কিশোরগঞ্জ-৩ আসনে মো. মুজিবুল হক চুন্নু, রংপুর-১ আসনে হোসেন মকবুল শাহরিয়ার, রংপুর-৩ আসনে জিএম কাদের, নীলফামারী-৪ আসনে আহসান আদেলুর রহমান, কুড়িগ্রাম-১ আসনে মুস্তাফিজ, কুড়িগ্রাম-২ আসনে পনির উদ্দিন আহমেদ, নারায়ণগঞ্জ-৫ আসনে সেলিমবিস্তারিত পড়ুন
কলারোয়া সরকারি কলেজের সুবর্ণ জয়ন্তী উদযাপন প্রচার কমিটির সভা

কলারোয়া সরকারি কলেজের সূবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে প্রচার কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার(১৬ ডিসেম্বর)সন্ধ্যা ৬ টায় ফ্রেন্ডস্ স্পোর্টিং ক্লাবের অফিস কক্ষে কলারোয়া সরকারি কলেজ সূবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে প্রচার কমিটির এক মিটিং অনুষ্ঠিত হয়। প্রচার কমিটির আহবায়ক ও কলারোয়া রিপোর্টাস ক্লাবের সভাপতি আজাদুর রহমান খান চৌধুরী পলাশ এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন প্রচার কমিটির উপদেষ্টা সাংবাদিক ও শিক্ষক দীপক কুমার শেঠ। উপস্থিত সকলেই সূবর্ন জয়ন্তী কে সফল করতে বিভিন্ন প্রস্তাব রাখেন।বিস্তারিত পড়ুন
কলারোয়ার কেঁড়াগাছিতে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম সংকীর্ত্তন

নিজস্ব প্রতিনিধিঃ বিশ্ব শান্তি ও সকল জীবের কল্যাণে নামাচার্য শ্রী শ্রী ব্রহ্ম হরিদাস ঠাকুরের আবির্ভাব তিথিতে কলারোয়ার কেঁড়াগাছিতে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম সংকীর্ত্তন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় কলারোয়া উপজেলার সীমান্তবর্তী কেঁড়াগাছিতে শ্রী শ্রী ব্রহ্ম হরিদাস ঠাকুরের জন্মভিটা আশ্রম প্রাঙ্গনে ষোল প্রহরব্যাপী ওই নাম সংকীর্ত্তন অনুষ্ঠিত হয়। আশ্রম পরিচালনা পর্ষদের সভাপতি অধ্যাপক কার্তিক চন্দ্র মিত্র’র সভাপতিত্বে মহানাম সংকীর্ত্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও অনুষ্ঠানে উদ্বোধন ঘোষনা করেন কলারোয়াবিস্তারিত পড়ুন
বিজয়ের প্রথম প্রহরে ঐতিহাসিক বালিয়াডাঙ্গা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ

মহান বিজয় দিবসের প্রথম প্রহরে ১৯৭১ সালে স্মৃতি বিজড়িত ঐতিহাসিক বালিয়াডাঙ্গা স্মৃতিসৌধে স্থানীয় বীর মুক্তিযোদ্ধাবৃন্দ ও ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। শনিবার (১৬ ডিসেম্বর) দিবাগত রাত ১২ টায় উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের বালিয়াডাঙ্গা বাজারে অবস্থিত মহান মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্মৃতিসৌধ প্রাঙ্গনে বিজয়ের প্রথম প্রহরে ২১ বার ত্বপধ্বণী ও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন- বীর মুক্তিযোদ্ধাবিস্তারিত পড়ুন
অনলাইন ট্রাভেল এজেন্সি টেক ট্রিপের আত্নপ্রকাশ

প্রেস বিজ্ঞপ্তি: টেক ট্রিপ লিমিটেড, ইউএস বাংলা গ্রুপের একটি গর্বিত উদ্যোগ, প্রাকৃতিক সৌন্দর্য এর অন্যতম গন্তব্য মালদ্বীপে একটি স্মারক উদ্ভোধনী ইভেন্টের মাধ্যমে যাত্রা শুরু করেছে। টেক ট্রিপের লক্ষ্য বাংলাদেশের ক্রমবর্ধমান সমৃদ্ধিশীল ভ্রমণ বাণিজ্যের চাহিদা মেটানো, যা বছরে প্রায় ১০% হারে প্রসারিত হচ্ছে। ইউএস-বাংলা এয়ারলাইন্সের সহযোগিতায়, প্রতিষ্ঠানটি তার বিটুবি এজেন্টদের ভ্রমণ শিল্পের সময়োপযোগী শীর্ষস্থানীয় কমিশন কাঠামো, গ্রুপ টিকিটিং সুবিধা, হলিডে প্যাকেজ সহায়তা এবং বিভিন্ন এয়ারলাইন্স থেকে বিশেষ ভাড়ার আকারে অতুলনীয় সহায়তা দেওয়ার পরিকল্পনাবিস্তারিত পড়ুন
কলারোয়ায় মাছের ঘের থেকে সাইকেল চুরি

