সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় ৫’শ গ্রাম গাঁজা সহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় অভিযান চালিয়ে ৫’শ গ্রাম গাঁজা সহ মাদক কারবারি যুগলকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মাদক কারবারি যুগল হলেন- উপজেলার কুলিয়া গ্রামের বহেরা গ্রামের নজির আলীর ছেলে ইব্রাহিম গাজী (২৮) ও দক্ষিণ পারুলিয়া গ্রামের মৃত আব্দুর রউফ সরদারের মেয়ে সোনিয়া আক্তার ওরফে আঙ্গুর (২২)।

সোমবার (১৩ নভেম্বর) রাত পৌনে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটা থানার এসআই শোভন দাশসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা কুলিয়া ইউনিয়ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে সামনে সাতক্ষীরা-কালীগঞ্জ মহাসড়কে একটি সিএনজিতে তল্লাশী করে ওই দুই মাদক কারবারি যুগলকে গ্রেপ্তার সহ ৫’শ গ্রাম গাঁজা উদ্ধার করেন।

দেবহাটা থানার ওসি বাবুল আক্তার বলেন, ‘দীর্ঘদিন ধরে স্বামী পরিত্যক্তা সোনিয়া আক্তারের সাথে সখ্যতা গড়ে তুলে তাকে দিয়ে মাদকের চালান বহন সহ একসাথে মাদক দ্রব্যের ব্যবসা করে আসছিলেন ইব্রাহিম গাজী। সুচতুর এ মাদক কারবারি যুগলকে গ্রেপ্তারে সম্প্রতি তাদেরকে নজরদারিতে রেখেছিল পুলিশ। সোমবার রাতে তারা দু’জন সিএনজি যাত্রীর বেশে গাঁজা’র চালান নিয়ে সাতক্ষীরা অভিমুখে যাচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। এসময় ৫’শ গ্রাম গাঁজাসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়। এঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের শেষে মঙ্গলবার তাদের দু’জনকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করে ওসি।’

একই রকম সংবাদ সমূহ

দেবহাটায় জাতীয় কন্যা শিশু দিবসে র‌্যালী, আলোচনা ও পুরষ্কার বিতরণ

দেবহাটায় জাতীয় কন্যা শিশু দিবসে র‌্যালী, আলোচনা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

দেবহাটায় বাল্যবিবাহকে লালকার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক প্রদান

‘আর নয় বাল্যবিয়ে, এগিয়ে যাব স্বপ্ন নিয়ে, করলে সঞ্চয় ২০০ টাকা, সরকারবিস্তারিত পড়ুন

ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়ে এগিয়ে যাচ্ছে দেবহাটার সখিপুর ফাজিল মাদ্রাসা

সাতক্ষীরার দেবহাটা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সখিপুর ফাজিল (ডিগ্রি) মাদ্রাসাটি এক সময়বিস্তারিত পড়ুন

  • দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মুলহোতা গ্রেপ্তার
  • দেবহাটা চরশ্রীপুরে দুজনকে চিকিৎসা সহায়তা ও গ্রামবাসীদের মধ্যে গাছের চারা বিতরণ
  • ১১৯ শিশু ফিরল বিদ্যালয়ে, শিশুশ্রমমুক্ত ঘোষণা দেবহাটা উপজেলা
  • দেবহাটা ইউসিসিএ নির্বাচনে সভাপতি পদে মিজানুর রহমানের জয়
  • দেবহাটা জমি নিয়ে বিরোধ ন্যায়বিচার চান জমির মালিক আব্দুস সামাদ
  • দেবহাটায় সোনালু বাগান উদ্বোধন করলেন ডিসি কাউসার আজিজ
  • জান্নাতের টিকিট শুধুমাত্র আল্লাহ দিতে পারেন, আর কেউ নয়: রহমাতুল্লাহ পলাশ
  • দেবহাটার পারুলিয়ায় ব্যাংকের সাইনবোর্ড টাঙিয়ে গোরস্থান ও মাদ্রাসার জায়গা দখলের চেষ্টা
  • দেবহাটায় মাইক্রো ওয়াটারশেড টেকসইকরণ বিষয়ক কর্মশালা
  • দেবহাটায় শ্মশানের জমি বিরোধে সংবাদ সম্মেলন, শিক্ষকের নিরপেক্ষ তদন্তের দাবি
  • দেবহাটার সুবর্ণাবাদ সরকারি প্রাইমারি স্কুলে অনিয়মের তদন্তে সত্যতা, জগদীশ সরকারকে দায়িত্ব থেকে অব্যহতি
  • দেবহাটার সুবর্ণবাদ শ্মশানের জমি দখলের প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন