সোমবার, জুলাই ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

আশাশুনি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন

আশাশুনি প্রতিনিধি: মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে ৬ষ্ঠ পর্যায়ে ৫০টি মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন করেছেন। সোমবার (৩০ অক্টোবর) আশাশুনি মডেল মসজিদ কমপ্লেক্স মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচার ও জাতীয় ভাবে উদ্বোধন শেষে আশাশুনি মসজিদের ফলক উন্মোচন করা হয়। বহু নারী পুরুষের উপস্থিতিতে জাতীয় উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচার পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রনি আলম নূর। সহকারী প্রোগ্রামার আকতার ফারুক বিল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বিএনপি জামায়াতের ৩২ জন নেতা কর্মী আটক

আবু সাঈদ,সাতক্ষীরা: সাতক্ষীরায় পুলিশের অভিযানে বিএনপি জামায়াতের ৩২ জন নেতা কর্মী ও সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা বিভিন্ন নাশকতা মামলার আসামী। সোমবার দুপুর ১২টা পর্যন্ত জেলার ৮টি থানার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার তালিকা অনুযায়ী সাতক্ষীরা সদর থানায় গ্রেপ্তারকৃতরা হলেন, সাতক্ষীরা সদর থানার ঘোনা ক্যাম্পপাড়া এলাকার জামায়াত নেতা মৃত আব্দুল মালেকের ছেলে মোঃ তোফায়েল আহম্মেদ (৫৪), সাতক্ষীরা শহরের রাধানগর এলাকার মৃত নুরুল ইসলামের ছেলেবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে শারীরিক প্রতিবন্ধীর জমি জবরদখল ও ঘরবাড়ি ভাংচুরের অভিযোগ

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে দিনদুপুরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে শারীরিক প্রতিবন্ধীর জমি জবরদখল ও বসতঘর, রান্নাঘর ও বাথরুম ভেঙে গুড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে। এঘটনার সুষ্ঠু প্রতিকার চেয়ে ও দখলবাজদের কবল থেকে রক্ষা পেতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী প্রতিবন্ধী মীর মাহমুদ আলী (৫৮)। সোমবার (৩০ অক্টোবর) সকালে কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপজেলার নলতা ইউনিয়নের কাশিবাটি গ্রামের মরহুম মীর আমজাদ আলীর ছেলে মীর মাহমুদ আলী জানান, আমি প্রায় ৫বিস্তারিত পড়ুন

কালিগঞ্জে গ্রাম পুলিশের অকাল মৃত্যু

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সকলকে কাঁদিয়ে না ফেরাারী কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের গ্রাম পুলিশ রাজগুল বাহার রাজু (৫৫)। সে কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর গ্রামের মৃত হাজির উদ্দিন বিশ্বাস এর পুত্র। তার ২টি কিডনি নষ্ট হয়ে যাওয়ায় দীর্ঘদিন অসুস্থ থাকার পর সোমবার (৩০ অক্টোবর) দুপুর ২টা১৫ মিনিটে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত বরন করে (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি ১৩ বছরের ১ কন্যা, ১ স্ত্রী সহ অসংখ্য গুনগ্রাহী রেখেবিস্তারিত পড়ুন

বকশীগঞ্জে নাশকতা মামলায় বিএনপি-জামায়াতের ৬ কর্মী গ্রেপ্তার

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে পূর্বের দায়ের করা নাশকতার মামলায় বিএনপি ও জামায়াতের ৬ কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। বকশীগঞ্জ থানা পুলিশ রোববার রাতে বগারচর ইউনিয়ন, নিলাখিয়া ও বকশীগঞ্জ পৌর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন। সোমবার (৩০ অক্টোবর) সকাল ১০ টায় গ্রেপ্তারকৃতদের জামালপুর কোর্টে পাঠিয়েছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন বকশীগঞ্জ পৌর এলাকার মোদক পাড়া গ্রামের আবুল হাশেমের ছেলে সুরুজ্জামান বাবু (৩৫), বগারচর ইউনিয়নের ঘাসিরপাড়া মন্ডলবাড়ির আমেদ আলীর ছেলে শহিদ আলী (৪২), একই গ্রামের ছামিরবিস্তারিত পড়ুন

