Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
কলারোয়ায় ৫ পিস স্বর্ণের বার সহ আটক১

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় পাঁচ পিস স্বর্ণের বার সহ এক চোরাকারবারিকে আটক করেছে পুলিশ। শনিবার (২৮অক্টোবর) বিকাল ৫টার দিকে কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নের নাকিলা গ্রাম থেকে চোরাকারবারি আতিয়ার রহমান (৩২) কে আটক করা হয়। আটককৃত আতিয়ার রহমান যশোর জেলার শার্শা উপজেলার দাউদখালী গ্রামের শেখ সিরাজুল ইসলামের ছেলে। জিজ্ঞাসাবাদে এক পর্যায়ে তার মানিব্যাগের মধ্যে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা স্বর্ণের বার উদ্ধার করে পুলিশ, কলারোয়া থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন,মাদক ব্যবসায়ী সন্দেহেবিস্তারিত পড়ুন
কালিগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী সদস্য ফজলুল হককে হুমকি, তীব্র নিন্দা ও প্রতিবাদ

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: বনজীবী জেলে সম্প্রদায়ের নিকট থেকে ঘুষ গ্রহণের প্রতিবাদ করায় কালিগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকার উপজেলা প্রতিনিধি ফজলুল হককে হুমকি প্রদান করা হয়েছে। সুন্দরবনের কদমতলা ফরেস্ট সেশন কর্মকর্তা ফজলুল তাকে ভয়ভীতি প্রদর্শন ও মামলা দিয়ে হয়রানি করা হবে বলে হুমকি দেন। এঘটনায় সাংবাদিক ফজলুল হক থানায় ও বনবিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দিয়েছেন। এদিকে প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্যকে হুমকি প্রদানের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদবিস্তারিত পড়ুন
দেশবিরোধী নৈরাজ্যের প্রতিবাদে কলারোয়ায় উপজেলা আ.লীগের উদ্যোগে শান্তি সমাবেশ

জুলফিকার আলী,কলারোয়া: দেশব্যাপী বিএনপি জামায়াতের দেশবিরোধী ষড়যন্ত্র, সন্ত্রাস, নৈরাজ্যের প্রতিবাদে কলারোয়ায় শান্তি ও উন্নয়ন প্রচার সমাবেশ করেছে স্থানীয় আওয়ামীলীগ ও তার অঙ্গ-সহযোগী সংগঠনেরনেতৃবৃন্দরা। শনিবার (২৮) অক্টোবর সকালে কলারোয়া উপজেলা পরিষদ চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন-উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। বিশেষ অতিথির বক্তব্য দেন-তালা-কলারোয়ার সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ এমপির সহধর্মিণী নাসরীন খান লিপি, উপজেলা আ.লীগের নেতা সাজেদুর রহমান খানবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবুকে দল থেকে বহিস্কারের দাবী

মাহফিজুল ইসলাম আককাজ: সাতক্ষীরায় সরকারের উন্নয়ন সমাবেশের নামে সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু শেখ হাসিনা সরকারের উন্নয়ন ও দলীয় এমপিকে নিয়ে মিথ্যা ও কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ায় ক্ষোভ প্রকাশ করে দলীয় নেতাকর্মীরা নিন্দা ও প্রতিবাদ সভা করেছে। শনিবার (২৮ অক্টোবর) বেলা ১১টায় শহরের কামালনগরস্থ তুফান কনভেনশন সেন্টার (লেকভিউতে) যমুনা হলে জেলা, সদর, পৌর, ওয়ার্ড ও ইউনিয়ন আওয়ামী লীগ এবং অংগ সংগঠনের আয়োজনে সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ নাসেরুল হক’র সভাপতিত্বেবিস্তারিত পড়ুন
কলারোয়ায় শান্তি উন্নয়ন ও নৌকা বিজয়ের লক্ষে সমাবেশ অনুষ্ঠিত

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি:সাতক্ষীরার কলারোয়ায় উপজেলা আওয়ামীলীগের আয়োজনে শান্তি উন্নয়ন ও নৌকা প্রতীকে বিজয়ের লক্ষে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ অক্টোবর) বিকালে পৌরসদরের সরকারি পাইলট হাইস্কুল মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান, আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতীক প্রত্যাশি ফিরোজ আহম্মেদ স্বপন। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিভিন্ন ইউনিয়নের ইউপি চেয়ারম্যান গন ও উপজেলা পর্যায়ে বিভিন্নবিস্তারিত পড়ুন
তালায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