কলারোয়া প্রতিনিধি : কলারোয়ায় মাছের ঘের থেকে দুই জেলের সাইকেল চুরি করেছে দূবৃত্তরা। মঙ্গলবার (১২ই ডিসেম্বর) ভোরে কলারোয়া উপজেলার জালালাবাদ ইউনিয়নের শংকরপুর গ্রামের মক্তবের পাশে ঘটনাটি ঘটে। ঘের মালিক কলারোয়ার শাহাদৎ হোসেন (শ্যামল) জানান, মাছ ধরার জন্য জেলেরা মক্তবের পাশে সাইকেল রেখে পাশ্ববর্তী ঘেরে মাছ ধরার জন্য যায়। কাজ শেষ করে এসে দেখে দুটি সাইকেল নাই, অনেক খোঁজাখুঁজির পরেও সাইকেল দুটির হদিস মেলেনি। সাইকেল দুটি উপজেলার হেলাতলা ইউনিয়নের ব্রজবাকসা গ্রামের ইউসুফবিস্তারিত পড়ুন
নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও মানবাধিকার পক্ষ উপলক্ষ্যে সৃজনী মহিলা লোককেন্দ্রের আলোচনা সভা

প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরায় ১৬ দিনব্যাপী মানবাধিকার পক্ষ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ ডিসেম্বর ২০২৩ শনিবার বিকালে শহরের শহিদ নাজমুল সরণিস্থ ম্যানগ্রোভ সভাঘরে নাগরিক উদ্যোগের সহযোগিতায় সৃজনী মহিলা লোককেন্দ্রের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। ‘নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে এগিয়ে আসুন, সহিংসতা প্রতিরোধে বিনিয়োগ করুন’- শ্লোগানকে সামনে রেখে ৯ ডিসেম্বর সৃজনী মহিলা লোককেন্দ্রের আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা নাগরিক কমিটির আহ্বায়ক এড. আজাদ হোসেন বেলাল।বিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় আন্তর্জাতিক নারী নির্যাতন পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা

শাহ জাহান আলী মিটন,সাতক্ষীরা: ” নারীর জন্য বিনিয়োগ,সহিংসতা প্রতিরোধ ” এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় আন্তর্জাতিক নারী নির্যাতন পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরার ও জেলা প্রশাসন সাতক্ষীরার আয়োজনে শনিবার সকাল ৯ টায় শহীদ আব্দুর রাজ্জাক পার্ক হতে এক র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায়বিস্তারিত পড়ুন
আশাশুনি সদরে দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে রাখতে বাজার তদারকি

আশাশুনি প্রতিনিধি ঃ আশাশুনি উপজেলার বিভিন্ন হাটবাজারে শীতকালীন সবজির দাম কম থাকলেও আশাশুনি সদরে দামের অনেক বেশি হওয়ায় দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে রাখতে আশাশুনি সদরে বাজার তদারকি করেছে বাজার ব্যবস্থাপনা কমিটির নেতৃবৃন্দ। শনিবার(০৯ ডিসেম্বর) বিকালে সাপ্তাহিক হাটের দিনে সদর ইউপি চেয়ারম্যান এসএম হোসেনুজ্জামান হোসেন এর নেতৃত্বে এ তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। গণমাধ্যমের সংবাদ শুনে পেঁয়াজের দাম তো কয়েক ঘণ্টার মধ্যেই তিনগুণ বাড়িয়েছেন অসাধু ব্যবসায়ীরা। এই সুযোগে শীতকালীন সবজির দামও বাড়িয়েছেন সদরবিস্তারিত পড়ুন
আশাশুনিতে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে বেগম রোকেয়া দিবস পালন

আশাশুনি প্রতিনিধি ঃ আশাশুনিতে বেগম রোকেয়া দিবস-২০২৩ উপলক্ষে আলোচনা সভা, জয়িতাদের সম্মাননা, ঋণের চেক প্রদান ও স্বেচ্ছাসেবী মহিলা সংগঠনের অনুদানের চেক বিতরণ করা হয়েছে। শনিবার (৯ ডিসেম্বর) বেলা ১১.৩০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রনি আলম নূর। স্বাগত বক্তব্য ও সভাপতিত্ব করেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেনবিস্তারিত পড়ুন