ঘরে বসে মোমো তৈরি করে দৈনিক ৩ হাজার টাকা আয় শিমুর

মিঠুন সরকারঃ অনলাইন ব্যবসায় সময়ের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে নারীরা। ঘরে বসে শিখছেন, বিক্রিও করছেন ঘরে বসেই। সময় অসময় নেই ব্যবসা চালাতে পারছেন সমান তালে। দিন দিন সফলতার ভিন্ন ভিন্ন গল্প রচনা করছেন ইন্টারনেটের কল্যাণে। পড়াশোনায় বেশি এগোতে না পারলেও ব্যবসার প্রসার করে ফেলেছেন দেশের এ প্রান্ত থেকে ও প্রান্তে। ঘরে বসেই অনলাইনে নির্ভরশীল হয়ে বিনা খরচে মাসে প্রায় ৩০-৩৫ হাজার টাকা আয় করছেন যশোরের ঝিকরগাছা পৌরসভার আফিল রোড এলাকারবিস্তারিত পড়ুন

পরিবেশবান্ধব ও সাশ্রয়ী আবাসন নিয়ে আলোচনা সভার আয়োজন করল ডিবিএইচ ফাইন্যান্স

প্রেস বিজ্ঞপ্তি: ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি সম্প্রতি, বাংলাদেশে সবুজ সাশ্রয়ী আবাসন নিয়ে এক আলোচনা সভার আয়োজন করেছে। উক্ত আলোচনা সভায়, অংশগ্রহণকারীরা দেশে সবুজ সাশ্রয়ী আবাসনের বর্তমান অবস্থা, এই খাতে চাহিদা ও সরবরাহের ব্যবধান এবং সবুজ সাশ্রয়ী আবাসন প্রকল্পে অর্থায়নের জন্য বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্ট, সম্প্রতি সংশোধিত নীতির বিষয়ে আলোচনা করেন। উক্ত অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে, জনাব চৌধুরী লিয়াকত আলী, পরিচালক, সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্ট, বাংলাদেশ ব্যাংক; মোঃ আশরাফুল ইসলাম, নগর পরিকল্পনাবিদ, রাজউক;বিস্তারিত পড়ুন

রাজগঞ্জে আ.লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত

হেলাল উদ্দিন,মনিরামপুর: বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জে আওয়ামীলীগের উদ্যোগে শান্তি ও উন্নয়ন সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ অক্টোবর) বিকালে রাজগঞ্জ বাজারস্থ আওয়ামীলীগের আঞ্চলিক কার্যালয়ে এ সমাবেশ ও রাজগঞ্জ বাজারে একটি মিছিল বের করা হয়। মিছিলটি রাজগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় আঞ্চলিক কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এরআগে রাজগঞ্জ আঞ্চলিক আওয়ামীলীগ কার্যালয়ে অনুষ্ঠিত শান্তি ও উন্নয়ন সমাবেশে সভাপতিত্বে করেন- রাজগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষবিস্তারিত পড়ুন

আশাশুনি হাত ধোয়া দিবসে উপজেলা প্রশাসনের র‌্যালী ও আলোচনা সভা

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৩ উদযাপন উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ অক্টোবর) সকাল ১০.৩০ টায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এ কর্মসূচির আয়োজন করে। বিভিন্ন উন্নয়ন সহযোগি সংস্থা (এনজিও সমূহ) এর সহযোগিতায় শুরুতে উপজেলা পরিষদের সামনে থেকে র‌্যালী বের করা হয়। র‌্যালী শেষে পরিষদের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জনস্বাস্থ্য প্রকৌশলী মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় “আপনার নাগালেই পরিচ্ছন্ন হাত” প্রতিপাদ্যকে সামনে রেখে প্রধান অতিথিরবিস্তারিত পড়ুন

আশাশুনিতে আ’লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃত্বে শান্তি সমাবেশ অনুষ্ঠিত

আশাশুনি প্রতিনিধি: বিএনপি জামাতের নৈরাজ্য ও আগুন সন্ত্রাসের প্রতিবাদে আশাশুনিতে সাতক্ষীরা ৩ আসনের এমপি মনোনয়ন প্রত্যাশী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবিএম মোস্তাকিম এর নেতৃত্বে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার(২৯ অক্টোবর) বিকালে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে জনতা ব্যাংক চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো: রফিকুল ইসলাম মোল্যার সভাপতিত্বে শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন এবিএম মোস্তাকিম। এসময় বক্তব্য রাখেন-উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেকবিস্তারিত পড়ুন