নিজস্ব প্রতিনিধি: তালায় ২০২৩-২৪ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় গম, ভূট্টা, সরিষা, খেসারী, সূর্যমুখী উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। শনিবার (২৮ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে ১২টি ইউনিয়নের ৩১৮০ জন কৃষকের মাঝে আনুপাতিক হারে প্রতি কৃষকের মাঝে ১ কেজি সরিষা বীজ, ২ কেজি ভুট্টা বীজ, ৮ কেজি খেসারি বীজ, ২০ কেজি গম বীজ, ১ কেজি সূর্যমুখী এবং ডিএপিবিস্তারিত পড়ুন
তালায় টিআরএম কার্যক্রমের বকেয়া ক্ষতিপূরণ পাওয়ার দাবীতে সাংবাদিক সম্মেলন

সেলিম হায়দার: সাতক্ষীরার তালা উপজেলায় অবস্থিত কপোতাক্ষ নদের জলাবদ্ধতা দূরীকরণ প্রকল্প (১ম পর্যায় ও ২য় পর্যায়)-এর আওতায় পাখিমারা বিলে বাস্তবায়িত জোয়ারাধার (টিআরএম) কার্যক্রমের বকেয়া ক্ষতিপূরণ পাওয়ার দাবীতে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ অক্টোবর) সকালে তালা প্রেসক্লাবে পাখিমারা বিলের ক্ষতিগ্রস্ত অধিবাসীর আয়োজনে অনুষ্ঠিত হয়। পাখিমারা টিআরএম বিল অধিবাসীদের পক্ষে থেকে মোঃ রবিউল ইসলাম মুক্তি লিখিত বক্তব্য বলেন, আমাদের এ অঞ্চলের কপোতাক্ষ অববাহিকার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা দূরীকরণের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিশ্রুতবিস্তারিত পড়ুন
রাজারবাগ পুলিশ হাসপাতালে আগুন!

কলারোয়া নিউজ ডেস্ক: রাজধানীর রাজারবাগ পুলিশ হাসপাতালে আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে যাচ্ছে। শনিবার (২৮ অক্টোবর) বিকেল ৩টা ১৫ মিনিটে ফায়ার সার্ভিস আগুন লাগার খবর পায়। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা বিকেল ৩টা ১৫ মিনিটে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আগুন লাগার সংবাদ পাই। ঘটনাস্থলে আমাদের দুটি ইউনিট যাচ্ছে। আগুন লেগেছে নাকি কেউ আগুনবিস্তারিত পড়ুন
পশ্চিম মনিরামপুরের ৫ সহস্রাধিক পরিবার সবজি চাষ করে স্বাবলম্বী

হেলাল উদ্দিন, মনিরামপুর: যশোরের পশ্চিম মনিরামপুরের ঝাঁপা, হরিহরনগর, খেদাপাড়া, রোহিতা, মশ্বিনগর ও চালুয়াহাটী ইউনিয়নের বিভিন্ন গ্রামের প্রায় ৫ সহস্রাধিক পরিবার সবজি চাষ করে এখন স্বাবলম্বী হয়েছেন। এ ছয় ইউনিয়নের বিভিন্ন গ্রামের মাঠে বছরের বারো মাস সবজি চাষ হয়ে থাকে বলে কৃষি বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে। এখানকার কৃষকেরা মাঠের পর মাঠ সবজি চাষে বিপ্লব ঘটিয়েছেন বলে জানান উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস। কৃষি বিভাগ সূত্রে জানা যায়- পশ্চিম মনিরামপুরের চালুয়াহাটি ওবিস্তারিত পড়ুন
কলারোয়ায় ৫ ব্যক্তি আটক

জুলিকার আলী: কলরোয়ায় ৫ ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৭ অক্টোবর) ভোর রাতে উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন উপজেলার কেরালকাতা গ্রামের আমির আলীর ছেলে আহসান উল্লাহ, কিসমত-ইলিশপুর গ্রামের নুর হোসেনের ছেলে আব্দুল আজিজ, আব্দুল মজিদ, মাহমুদপুর গ্রামের মৃত আতিয়ার রহমানের ছেলে আমিুল ইসলাম মন্টু ও মৃত শামসুর রহমানের ছেলে মাসুদ রানা। কলারোয়া থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা ও ওয়ারেন্ট থাকায় সাতক্ষীরাবিস্তারিত পড়ুন

