Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
তালায় যুবলীগের তারুণ্যের জয়যাত্রা সমাবেশ অনুষ্ঠিত

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে,বিএনপি-জামায়াতের দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে এবং ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে উন্নীতকরণের লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী সাতক্ষীরা তালায় ‘তারুণ্যের জয়যাত্রা’ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকালে উপজেলা পরিষদ চত্বরে তালা উপজেলা যুবলীগের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগের সভাপতি ও তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোঃবিস্তারিত পড়ুন
কালিগঞ্জে সাংবাদিক সাদেকুর রহমানের মায়ের ইন্তেকাল, রিপোর্টার্স ক্লাব ও প্রেসক্লাবের শোক

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি, রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি এবং সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক হৃদয়বার্তা পত্রিকার কালিগঞ্জ ব্যুরো প্রধান বিশিষ্ট ব্যবসায়ী শেখ সাদেকুর রহমানের মাতা হামিদা খাতুন (৫৫) আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলার মথুরেশপুর ইউনিয়নের ছনকা গ্রামে অবস্থিত নিজস্ব বাসভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্বামী, ৩ ছেলে, ৫ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার (২বিস্তারিত পড়ুন
ইনক্লুসিভ ডিজিটাল ফিউচার’ বেইজলাইন সার্ভের ফলপ্রকাশ

কলারোয়া নিউজ ডেস্ক: বৃহস্পতিবার (২ নভেম্বর) জিপি হাউজে উন্মোচন করা হয়েছে ‘ইনক্লুসিভ ডিজিটাল ফিউচার’ বেইজলাইন সার্ভের প্রতিবেদন। টেলিনর, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ, গ্রামীণফোন ও প্ল্যান ইন্টারন্যাশনাল নরওয়ের অংশীদারিত্বে প্রান্তিক জনগোষ্ঠীর ডিজিটাল অন্তর্ভুক্তি নিয়ে এ সার্ভে পরিচালনা করা হয়, যার লক্ষ্য ছিল আটটি প্রত্যন্ত ও সুবিধাবঞ্চিত কমিউনিটির জনগোষ্ঠীর জীবনাচরণ, বিভিন্ন প্রতিকূলতা ও তাদের জন্য প্রয়োজনীয় বিষয়গুলোতে আলোকপাত করা। ২০২৪ সালের মধ্যে শেষ করার লক্ষ্য নিয়ে শুরু হওয়া এ প্রকল্পের উদ্দেশ্য ২৩ লাখ মানুষকেবিস্তারিত পড়ুন
কলারোয়ায় আ’লীগ নেতা আমিনুল ইসলাম লাল্টুর নেতৃত্বে অবরোধের প্রতিবাদে মিছিল ও সমাবেশ

দীপক শেঠ, কলারোয়া: দেশব্যাপি বিএনপি’র ডাকা ৩ দিনের অবরোধের শেষ দিনে কলারোয়ায় আ’লীগের উদ্যোগে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল থেকে সন্ধ্যা অবধি অবরোধের সমার্থনে বিএনপি’র কোন নেতা- কর্মীকে মাঠে দেখা যায়নি। পৌর সদরে আ’লীগ নেতা- কর্মীদের উপস্থিতি ছিলো লক্ষণীয়। যশোর- সাতক্ষীরা মহা সড়ক সহ অভ্যন্তরীণ সড়কে যানবাহন ছিলো নিত্যদিনের ন্যায়। অফিস- আদালত, দোকান-পাঠে ও পথচারীদের চলাচলে ছিলো সরব উপস্থিতি। কোথাও-কোন অবরোধ সমার্থকদের উপস্থিতি টের পাওয়া যায়নি।বিস্তারিত পড়ুন
অবরোধের শেষ দিনে কলারোয়ায় আ’লীগ নেতা ফিরোজ আহম্মেদ স্বপনের নেতৃত্বে প্রতিবাদ মিছিল ও সমাবেশ

দীপক শেঠ, কলারোয়া: বিএনপি’র ডাকা ৭২ ঘন্টা অবরোধের শেষ দিনে কলারোয়া ছিলো আওয়ামীলীগ নেতা- কর্মীদের দখলে। বৃহস্পতিবার(২ নভেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অবরোধ সমর্থকদের কোন উপস্থিতি টের পাওয়া যায়নি। দিনব্যাপি অবরোধ বিরোধীদের বিভিন্ন রাজনৈতিক কর্মকান্ডে পৌর সদর ছিলো জমজমাট। যশোর- সাতক্ষীরা মহা সড়ক সহ অভ্যন্তরীন সড়কে যানবাহন চলাচল ছিলো স্বাভাবিক। তবে ঢাকাগামী অধিকাংশ যাত্রীবাহী পরিবহন ছিল বন্ধ। পৌর বাজারের সকল দোকান- পাঠ ছিলো খোলা। রাস্তা দিয়ে ইজি বাইক, নছিমন, করিমন, ইন্জিনবিস্তারিত পড়ুন
এমপি রবি’র সাথে কদমতলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ সৌজন্যে সাক্ষাৎ

