শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনিতে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে বেগম রোকেয়া দিবস পালন

আশাশুনি প্রতিনিধি ঃ আশাশুনিতে বেগম রোকেয়া দিবস-২০২৩ উপলক্ষে আলোচনা সভা, জয়িতাদের সম্মাননা, ঋণের চেক প্রদান ও স্বেচ্ছাসেবী মহিলা সংগঠনের অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

শনিবার (৯ ডিসেম্বর) বেলা ১১.৩০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রনি আলম নূর। স্বাগত বক্তব্য ও সভাপতিত্ব করেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন ও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরন চক্রবর্তী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান, পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম, কামরুন্নাহার কচি ও বন্দনা সরকার।

শেখ হাসিনার বারতা নারী পুরুষ সমতা প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভা শেষে জয়িতাদের সম্মাননা প্রদান পর্বে অর্থনৈতিক সাফল্য অর্জনকারী নারী আশাশুনি সদরের লায়জা ইয়াসমিন চায়না, সফল জননী ঠাকুরাবাদ গ্রামের নমিতা রানী সানা, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরুকারী বড়দল মধ্যম পাড়ার রাফেজা খাতুন ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় টেংরাখালী গ্রামের গীতা রায়কে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। সবশেষে শাপলা মহিলা ও শিশু কল্যান সংস্থা, রক্ত করবী মহিলা উন্নয়ন সংস্থা, তৃণমূল মহিলা কল্যাণ সমিতি, আলোছায়া নারী ও শিশু উন্নয়ন সংস্থা, তুয়ারডাঙ্গা নারী ও শিশু উন্নয়ন সংস্থা, গোয়ালডাঙ্গা নারী ও শিশু উন্নয়ন সংস্থা, ডুইডো, আশাশুনি দঃপাড়া মহিলা উন্নয়ন সংস্থা ও বুধহাটা পল্লী সমাজ মহিলা সমিতিকে অনুদানের চেক বিতরণ করা হয়।

একই রকম সংবাদ সমূহ

আশাশুনির কোলা-ঘোলা ও কল্যাণপুরে প্রস্তাবিত সেতু নির্মাণস্থল পরিদর্শন

আশাশুনি উপজেলার প্রান্তিক জনগণের দীর্ঘদিনের লালিত স্বপ্ন ও যোগাযোগের মেলবন্ধন তৈরিতে কোলা-ঘোলাবিস্তারিত পড়ুন

​আশাশুনির দাঁড়ারখাল উন্মুক্ত রাখার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও ডিসিকে স্মারকলিপি

​নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা: সাতক্ষীরার আশাশুনি উপজেলার ঐতিহ্যবাহী ‘দাঁড়ারখাল’ অবৈধ দখলমুক্ত ও সর্বসাধারণেরবিস্তারিত পড়ুন

বিশ্ব পরিবেশ দিবসে আশাশুনিতে ক্যাম্পেইন

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সাতক্ষীরার আশাশুনি মডেল মসজিদের হলরুমে দিনব্যাপী পরিবেশ ক্যাম্পেইনেরবিস্তারিত পড়ুন

  • আশাশুনির দাড়ারখাল অবমুক্তের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
  • মসজিদ ও মাদরাসায় সিলিং ফ্যান বিতরণ করল উদারতা যুব ফাউন্ডেশন
  • আশাশুনিতে র‍্যাবের অভিযানে জেলি পুশ করা ১৫০০ কেজি চিংড়ি জব্দ ও ধ্বংস
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজ ছেলের সন্ধানের দাবিতে পিতার সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • লেবাননে ইসরায়েলি হামলায় নিহত দুই প্রবাসীর মরদেহ পৌঁছেছে সাতক্ষীরায়
  • কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী
  • আম্পানের ৬ বছর : সড়ক নেই, আশাশুনি উপজেলাবাসির ভরসা সাঁকো
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • আশাশুনিতে অবৈধভাবে জমি দখল করতে না পেরে বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • আশাশুনিতে রিপন ও ছট্টুর বিরুদ্ধে ঘের দখলচেষ্টা ও চাঁদাদাবীর প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
  • ইসরাইলের ড্রোন হামলায় নিহত দুই বাংলাদেশির বাড়ি সাতক্ষীরায়