মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলে গাঁজা ও চোরাই মালামল সহ গ্রেফতার ২

জেলা প্রতিনিধি নড়াইল: নড়াইলে পৃথক অভিযানে গাঁজা ও চোরাই মালামালসহ দুইজন কে গ্রেফতার করছে। মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ শহিদুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা শাখা।

গ্রেফতারকৃত মোঃ শহিদুল ইসলাম (৩৫) নড়াইল সদর থানাধীন সিংগা গ্রামের মোহাম্মদ আতিয়ার মোল্লার ছেলে।

মঙ্গলবার (১৩ নভেম্বর) নড়াইল সদর থানাধীন সিংগাসোল পুর ইউনিয়নের সিঙ্গা গ্রামস্থ নির্মাণাধীন বাবা এগ্রোফার্ম এর মাঠের উত্তর পাশে ইটের সলিং রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব মোঃ ছাব্বিরুল আলম এর তত্ত্বাবধানে এসআই(নিঃ) ফারুক হোসেন, এসআই (নিঃ) জয়দেব কুমার বসু, এসআই (নিঃ) অপু মিত্র, এএসআই (নিঃ) সেলিম মুন্সি সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ শহিদুল ইসলামকে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামী মোঃ শহিদুল ইসলাম এর নিকট থেকে পাঁচশত গ্রাঁম গাঁজা জব্দ করা হয়। এবারে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। অপরদিকে
লোহাগড়ায় পুলিশের অভিযানে চোরাই মালামালসহ একজন চোর গ্রেফতার করেছ (১১ নভেম্বর) দিবাগত রাতে লোহাগড়া থানাধীন লাহুড়িয়া বাজারে ইমরান হোসেনের মুদির দোকানে টিন কেটে চুরির ঘটনা ঘটে। ইমরান হোসেন উক্ত চুরির ঘটনায় লোহাগড়া থানায় একটি মামলা করে। মামলা রুজুর পর লাহুড়িয়া তদন্ত কেন্দ্র এবং লোহাগড়া থানা পুলিশ চোরাই মালামাল উদ্ধার এবং চোর গ্রেপ্তারের জন্য যৌথ অভিযানে নামে। সকালে চোরাই মালামালসহ শাকিল বিশ্বাস (২৫) নামে একজন চোরকে গ্রেফতার করেছে লোহাগাড়া থানার লাহুড়িয়া তদন্ত কেন্দ্রের পুলিশ। আসামী শাকিল বিশ্বাস লোহাগড়া থানার লাহুড়িয়া মদিনাপাড়া গ্রামের মৃত হাসান বিশ্বাস এর ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ জনাব নাসির উদ্দিনের তত্ত্বাবধানে লাহুড়িয়া তদন্ত কেন্দ্রের এসআই (নিঃ) এম সজীব আহমেদ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে আজ সকালে লাহুড়িয়া মদিনাপাড়া মহিলা মাদ্রাসার সামনে হতে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে লাহুড়িয়া ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের উত্তর পাশে ঝোপের ভিতর থেকে চোরাই মালামাল বের করে দেয়। আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর

নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটেরবিস্তারিত পড়ুন

নড়াইলে বিএনপির শোডাউনে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, ২ বিএনপি নেতা নিহত

নড়াইলের কালিয়া উপজেলায় বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদকবিস্তারিত পড়ুন

নড়াইলে দুই পক্ষের সংঘ*র্ষ, বাবা-ছেলেসহ নিহ*ত ৪

নড়াইল সদর উপজেলায় আধিপত্য বিস্তারের জেরে সিংগোশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়ের গ্রুপবিস্তারিত পড়ুন

  • নড়াইলে যুবকের ম*রদে*হ উদ্ধার ও স্কুল ছাত্রীকে ধ*র্ষ*ণ, যুবক গ্রে*ফতা*র
  • নড়াইলে গাঁজাসহ একজন গ্রেফতার
  • নড়াইলে দুই ব্যক্তি খু*ন
  • নড়াইলে সাবেক সেনা সদস্য হত্যা মামলার আসামি গ্রেফতার
  • নড়াইলের গোয়াল বাথান মসজিদ এক রাতেই নির্মিত
  • নড়াইলে রমজান মাসে বাজার মনিটরিং শুরু করছেন ইউএনও সঞ্চিতা বিশ্বাস
  • নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার
  • নড়াইলে ইয়াবাসহ যশোরের রিদয় গ্রেফতার
  • নড়াইলে পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নুরুন্নবীকে প্রত্যাহার
  • নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ৩
  • নড়াইলে কৃষকদের মাঝে প্রাইম ব্যাংকের প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ
  • নড়াইলে ইট-সুরকির জোড়াতালিতে সড়ক, চলাচলের অনুপযোগী