প্রেস বিজ্ঞপ্তিঃ সাতক্ষীরা সদর ২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপির সাথে শহরের কদমতলা আঞ্চলিক প্রেসক্লাবের নেতৃবৃন্দ’র সৌজন্যে সাক্ষাৎ ও মতবিনিময় করা হয়েছে। বৃহস্পতিবার(২রা নভেম্বর) সন্ধ্যায় মুনজিতপুর মীর মহলে বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপির সাথে শহরের কদমতলা আঞ্চলিক প্রেসক্লাবের সভাপতি সেলিম হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক শেখ মিজানুর রহমান, প্রচার সম্পাদক সোহরাব হোসেন, সদস্য মফিজুর রহমান, জিএম রেজাউল করিম রেজাসহ ক্লাবের সদস্যবৃন্দ সৌজন্যে সাক্ষাৎ ও মতবিনিময়বিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় ঢিলে-ঢালা অবরোধ কর্মসূচি পালিত,জামায়াতের সেক্রেটারি গ্রেপ্তার

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলাব্যাপী বিএনপি-জামায়াতের ডাকা অবরোধে তেমন কোন প্রভাব পড়েনি। দূরপাল্লার গণপরিবহন সাতক্ষীরা থেকে ছেড়ে না গেলেও অন্যান্য যান চলাচল ছিল স্বাভাবিক। তবে যাত্রীবাহী বাস চলাচল ছিল স্বাভাবিকের চেয়ে কম। সড়কে জামাত বিএনপির কোন পিকেটার দেখা যায়নি। এদিকে,জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল আজিজসহ জামায়াত-বিএনপির ১৮ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সাতক্ষীরার পাটকেলঘাটা থানার ওসি মাহমুদ হোসেন জানান,জামায়াতের জেলা সেক্রেটারি সাতক্ষীরা থেকে খুলনা অভিমুখে যাচ্ছিলেন। পথিমধ্যে পাটকেলঘাটা থানার আহসাননগর এলাকা থেকে তাকেবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা সদর উপজেলায় ঢেউটিন ও গৃহ নির্মাণ অর্থ বিতরণ

মাহফিজুল ইসলাম আককাজ : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবার/প্রতিষ্ঠানের মাঝে বিনামূল্যে ঢেউটিন ও গৃহ নির্মাণ অর্থ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (১ নভেম্বর) দুপুরে সাতক্ষীরা সদর উপজেলা ডিজিটাল কর্ণারে সদর উপজেলা প্রশাসন ও সদর উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ঢেউটিন ও চেক বিতরণ করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাকবিস্তারিত পড়ুন
মৃত্তিকা সংস্থার আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ২০২৩

প্রেস বিজ্ঞপ্তি:স্মার্ট যুব, সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ এই স্লোগানে শ্যামনগর উপজেলার মৃত্তিকা সংস্থার আয়োজনে র ্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ লা নভেম্বর) সকাল ১০ টার সময় সংস্থার প্রকল্প কার্যলয় বাদঘাটা শ্যামনগর অনুষ্ঠানে আয়োজন করা হয়। উন্নয়ন মূলক সেবাদানকারী বেসরকারি সংস্থা যা এনজিও ব্যাুরো অনুমোদন প্রাপ্ত। সংস্থাটি শ্যামনগর উপজেলার দলিত অনগ্রসর জনগোষ্ঠীর যুব ও নারীর অধিকর ভিত্তিক ও যুবদের নিয়ে জলবায়ু পরিবর্তনের কাজ করছে। জাতীয় যুব দিবসে উপস্থিত থেকেবিস্তারিত পড়ুন
আশাশুনিতে উন্নয়ন সংস্থার উদ্যোগে জাতীয় যুব দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি : “স্মার্ট যুব, সমৃদ্ধ দেশ – বঙ্গবন্ধুর বাংলাদেশ” প্রতিপাদ্যে জাতীয় যুব দিবস- ২০২৩ পালিত হয়েছে। মঙ্গলবার (১ নভেম্বর) সকাল ১০টায় উন্নয়ন সংস্থার আশাশুনি শাখার সমৃদ্ধি কর্মসূচির “উন্নয়নে যুব সমাজ” কার্যক্রমের আওতায় এ দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালিটি আশাশুনির বিভিন্ন রাস্তা ও বাজার প্রদক্ষিণ শেষে উন্নয়ন সংস্থার হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উন্নয়ন সংস্থার সমৃদ্ধি কর্মসূচির আশাশুনি ইউনিয়ন সমন্বয়কারী এস.এম আব্দুর রহমানের সভাপতিত্বে উক্তবিস্তারিত পড়ুন

