বুধবার, জুলাই ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

কলারোয়ার সীমান্ত প্রেসক্লাবে জাতীয় শোক দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি: কলারোয়ার সীমান্ত প্রেসক্লাবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১৫ আগস্ট) বিকালে উপজেলার বালিয়াডাঙ্গা বাজারস্থ সীমান্ত প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন সীমান্ত প্রেসক্লাবের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল মাজেদ। সীমান্ত প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ডা.শফিকুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ইউনিয়ন পরিষদ সদস্য আব্দুল গফুর। বিশেষ অতিথি ছিলেন কেঁড়াগাছিবিস্তারিত পড়ুন

কলারোয়া হোমিওপ্যাথিক কলেজে জাতীয় শোক দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি: কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে মঙ্গলবার (১৫ আগস্ট ) বেলা ১১ টায় কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অডিটরিয়ামে আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডা.আব্দুল বারিক। কলেজের প্রভাষক ডাঃ হাবিবুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অন্যতম প্রতিষ্ঠাতা শিক্ষাবিদ আলহাজ্ব ইউনূসবিস্তারিত পড়ুন

কলারোয়ার গ্রামীন ব্যাংকের কেন্দ্র প্রধান কর্মশালা ও গাছের চারা বিতরণ

নিজস্ব প্রতিনিধি: কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নের বালিয়াডাঙ্গা বাজারে গ্রামীন ব্যাংকের কেন্দ্র প্রধান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ আগস্ট) বিকাল ৩টায় উপজেলার বালিয়াডাঙ্গা বাজারস্থ গ্রামীন ব্যাংক কেঁড়াগাছি ইউনিয়ন শাখা কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্র প্রধান বৈঠকে সভাপতিত্ব করেন ব্যাংকের সেকেন্ড অফিসার গুরুচাঁদ মণ্ডল। কেঁড়াগাছি ইউনিয়ন শাখার অফিসার সুকুমার পাল’র এর সঞ্চালনায় অনুষ্ঠিত কেন্দ্র প্রধান বৈঠক ও গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গ্রামীন ব্যাংকের কলারোয়া উপজেলা প্রোগ্রাম অফিসার মৃণাল চন্দ্রবিস্তারিত পড়ুন

কলারোয়া হোমিওপ্যাথিক কলেজে জাতীয় শোক দিবসের প্রস্তুতি সভা

নিজস্ব প্রতিনিধি:  সাতক্ষীরার কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালে জাতীয় শোক দিবস উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ আগস্ট) বেলা ১১টায় কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল অডিটরিয়ামে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডাঃ আব্দুল বারিক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অন্যতম প্রতিষ্ঠাতা আলহাজ্ব মোঃ ইউনূস আলী। এ সময় আরও উপস্থিত ছিলেন, চিকিৎসক ও সংবাদকর্মী ডাঃবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়ে গেলো আওয়ামী লীগের অফিস

সাতক্ষীরায় দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়ে গেছে সদর উপজেলার ফিংড়ী ইউনিয়ন আওয়ামী লীগের অফিস। গতকাল মঙ্গলবার(৮ আগস্ট) দিনগত রাতে কে বা কারা এই আগুন দিয়েছে বলে জানা যায়। বিষয়টি নিশ্চিত করে জেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যক্ষ আবু আহমেদ জানান, সদর উপজেলার ১৩ নং ফিংড়ী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ফয়জুল্লাহপুর গ্রামে আওয়ামী লীগের অফিসটি কে বা কারা পুড়িয়ে দিয়েছে। বিষয়টি এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে। ধারনা করা হচ্ছে এটি বিএনপি ও জামায়াত দলীয় নেতাকর্মীদেরবিস্তারিত পড়ুন

দেখার কেউ নেই...

