সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়ে গেলো আওয়ামী লীগের অফিস

সাতক্ষীরায় দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়ে গেছে সদর উপজেলার ফিংড়ী ইউনিয়ন আওয়ামী লীগের অফিস। গতকাল মঙ্গলবার(৮ আগস্ট) দিনগত রাতে কে বা কারা এই আগুন দিয়েছে বলে জানা যায়।
বিষয়টি নিশ্চিত করে জেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যক্ষ আবু আহমেদ জানান, সদর উপজেলার ১৩ নং ফিংড়ী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ফয়জুল্লাহপুর গ্রামে আওয়ামী লীগের অফিসটি কে বা কারা পুড়িয়ে দিয়েছে। বিষয়টি এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে। ধারনা করা হচ্ছে এটি বিএনপি ও জামায়াত দলীয় নেতাকর্মীদের কাজ। তবে ওই এলাকায় আওয়ামী লীগের আন্তঃদলীয় কোন্দল রয়েছে। বিষয়টি তদন্ত করা হবে।
ফিংড়ী ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গোপাল মন্ডল জানান, বঙ্গবন্ধু স্মৃতি পরিষদের অফিসে স্থানীয় আওয়ামী লীগের কার্যক্রম পরিচালিত হতো। গভীর রাতে খবর পাওয়া যায় সেখানে আগুন লেগেছে। এরপর স্থানীয় লোকজন পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলে। আগুনে বেশ কয়েকটি প্লাস্টিকের চেয়ার ও কাঠের বেঞ্চ পুড়ে ভস্মীভ‚ত হয়েছে।
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুহিতুল ইসলাম ও সদর সার্কেলের পুলিশ সুপার মীর আসাদুজ্জামান।
ওসি জানান, এ ব্যাপারে মৌখিক অভিযোগ দেওয়া হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার

রাজধানী শেরেবাংলা নগরের আত্মহত্যার প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজীবিস্তারিত পড়ুন

দুপুরে দুই স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল

সাতক্ষীরা-৪ আসনের আলোচিত সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা.বিস্তারিত পড়ুন

সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলাম (জামায়াত থেকে বহিষ্কৃত) এরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় জেলা যুবদলের কমিটি ঘোষণা দেওয়ায় আনন্দ মিছিল
  • বিটিভির সংগীতশিল্পী হিসেবে ‘উচ্চ’ শ্রেণির স্বীকৃতি পেলেন সাতক্ষীরার আবু আফ্ফান রোজবাবু
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাম খানবাহাদুর আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করা হোক
  • সাতক্ষীরায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম দ্রুত চালুর দাবীতে সভা
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভিসি নিয়োগ প্রক্রিয়ায় অভিনন্দন, প্রেক্ষাপট ও প্রয়োজনীয়তা’ শীর্ষক সেমিনার
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে ওলামা বিভাগের মাসিক সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা
  • সাতক্ষীরায় ধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
  • মানব পাচার প্রতিরোধে সাতক্ষীরায় সক্রিয় কর্মী দলের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরার বাঁকাল শেখ পাড়া জামে মসজিদে ইসলামী কুইজ প্রতিযোগিতা ও সিরাত মাহফিল
  • সাতক্ষীরায় আ.লীগ নেতা আমিনুল ইসলাম মন্টু ওরফে ভুয়া ডিআইজি গ্রেফতার
  • সাতক্ষীরায় ৭ দফা দাবিতে দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত