Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে পহেলা বৈশাখ উদযাপন

আগামী বাংলাদেশের সুখ, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করে যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে বাংলা নববর্ষ ১৪৩০ উদযাপন উপলক্ষে এক আলোচনা অনুষ্ঠান হয়েছে। ১লা বৈশাখ, শুক্রবার (১৪ এপ্রিল) বেলা সাড়ে ১০টায় রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অফিস কক্ষে অত্র বিদ্যালয়ের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মাসুদ কামাল তুষারের সভাপতিত্বে বাংলা বর্ষবরণ অনুষ্ঠানের আলোচনায় সকল সহকারি শিক্ষকবৃন্দ অংশ নেন। আলোচনায় সকলেই বাংলা নববর্ষের শুভেচ্ছাবিস্তারিত পড়ুন
জুট স্পিনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মনোনীত হওয়ায় এমপি আফিল উদ্দিনকে শুভেচ্ছা

বাংলাদেশ জুট স্পিনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মনোনীত হওয়ায়, যশোর ৮৫- শার্শা থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য ও আফিল জুট উইভিং মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব শেখ আপিল উদ্দিনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয। শুক্রবার (১৪ এপ্রিল) সকালে কায়বা ইউনিয়ন আওয়ামীলীগের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন কায়বা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাসান ফিরোজ আহমেদ টিংকু, সহ-সভাপতি মাস্টার রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ নাসির উদ্দিন মেম্বার, যুবলীগ নেতাবিস্তারিত পড়ুন
সুর ও ছন্দের আবেশে সাতক্ষীরা সদরের ডিবি গার্লস স্কুলে বর্ষবরণ

অশুভ শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর দৃপ্ত প্রত্যয়ে নতুনের কেতন উড়িয়ে মাঙ্গলিক কামনায় সাতক্ষীরায় বর্ণিল আয়োজনে পালিত হয়েছে পহেলা বৈশাখ। মলিন মর্ম মুছায়ে সকলের চির মঙ্গল কামনায় সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডিবি) মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বাংলা নববর্ষ-১৪৩০-কে বরণ করা হয়েছে। পহেলা বৈশাখ (১৪ এপ্রিল) বরণ উপলক্ষে সরকারি নির্দেশনায় পুরাতন জীর্ণতাকে বিদায় জানিয়ে নতুনের জয়গানে সর্বত্র ছড়িয়ে পড়ে সুর ও ছন্দের আবেশ। হাজার বছরের ঐতিহ্যের বহমানতায় শিক্ষার্থীরা মেতে ওঠে বাঁধাভাঙা উল্লাসে। পহেলা বৈশাখেবিস্তারিত পড়ুন
বাংলা নববর্ষ উপলক্ষে সাতক্ষীরায় রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা

বাংলা নববর্ষ ১৪৩০ উদযাপন উপলক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমী সাতক্ষীরার উদ্যোগে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ ই এপ্রিল) সকাল ১০ টায় সাতক্ষীরা শিশু একাডেমী হল রুমে এ রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বাংলা নববর্ষ, অসাম্প্রদায়িক চেতনা ও বঙ্গবন্ধু বিষয়ে তিনটি গ্রুপে রচনা প্রতিযোগিতায় ও বাংলা নববর্ষ, বৈশাখী মেলা ও উন্মুক্ত বিষয়ে পাঁচটি বিষয়ে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা তথ্যবিস্তারিত পড়ুন
কলারোয়ায় ব্যাংক কর্মকর্তাকে কুপিয়ে জখমের ৯দিন পর মৃত্যু

কলারোয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দায়ের কোঁপে গুরুতর আহত হবার ৯দিন পর শাহীন হোসেন (৩৫) নামের এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। গত ৪এপ্রিল বিকেলে কলারোয়ার পাকুড়িয়া এলাকায় ওই হামলার ঘটনার পর তিনি বৃহস্পতিবার (১৩এপ্রিল) সকাল ৭টার দিকে মারা যান। নিহত শাহীন একই এলাকার একুব্বর গাজীর ছেলে ও খোর্দ্দ এলাকার ইসলামী ব্যাংকের কর্মকর্তা। প্রতিবেশি এক গৃহবধুর ব্যক্তিগত ককর্মকান্ডের প্রতিবাদ করার জের ধরে এই ঘটনা ঘটে বলে জানা গেছে। এঘটনায় গত ৫ এপ্রিল কলারোয়াবিস্তারিত পড়ুন
থানায় অভিযোগ
কলারোয়ায় প্রতিপক্ষের হামলায় এক নারী জখম

কলারোয়ায় বাড়ীর সিমানায় কচা গাছ রোপনকে কেন্দ্র করে এক নারীকে পিটিয়ে জখম করা হয়েছে। আহত ওই নারী বর্তমানে কলারোয়া সরকারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এঘটনায় কলারোয়া থানায় একটি অভিযোগ দেয়া হয়েছে। অভিযোগ সূত্রে জানা গেছে-কলারোয়া পৌর সদরের গোপিনাথপুর এলাকার লুৎফর বিশ্বাস, আরিফ হোসেন, আকলিমা খাতুনের সহিত দীর্ঘ দিন ধরে পূর্ব শত্রুতা চলে আসছে। গত ১১এপ্রিল আলমগীর বিশ্বাসের স্ত্রী নাজমা খাতুনের লাগানো কচাগাছ তারা উপড়ে দেয়। এই কথা নিয়ে প্রতিবাদ কারাতে রাত সাড়েবিস্তারিত পড়ুন
রোটারি ক্লাব অব সাতক্ষীরার ইফতার মাহফিল ও ভোকেশনাল সার্ভিস প্রদান

রোটারি ক্লাব অব সাতক্ষীরার আয়োজনে এতিমদের সাথে নিয়ে পবিত্র রমজানুল মোবারকের দোয়া ইফতার মাহফিল ও ভোকেশনাল সার্ভিস প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) ২১ রমজান কুরাইশী ফুড পার্ক এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রোটারি ক্লাব সাতক্ষীরার সভাপতি রোটারিয়ান ফারহা দিবা খান সাথি। রোটারি ক্লাব সাতক্ষীরার সম্পাদক রোটারিয়ান মশিউর রহমানের পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান রোটারিয়ান আলহাজ্ব নজরুল ইসলাম। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী ডাক্তারবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় সমাজসেবা অধিদপ্তরের হুইল চেয়ার বিতরণ

সাতক্ষীরায় সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ২ জন ব্যক্তির মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় সদর উপজেলা চত্বরে সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে হুইল চেয়ার বিতরণ করেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি । সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে মহান মুক্তিযুদ্ধে অপারেশন জ্যাকপট এর অন্যতম সদস্য নেভাল কমান্ডো বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রহিম ও প্রতিবন্ধী সাগর দাসকেবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় বিভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তিদের মাঝে চেক বিতরণ

সাতক্ষীরা সদর উপজেলার ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইস্ড জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত ব্যক্তিদের মাঝে চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকাল ১০টায় সদর উপজেলা ডিজিটাল কর্ণারে সদর উপজেলা পরিষদ ও সাতক্ষীরা সদর উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে চেক বিতরণ ও বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্যবিস্তারিত পড়ুন
চালক আহত
পেট্রাপোল বন্দরে রফতানিবাহি পণ্য বোঝাই ট্রাকে আগুন

বেনাপোল চেকপোস্টের বিপরীতে ভারতের পেট্রাপোল বন্দরের টার্মিনালে বৃহস্পতিবার দুপুরে একটি পণ্য বোঝাই ভারতীয় ট্রাকে আগুন লেগে একটি বগি ভস্মিভূত হয়েছে। এসময় ক্যাবিনে ঘুমিয়ে থাকা ট্রাকের চালক পুড়ে মারাত্নক আহত হয়েছে। ট্রাকটিতে বাংলাদেশে রফতানির জন্য মেশিনারী পণ্য ছিল। আগুণে ট্রাক চালকের অবস্থা আশংকাজনক। আগুণে তার শরীরের অধিকাংশ পুড়ে গেছে। তাকে উদ্ধার করে কলকাতা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। আগুনের খবর পেয়ে বন্দরের টার্মিনালে থাকা অন্যান্য রফতানিকৃত পণ্য বোঝাই ট্রাক চালকরা তাদের ট্রাক দ্রুতবিস্তারিত পড়ুন

