সোমবার, নভেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও মানবাধিকার পক্ষ উপলক্ষ্যে সৃজনী‌ মহিলা লোককেন্দ্রের আলোচনা সভা

প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরায় ১৬ দিনব্যাপী মানবাধিকার পক্ষ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ ডিসেম্বর ২০২৩ শনিবার বিকালে শহরের শহিদ নাজমুল সরণিস্থ ম্যানগ্রোভ সভাঘরে নাগরিক উদ্যোগের সহযোগিতায় সৃজনী মহিলা লোককেন্দ্রের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।

‘নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে এগিয়ে আসুন, সহিংসতা প্রতিরোধে বিনিয়োগ করুন’- শ্লোগানকে সামনে রেখে ৯ ডিসেম্বর সৃজনী মহিলা লোককেন্দ্রের আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা নাগরিক কমিটির আহ্বায়ক এড. আজাদ হোসেন বেলাল।

প্রধান অতিথির বক্তব্য রাখেন শিক্ষাবিদ অধ্যক্ষ আবদুল হামিদ। অতিথি হিসেবে বক্তব্য রাখেন,জেলা নাগরিক কমিটির সদস্য সচিব সাংবাদিক ও দৈনিক পত্রদূতের উপদেষ্টা সম্পাদক আবুল কালাম আজাদ, অধ্যাপক পবিত্র মোহন দাশ, স্বদেশ’র নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত, এড. শাহনাজ পারভীন মিলি, ওসিসি প্রতিনিধি আব্দুল হাই, নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব আলী নূর খান বাবুল, ভূমিহীন নেতা আব্দুস সামাদ, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক জ্যোৎস্না দত্ত, রুপা বসু, উন্নয়নকর্মী মহুয়া মঞ্জুরী।

সভায় আলোচকরা নারীর নেতুত্ব, কর্মক্ষেত্রে অবদান, নারীর অগ্রগতি, নারীর প্রতি ও বৈষম্যের কথা তুলে ধরে বলেন, নেতৃবৃন্দ অধিকার আদায় ও যোগ্যতায় বাংলাদেশের নারীরা অনেক এগিয়েছে, সমাজের বৈষম্য ও সহিংসতা বন্ধ করতে পারলে দেশের উন্নয়ন আরও তরান্বিত হবে।

একই রকম সংবাদ সমূহ

আইনজীবীদের লাঞ্ছিত করার প্রতিবাদে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির তলবি সভা

সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির কতিপয় বিজ্ঞ সিনিয়র সদস্যকে লাঞ্ছিত করা এবং পেশাগতবিস্তারিত পড়ুন

বনদস্যু নির্মূল দাবিতে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি

সুন্দরবনে দস্যু নির্মূলের দাবিতে সাতক্ষীরা উপকূলে টানা আন্দোলন চালিয়ে যাচ্ছেন বনজীবীরা। সোমবারবিস্তারিত পড়ুন

পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

পিরোজপুরে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার ঘটনারবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় আসামি কর্তৃক আইনজীবীকে হয়রানি ও হেয় করার অভিযোগ
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ কিশোর আটক
  • সাতক্ষীরায় শিক্ষার্থীদের নিয়ে বিআরটিএর নিরাপদ সড়ক কর্মশালা
  • সাতক্ষীরায় জাতীয় যুব দিবস পালিত: যুব ঋণের চেক ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরার পাটকেলঘাটায় পথচারীকে বাঁচাতে গিয়ে খাদে পড়লো জামায়াতের লংমার্চফেরত বাস, নিহত ১, আহত ২০
  • সাতক্ষীরার তালায় এইচএসসিতে ফেল, চিরকুট লিখে শিক্ষার্থীর আত্মহত্যা
  • সাতক্ষীরায় বুশরা গ্রুপে এফডিআরের দুই কোটি টাকা ফেরত ও হয়রানি থেকে পরিত্রানের দাবিতে গ্রাহকদের সংবাদ সম্মেলন
  • আঞ্চলিক সম্মেলনে যোগ দিতে নেপাল যাচ্ছেন সাতক্ষীরার সাংবাদিক উজ্জল
  • ‎উপকূলের নতুন দিগন্ত: সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
  • দেবহাটায় বাড়ছে পানিফলের চাষ: কর্মসংস্থান ও লাভের নতুন দিগন্ত
  • সাতক্ষীরা পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত
  • সাতক্ষীরায় ‘জলবায়ু বাস্তুচ্যুত মানুষের অধিকার ও উন্নয়ন ফোরাম’ গঠন