কলারোয়ার গাড়াখালি-তলুইগাছা রাস্তাটি যেন মরণফাঁদ

কলারোয়ার উপজেলার সীমান্তবর্তী কেঁড়াগাছি ইউনিয়নের গাড়াখালি থেকে তলুইগাছা বিজিবি ক্যাম্প সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সরেজমিনে গিয়ে দেখা গেছে, রাস্তার কার্পেট উঠে গেছে। পিচ ও খোয়া উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। যার ফলে সাধারণ মানুষের ভোগান্তী চরমে উঠেগেছে । জানা গেছে, এই রাস্তাটি সীমান্তের এক মাত্র গুরুত্বপূর্ণ যাতায়াতের মাধ্যম। রাস্তাটি দিয়ে সীমান্তবর্তী কেঁড়াগাছি, সোনাবাড়িয়া, বাঁশদহা, কুশাখালী ইউনিয়নের লোকজনসহ সীমান্তের অতন্দ্র প্রহরী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)বিস্তারিত পড়ুন

বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক ২০২৩ পেলেন ডিএমপির এডিসি মির্জা সালাহ্উদ্দিন

বঙ্গবন্ধুর জনপ্রশাসন পদক ২০২৩ পেলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার খুলনার কৃতি সন্তান মির্জা সালাহ্উদ্দিন। ৩১ জুলাই,’২৩ ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই পদক প্রদান করেন। সিভিল সার্ভিসে কর্মরত সরকারি চাকরিজীবীদের জন্য এটিই সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার। এবার বাংলাদেশ পুলিশ থেকে একমাত্র তিনিই এই গৌরব জনক পদক লাভ করেছেন। ২০ বছর, ৩০ বছর বা তারও বেশি সময় ধরে পলাতক মৃত্যুদ-প্রাপ্ত, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এবং বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত আসামি সনাক্তকরণ এবং গ্রেপ্তারেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা দিয়ে শুরু হলো ‘নোনা পানি’ চলচ্চিত্রের সারা দেশব্যাপী বিকল্প প্রদর্শনী

খুলনার প্রান্তিক মানুষের যাপিত জীবনের গল্প নিয়ে নির্মিত হয়েছে চলচ্চিত্র ‘নোনা পানি’। বেঙ্গল ক্রিয়েসন্ লি: প্রযোজিত ও সৈয়দা নিগার বানু পরিচালিত ‘নোনা পানি’ চলচ্চিত্রটি সমগ্র বাংলাদেশে বিকল্প প্রদর্শনীর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যার মধ্যে প্রথম প্রদর্শনীটি অনুষ্ঠিত হচ্ছে সাতক্ষীরায়। জেলা শিল্পকলা একাডেমি, সাতক্ষীরার আয়োজনে আগামি ৫ আগস্ট ২০২৩, শনিবার, বিকাল ৪টায় একাডেমির মিলনায়তনে সিনেমাটি দেখানো হবে। ‘নোনা পানি’ চলচ্চিত্রের পরিচালক বলেন- ‘নোনা পানি’ টিমের জন্য এটা খুবই আনন্দের যে, সাতক্ষীরায় সিনেমাটিবিস্তারিত পড়ুন

নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ১

নড়াইলে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার একজন। সুজন মোল্যা (২৬) নামের এক মাদক কারবারিকে আটক করেছে লোহাগড়া থানা পুলিশ। গ্রেফতারকৃত সুজন লোহাগড়া থানাধীন বাগডাঙ্গা সারোল গ্রামের মোঃ রবিউল ইসলাম মোল্যার ছেলে। মঙ্গলবার (১আগস্ট) বিকালে লোহাগড়া থানার বাগডাঙ্গা গ্রাম থেকে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) মামুনুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ সময় তার নিকট থেকে পঞ্চাশ পিসবিস্তারিত পড়ুন

বশেমুরবিপ্রবি”তে লেকে ডুবে দুই ছাত্রীর মৃত্যু

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের তাসপিয়া জাহান রিতু (২০) ও অনন্যা হিয়া (২০) নামের দুই শিক্ষার্থী লেকের পানিতে ডুবে মারা গেছেন। মঙ্গলবার (১ আগস্ট) বেলা সাড়ে ১২ টায় বিশ্ববিদ্যালয়ের লেকে ডুবে ওই শিক্ষার্থীদের মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো: কামরুজ্জামান। জানা গেছে, সাঁতার না জানা হিয়াকে লেকে ডুবতে দেখে রিতু এগিয়ে আসেন। পরে হিয়ার সাথে রিতুও লেকেরবিস্তারিত পড়ুন