রবিবার, জুলাই ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

আশাশুনিতে শিক্ষাক্রম বিস্তরণ প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরন

আশাশুনি প্রতিনিধি ঃ আশাশুনি উপজেলা রিসোর্স সেন্টারে জাতীয় শিক্ষাক্রম বিস্তরণ প্রশিক্ষণ এর সমাপনী অনুষ্ঠানে সনদপত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। উপজেলা রিসোর্স সেন্টারের আয়োজনে বুধবার থেকে ৩ দিনের প্রশিক্ষণ শুরু করা হয়। ১৫ তম ব্যাচে উপজেলার ৩০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩০ জন শিক্ষক অংশ নেন। প্রশিক্ষণ প্রদান করেন, ইউআরসি ইন্সট্রাক্টর অপূর্ব মন্ডল ও সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান।

কলারোয়ায় ৪ ওয়ারেন্টভুক্ত আসামী আটক

বিশেষ প্রতিনিধি,কলারোয়া: কলারোয়া থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত ওওয়ারেন্টভুক্ত ৪ আসামী আটক হয়েছে। বৃহস্পতিবার ভোর রাতে তাদের উপজেলার বিভিন্ন এলাকা থেকে আটক করা হয়। আটককৃতরা হলেন-কলারোয়া বাজার এলাকার মৃত হযরত আলীর ছেলে সাজাপ্রাপ্ত আসামী হোমিও চিকিৎসক মোন্তাজুল ইসলাম (৪৫) ও উপজেলার বাগাডাঙ্গা গ্রামের খায়রুল ইসলামের ছেলে ইকরামুল হোসেন (২০), উপজেলার মদনপুর গ্রামের আলী হোসেনের ছেলে সোয়েব হোসেন বাবু(৩৫) ও আলী হোসেনের স্ত্রী তানজিলা খাতুন(২৭) এর নামে ওয়ারেন্ট থাকায় পুলিশ তাদের আটক করে।বিস্তারিত পড়ুন

সদর থানা পুলিশের অভিযানে আবু মুসা আটক

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর থানার পুলিশের অভিযানে নাশকতা মামলার আসামি কে আটক করা হয়েছে। আটককৃত ওই আসামির নাম আবু মুসা। তিনি সাতক্ষীরার সদর উপজেলার কাথন্ডা গ্রামের মৃত অলিউর রহমানের ছেলে। আবু মুসা সদরের সাড়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক বলে জানা গেছে। সাতক্ষীরা সদর থানার এসআই রুহুল কুদ্দুস’র নেতৃত্বে মঙ্গলবার (১৪ নভেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে শহরতলীর বাঁকাল ডিসি ইকো পার্ক সংলগ্ন এলাকা থেকে পুলিশ আবু মুসা কে আটক করেন। আটকেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় খোর্দ্দ হাইস্কুল মাঠে ১৬ দলীয নক আউট ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পুরস্কার বিতরণ

দীপক শেঠ, কলারোয়া: কলারোয়ায় খোর্দ্দ ১৬ দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন নড়ালী টাইটানিক ফুটবল একাদশ ও আটুলিয়া ফুটবল একাদশ রানার্স আপ হয়েছে। মঙ্গলবার(১৪ নভেম্বর) বিকালে খোর্দ্দ হাইস্কুল ফুটবল মাঠে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। খোর্দ্দ কপোতাক্ষ ফুটবল একাডেমির আয়োজনে ১৬ দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্টের ফাইনালে নড়ালী টাইটানিক ফুটবল একাদশ ও আটুলিয়া ফুটবল একাদশ মুখেমুখি হয়। খেলার নির্ধারিত সময়ে কোন দল গোল করতে না পারায় টাইব্রেকারে নড়ালী ফুটবল একাদশ ৫-৪বিস্তারিত পড়ুন

আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আছে বলে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুন্ন আছে – ডাঃ রুহুল হক এমপি

আশাশুনি প্রতিনিধি ঃ সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপি বলেছেন, শেখ হাসিনার সরকার ক্ষমতায় আছে তাই সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুন্ন আছে। তার নেতৃত্বে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্বে সুপরিচিত হয়েছি। জাতীয় সংসদ নির্বাচন আসন্ন তাই স্বাধীনতা বিরোধী অপশক্তি আবারো আগুন সন্ত্রাসের মাধ্যমে মানুষ পুড়িয়ে বাস পুড়িয়ে বাংলার আকাশ দূষিত করে বাতাসে লাশের গন্ধ ছড়িয়ে দিয়েছে। দেশের উন্নয়নের অগ্রযাত্রাকেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরাসহ দেশব্যাপী ২৪টি মন্ত্রণালয়/বিভাগের ১৫৭টি প্রকল্পের ১০ হাজার ৪১টি ভিত্তিপ্রস্তর স্থাপন

মাহফিজুল ইসলাম আককাজ : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি কর্তৃক দেশব্যাপী ২৪টি মন্ত্রণালয়/বিভাগের ৯৭ হাজার ৪৭১ কোটি ৩লক্ষ টাকা ব্যয়ে ১৫৭টি প্রকল্পের ১০ হাজার ৪১টি অবকাঠামোর ভিত্তিপ্রস্তর স্থাপন ও শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় গণভবন থেকে সরাসরি ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে সাতক্ষীরা প্রান্তে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির এঁর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৩আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. আফমবিস্তারিত পড়ুন

দেবহাটায় ৩শ কেজি পুশকৃত চিংড়ি জব্দ, ২ ব্যবসায়ীকে কারাদন্ড

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় ৩শ কেজি পুশকৃত বাগদা চিংড়ি সহ দুই মৎস্যব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুরে উপজেলার টিকেট এলাকা অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। পরে আটককৃতদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জেল ও জরিমানা শাস্তি প্রদান করা হয়। মৎস্য ব্যবসায়ী রবিন্দ্র নাথ সরকারকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা এবং রফিকুল ইসলামকে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে। এ সময় ১১ জনকে মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়।বিস্তারিত পড়ুন

দেবহাটায় ৫’শ গ্রাম গাঁজা সহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় অভিযান চালিয়ে ৫’শ গ্রাম গাঁজা সহ মাদক কারবারি যুগলকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মাদক কারবারি যুগল হলেন- উপজেলার কুলিয়া গ্রামের বহেরা গ্রামের নজির আলীর ছেলে ইব্রাহিম গাজী (২৮) ও দক্ষিণ পারুলিয়া গ্রামের মৃত আব্দুর রউফ সরদারের মেয়ে সোনিয়া আক্তার ওরফে আঙ্গুর (২২)। সোমবার (১৩ নভেম্বর) রাত পৌনে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটা থানার এসআই শোভন দাশসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা কুলিয়া ইউনিয়ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে সামনে সাতক্ষীরা-কালীগঞ্জবিস্তারিত পড়ুন

মনিরামপুরে হাসপাতালের কোয়ার্টার থেকে কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

হেলাল উদ্দিন, মনিরামপুর : যশোরের মনিরামপুরে ইমা খাতুন (১৭) নামের একাদশ শ্রেণিতে পড়ুয়া এক কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে। সোমবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় মনিরামপুর হাসপাতালের কোয়ার্টার থেকে এ ছাত্রীর লাশ উদ্ধার করে স্বজনেরা। পরে তাকে হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসেন। আত্মহত্যার শিকার ছাত্রী মনিরামপুর মহিলা ডিগ্রি কলেজের ছাত্রী। তার মা রুপা খাতুন মনিরামপুর হাসপাতালের বাবুর্চি। চাকরির সুবাদে দীর্ঘদিন ধরে তিনি হাসপাতালের কোয়ার্টারে থাকছেন। মনিরামপুর হাসপাতাল সূত্রে জানা গেছে- ইমার বাবাবিস্তারিত পড়ুন

নড়াইলে গাঁজা ও চোরাই মালামল সহ গ্রেফতার ২

জেলা প্রতিনিধি নড়াইল: নড়াইলে পৃথক অভিযানে গাঁজা ও চোরাই মালামালসহ দুইজন কে গ্রেফতার করছে। মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ শহিদুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা শাখা। গ্রেফতারকৃত মোঃ শহিদুল ইসলাম (৩৫) নড়াইল সদর থানাধীন সিংগা গ্রামের মোহাম্মদ আতিয়ার মোল্লার ছেলে। মঙ্গলবার (১৩ নভেম্বর) নড়াইল সদর থানাধীন সিংগাসোল পুর ইউনিয়নের সিঙ্গা গ্রামস্থ নির্মাণাধীন বাবা এগ্রোফার্ম এর মাঠের উত্তর পাশে ইটের সলিং রাস্তার উপর থেকে তাকে আটক করাবিস্তারিত পড়ুন